Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    West Bengal Assembly Election 2026 : 'নেড়া বেলতলায় একবারই যায়, উনি আবার এসেছেন, হারিয়ে পাঠিয়ে দেব', সজলকে নিশানা সায়ন্তিকার

    4 days ago

    ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : গতকাল বরানগরে তাদের প্রার্থী হিসাবে সজল ঘোষের নাম ঘোষণা করেছে বিজেপি। আর এবার এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিল রাজ্যের শাসকদলও। প্রত্যাশামতোই বরানগর কেন্দ্রে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। ২০২৪ সালে বিধানসভা উপনির্বাচনে এই কেন্দ্রেই জয়ী হয়েছিলেন তৃণমূলের সায়ন্তিকা।

    এবিপি আনন্দ : এদিন তাঁকে প্রশ্ন করা হয়, ২০২৪-এ প্রার্থী হয়েছিলেন। এবারও আবার আপনাকে প্রার্থী করা হল। জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী ?

    সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় : অবশ্যই আত্মবিশ্বাসী। কারণ, কাজ করেছি। দেড় বছর সময় পেয়েছিলাম। একজন জনপ্রতিনিধির পক্ষে যেটুকু করা সম্ভব ছিল কাজ করেছি । আমি দলের কাছে কৃতজ্ঞ। যে তারা সেই ভরসাটা আমার ওপর রেখেছেন। আমি বরানগরবাসীর কাছেও কৃতজ্ঞ যে তাঁরা এই দেড় বছরে যে সহযোগিতা করেছেন, যে ভরসাটা রেখেছেন, তার মর্যাদাটা আমি আগামী পাঁচ বছর রাখব।

    এবিপি আনন্দ : এখানে তাপস রায় ২০২১-এ প্রায় ৩৫ হাজার ভোটে জিতেছিলেন। ২০২৪-এ আপনার মার্জিন ৮ হাজারের কিছু বেশি ছিল। এ বছর মার্জিন কী হতে পারে ?

    সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় : আমি বিজেপির কোনও নেতার ব্যাপারে কথা বলব না। আপনি তৃণমূলের ব্যাপারে জিজ্ঞাসা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে...। মার্জিন যা-ই হোক না কেন, মানুষ ভোট দিয়েছেন। ভোটে আমি জিতেছি। বিধানসভায় আমি গেছি। মার্জিন নিয়ে কী হল ? এক ভোটে হলেও তো বিধায়ক আমিই ছিলাম। মানুষ তো আমাকেই জনপ্রতিনিধি বানিয়েছিলেন। বিজেপির কোনও নেতার ব্যাপারে বক্তব্য রেখে তাঁদের অত গুরুত্ব দিতে চাই না।

    এবিপি আনন্দ : গতকাল বিজেপির তরফে প্রার্থীতালিকা ঘোষণা করা হয়েছে। সেখানে সজল ঘোষকে এখানে প্রার্থী করা হয়েছে। আজ সজল ঘোষ বলেছেন, বরানগরে এনার্জি নয়, অ্যালার্জি সায়ন্তিকা ব্যানার্জি। কী বলবেন ?

    সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় : এটাই বলব, ওঁকেও অভিনন্দন জানাচ্ছি। লড়াইটা গণতান্ত্রিক হোক। রাজনৈতিক হোক। ব্যক্তিগত না হোক। কথাতেই আছে, নেড়া বেলতলায় একবার যায়। উনি আবার এসেছেন, হারিয়ে পাঠিয়ে দেব...কী আছে। 

    কী বলেছিলেন সজল ঘোষ ?

    সজল ঘোষ বলেছিলেন, "এখন এনার্জি অ্যালার্জিতে পরিণত হবে কি না সেটা আর কয়েক ঘণ্টা বাদেই বোঝা যাবে, কয়েক দিন বাদেই বোঝা যাবে। এনার্জি না অ্যালার্জি। ওইসব নিয়ে আমাদের কিছু যায় আসে না। সায়ন্তিকাদেবী হন বা অন্য কেউ হন, লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। লড়াইটা তৃণমূল দলের সঙ্গে। কোনও ব্যক্তি এখানে খুব একটা মূল্যবান নন।"

    Click here to Read More
    Previous Article
    Debangshu Bhattacharya: তাঁর জেতা আসনে প্রার্থী দেবাংশু, রাজনীতি ছাড়ার ঘোষণা অসিত মজুমদারের, বললেন, ‘দিদিমণি ও অভিষেক…’
    Next Article
    WB SIR Supplementary Voter List: এবার প্রকাশ হবে SIR-এর সাপ্লিমেন্টারি লিস্ট, যুক্ত হতে পারে আরও ২১ লক্ষ নাম!

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment