Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    West Bengal Assembly Election 2026: পশ্চিমবঙ্গে কি এবার ১ দফায় ভোট ? কমিশন সূত্রে বড় খবর প্রকাশ্যে !

    1 week ago

    রুমা পাল, কলকাতা:  '১ দফায় ভোট করতে প্রস্তুত CEO দফতর।' কমিশন সূত্রে খবর, জাতীয় নির্বাচন কমিশন পরামর্শ চাইলে ১ দফা বলবে CEO দফতর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের ওপরে', ১ দফায় ভোট করতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে সমস্যা হতে পারে।

    [yt]https://youtu.be/Wi-bj8Wa5h0?si=tKmXlEiebQlGa7CI[/yt]

    আরও পড়ুন, রাজ্য বাজেট নিয়ে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর, "চাকরির কথা নেই, শুধু ভাতায় জোর.."

    কাল শুনানি শেষ হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের ৪ জায়গা, যথাক্রমে উত্তর কলকাতা, মালদা, দক্ষিণ ২৪ পরগনা, কার্শিয়ঙ থেকে খবর এসেছে সিইও দফতরে যে, তাঁদের শুনানি শেষ হয়নি। যদিও সিইও দফতর বলছে, যে সময়সামী বেধে দেওয়া হয়েছিল, সেই মতই অন্যান্য জায়গায়গুলিতে প্রক্রিয়া শেষ হয়েছে। এই পরিপ্রেক্ষিতে সিইও দফতর জানাচ্ছে, ভোট হলে, তাঁরা ১ দফায় ভোট করতে প্রস্তুত রয়েছে। ভোট নিয়ে নির্বাচন কমিশন পরামর্শ চাইলে, ১ দফায় ভোট বলতে রাজি থাকবে সিইও দফতর। কারণ ৪ জায়গায় বাদ রেখে সব জায়গাতেই SIR শুনানি প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ সময়সীমা বেধে দিলে যে কাজ সম্পন্ন করা যায়, সেটাই জানিয়েছে সিইও দফতর। 

    যেহেতু ১ দফায় ভোট করাতে প্রস্তুত সিইও দফতর, তাঁদের বক্তব্য, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, গত ২০২১ সালেও দেখা গিয়েছে যে, ৮ দফায় ভোট গিয়েছে। ৮ দফায় ভোট হলে, আইন শৃঙ্খলা-সহ নানা ধরণের সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে ১ দফায় ভোট হলে, সিইও দফতর প্রস্তুত রয়েছে। অন্যদিকে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ১ দফায় ভোট হলে, বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হবে। সেই পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে কিনা, সবথেকে বড় প্রশ্ন। এবং সেই কারণেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নেবে, কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে সিইও দফতর। ১ দফায় ভোট করাতে একেবারে প্রস্তুত তাঁরা। 

    তবে রাজ্যর যে চারটি কেন্দ্র অর্থাৎ  উত্তর কলকাতা, মালদা, দক্ষিণ ২৪ পরগনা, কার্শিয়ঙ- শুনানি শেষ হয়নি বলে সিইও দফতরে খবর এসেছে, এই কেন্দ্রগুলিতে বাড়বে শুনানির সময়সীমা বলে জানানো হয়েছে।  সূত্র মারফৎ খবর, 'শুনানির নোটিস পেয়েও প্রথম দিন হাজির হননি ৩৭ লক্ষ ভোটার। শুনানির নোটিশে আসেননি এমন ভোটাররা আদৌ কী এসেছেন, যাচাই করছে কমিশন। ১ কোটি ৫১ লক্ষ শুনানির নোটিস পেয়েও ৫ লক্ষ ভোটার আসেননি ৫ ফ্রেব্রুয়ারি পর্যন্ত।' আগামীকাল শুনানি না এলে এদের বাদ দেবে কমিশন, খবর সূত্রের

     

    Click here to Read More
    Previous Article
    Bengal SIR:"দেশ থেকে এদেরকে বের করে দেওয়া হবে.." ! কাদের কথা বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ? কাউকে নিয়ে কি "চূড়ান্ত" সিদ্ধান্ত নেওয়া হয়েছে ?
    Next Article
    Navjot Kaur Sidhu : দল ছেড়েছিলেন আগেই, সিধু-ঘরণী নভজ্যোৎ কৌরকে বহিষ্কার করল কংগ্রেস !

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment