Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Election 2026: কোথাও দেওয়াল লিখন, কোথাও উচ্ছ্বাস! বিজেপি, সিপিএম, SUCI-এর তালিকা প্রকাশের পরেই ভোট প্রচারে পথে প্রার্থীরা

    5 days ago

    বিটন চক্রবর্তী, সৌমেন চক্রবর্তী ও অরিন্দম সেন, কলকাতা: প্রার্থী তালিকা প্রকাশ হতেই প্রচারে নেমে পড়লেন প্রার্থীরা। ভবানীপুরে শুভেনদু অধিকারীর সমর্থনে দেওয়াল লেখা শুরু করে দেন কর্মীরা। নন্দীগ্রামে হয় বিজেপির মিছিল। সোমবার বামেদের প্রার্থী তালিকা বেরনোর পর প্রচারে নামেন যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ ভট্টাচার্য, দমদম উত্তরের প্রার্থী দীপ্সিতা ধর। অন্যদিকে, মেদিনীপুর থেকে প্রার্থী হওয়ার পর, SUC নেত্রী সুশ্রিতা সোরেনকে নিয়ে উচ্ছ্বাস দেখা যায় কর্মীদের মধ্যে। আলিপুরদুয়ারে আবার বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে পার্টি অফিসে ভাঙচুর চালায় ক্ষুব্ধ কর্মী সমর্থকরা।

    রবিবার পশ্চিমবঙ্গে ছাব্বিশের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন। আর সোমবারই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে দিল বামফ্রন্ট, বিজেপি ও SUCI আর প্রার্থিতালিকা প্রকাশ হতেই কোথাও শুরু হয়ে গেল দেওয়াল লিখন! কোথাও তালিকা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রচারে নেমে পড়লেন প্রার্থী! আবার কোথাও প্রার্থী নিয়ে ঝামেলার জেরে পার্টি অফিসে ভাঙচুর চালালেন কর্মীরাই! বিজেপির শক্ত ঘাটি বলে পরিচিত আলিপুরদুয়ার আসনে এবার পরিতোষ দাসকে প্রার্থী করেছে বিজেপি। 

    কিন্তু এলাকার বিজেপি কর্মীদের একাংশের দাবি, সাধারণ মানুষের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। এই অভিযোগে এদিন জেলা পার্টি অফিসে চড়াও হন কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। শুরু হয় ভাঙচুর! পার্টি অফিসের চেয়ার, টেবিল, সিসি ক্যামেরা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এরপর পার্টি অফিসের বিক্ষোভ নেমে আসে রাস্তায়। বিক্ষোভকারী বিজেপি কর্মী বলছেন, 'টাকার বিনিময়ে তাঁকে প্রার্থী করা হয়েছে। তাঁর কোনও সাংগঠনিক দক্ষতা নেই।' আরেক বিজেপি কর্মী বলছেন, 'আলিপুরদুয়ার পুরসভা এলাকায় কতগুলো বুথ সভাপতি আছে, একটা বুথ সভাপতির নাম উনি জানে কিনা সন্দেহ আছে আমাদের।'

    এদিন ১৪৪টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তারমধ্যে সবচেয়ে বড় চমক ভবানীপুরে! এবার মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে শুভেনদু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি। একইসঙ্গে নন্দীগ্রামেও দলের প্রার্থী শুভেনদুই! এই অবস্থায় এদিন প্রার্থিতালিকা ঘোষণার পরেই ভবানীপুরের চক্রবেড়িয়া রোডে শুভেনদু অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু করে দেন বিজেপি কর্মীরা।

    প্রার্থী ঘোষণার পরই এদিন প্রচারে নেমে পড়েন যাদবপুর কেন্দ্রের হেভিওয়েট সিপিএম প্রার্থী বিকাশ ভট্টাচার্য। যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ ভট্টাচার্য বলছেন, 'প্রশাসনিক দুর্নীতি, বেকারত্ব, শিক্ষাক্ষেত্রে তো সর্বনাশ করে দিয়ে এবং বাংলার যে অস্মিতা, বাংলা পরিচিত ছিল মানুষের কাছে শিক্ষিত এবং সংস্কৃতি সম্পন্ন একটি রাজ্য, সেই রাজ্যকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নর্দমায় টেনে নিয়ে গেছে। সেখান থেকে পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে।'

     তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, 'যে কোনও নতুন চাকরির সম্ভাবনা তৈরি হলে সেটায় জট পাকানো এবং বিজেপির আইনজীবীদের সঙ্গে মিলে রাজ্য সরকার এবং সাধারণ মানুষের স্বার্থে বাধা দেওয়া এটা মানুষ বিকাশবাবুকে চিনে গেছেন। নোটার সঙ্গে লড়বেন।' এদিন প্রচারে নেমে পড়েন দমদম উত্তরের সিপিএম প্রার্থী দিপ্সীতা ধরও। গতবছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্র জখম হওয়ার প্রতিবাদে, আন্দোলন করে শিরোনামে এসেছিলেন SUCI-এর ছাত্র সংগঠন DSO-র নেত্রী সুশ্রিতা সোরেন। তাঁর ওপর অত্যাচারের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেই সুশ্রিতা সোরেনকেই এবার মেদিনীপুর আসন থেকে প্রার্থী করল SUCI। এদিন মেদিনীপুর শহরে পৌঁছতে তাঁকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকরা। 

    Click here to Read More
    Previous Article
    Dipsita Dhar: 'কোনও প্রতিশ্রুতি দিচ্ছি না, আপনাদের যা দাবি সেটাই আমাদের ম্যানিফেস্টো', বলছেন দীপ্সিতা
    Next Article
    West Bengal Assembly Election 2026: ভোটের আগে প্রশাসন-পুলিশের শীর্ষ স্তরে বড় রদবদল, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment