Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    WB SIR Supplementary Voter List: এবার প্রকাশ হবে SIR-এর সাপ্লিমেন্টারি লিস্ট, যুক্ত হতে পারে আরও ২১ লক্ষ নাম!

    3 days ago

    পশ্চিমবঙ্গে এখনও শেষ হয়নি SIR। আর সেই আবহে ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচন। এমনকি প্রার্থী তালিকাও ঘোষণা করে দিয়েছে সিপিআইএম, তৃণমূল ও বিজেপির মতো দলও। আর এরই মধ্যে প্রশ্ন উঠছিল যাঁদের নাম এখনও বিবেচনাধীন তালিকায় রয়েছে, কী হবে তাঁদের সঙ্গে? তাঁরা কি নির্বাচনে অংশ নিতে পারবেন না? কিন্তু যা খবর এরই মধ্যে আগামী সপ্তাহেই নাকি প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট।

    জানা গিয়েছে, বিবেচনাধীন ভোটারদের নিয়ে ফের বৈঠক হয়েছে হাইকোর্টে। শুক্রবার অথবা শনিবারই হয়তো প্রকাশ হবে নতুন এই সাপ্লিমেন্টারি তালিকা। কমিশন সূত্রে খবর, ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত ২১ লক্ষের নাম নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ এখনও বাকি রয়েছে প্রায় ৩৯ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি।

    এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তিনি বলেন, "সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিকেশন নিয়ে আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই আমরা ওই তালিকা প্রকাশ করতে পারব। শুক্রবার বা শনিবার প্রকাশ করার চেষ্টা চলছে।"

    পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, "আমাদের আলোচনা হয়েছে। বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা হয়েছে। সাপ্লিমেন্টারি লিস্ট নিয়েও আলোচনা হয়েছে। এগুলো যদিও অভ্যন্তরীণ আলোচনা। হাইকোর্ট মিনিটস ইস্যু করলেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি প্রকাশ করতে। এখনও পর্যন্ত যা জানি ২১ লক্ষের নিষ্পত্তি হয়েছে।"

    উল্লেখ্য, দেশের সর্বোচ্চ আদালত একাধিক ক্ষেত্রের অসঙ্গতি নজরে রেখে সেই অসঙ্গতি দূর করার লক্ষেই এসআইআরের কাজ বিচার ব্যবস্থার হাতে তুলে দিয়েছিল। আর তারপর, চলতি সপ্তাহে প্রকাশ হতে চলেছে সাপ্লিমেন্টারি লিস্ট। এই তালিকা নিয়ে বারবারই প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই তালিকায় থাক মানুষদের ভবিষ্যত কী হবে, প্রশ্ন উঠেছিল সেই নিয়েও। আর এবার সেই সব নিয়েই বৈঠক হতে চলেছে হাইকোর্টে। আর তারপরই শুক্রবার বা শনিবার প্রকাশ হতে পারে সাপ্লিমেন্টারি তালিকা।

    প্রসঙ্গত, নির্বাচন ঘোষণার পর ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল ও প্রধান বিরোধী দিল বিজেপি। এ ছাড়াও প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামেরও। নির্বাচন কমিশন গত ২৪ ঘণ্টায় রাজ্যের একাধিক আধিকারিককে বদলি করে দিয়েছে। রাজ্যের মুখ্যসচিব থেকে স্বরাস্ট্রসচিব, একাধিক পুলিশ কমিশনার হোক বা এসপি। আর কমিশনের এই বদল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

    Click here to Read More
    Previous Article
    West Bengal Assembly Election 2026 : 'নেড়া বেলতলায় একবারই যায়, উনি আবার এসেছেন, হারিয়ে পাঠিয়ে দেব', সজলকে নিশানা সায়ন্তিকার
    Next Article
    West Bengal Assembly Election 2026 : নন্দীগ্রামকে চেনেন 'হাতের তালু'র মতো, শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের 'বাজি' পবিত্র কর আসলে কে ?

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment