Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    West Bengal Assembly Election 2026 : বিধানসভা ভোটে ফের মমতা-শুভেন্দুর দ্বৈরথ ?

    5 days ago

    কলকাতা : ভবানীপুর না নন্দীগ্রাম, কোন আসন পছন্দ তাঁর ? জবাব দিতে গিয়ে নন্দীগ্রামকেই এগিয়ে রেখেছিলেন শুভেন্দু অধিকারী। জানান, কে, কোথায় প্রার্থী হবেন, বিজেপি-নেতৃত্বই তা ঠিক করবেন। তবে তাঁকে যদি বেছে নিতে বলা হয়, সেক্ষেত্রে তিনি নন্দীগ্রাম থেকেই লড়তে ইচ্ছুক। রবিবার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের ঠিক আগে এমনই মন্তব্য করেছিলেন শুভেন্দু। এদিন বিজেপির প্রার্থীতালিকা প্রকাশিত হলে দেখা গেল, নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনেই দল শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে। যা নিয়ে জোর চর্চা হয়েছে রাজ্য রাজনীতিতে। ২০২১-এর বিধানসভা ভোটের মতোই এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।   

    ভবানীপুর নিয়ে এর আগে বার বার জল্পনা উস্কে দিয়েছেন খোদ শুভেন্দুই। ভবানীপুরে সভা করেছেন, সম্প্রতি সেখানে দোল উৎসবেও যোগ দেন। এমনকী SIR-এ ভবানীপুর থেকে ৪৭ হাজারের বেশি নাম বাদ গেলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর মতো ভোটার ভবানীপুরে আর নেই বলে দাবি করেন তিনি। এমনকি ২০২১-এ তাঁর কাছে নন্দীগ্রামে যেভাবে হারতে হয়েছিল মমতাকে, ভবানীপুরে তার পুনরাবৃত্তি হবে বলে দাবি করেন শুভেন্দু। দল চাইলে ভবানীপুরে তিনি প্রার্থী হতে পারেন বলেও জানান প্রকাশ্যেই। সূত্রের খবর, প্রার্থীতালিকা নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসলে, অমিত শাহ, নিতিন নবীনও শুভেন্দুর কাছে পছন্দের আসনের কথা জানতে চান। এরপর এদিন দেখা গেল দুই আসনেই তাঁকে প্রার্থী করেছে দল।

    এ প্রসঙ্গে শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ বলেন, "আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। কারণ, আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার শপথ আমরা নিয়েছি, গত ২০২১-এর নির্বাচনে নন্দীগ্রামে বিরোধী দলনেতা বর্তমানে যিনি রয়েছেন শুভেন্দুদা-র কাছে তিনি পরাস্ত হয়েছিলেন। পরবর্তীকালে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে তিনি বিধানসভায় প্রবেশ করেছিলেন। শুভেন্দুদা বারবার একটি কথা বলেছিলেন যে ভবানীপুরেই ওঁকে হারাব। ওঁর জায়গায়। ফলে, নন্দীগ্রামে হারিয়েছেন এবার ভবানীপুরেও হারাবেন, এই বিশ্বাস আমরা রাখি।" এটা কি পুরনো কৌশলই ছিল যে, ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের মতো ফাইট দেওয়া হবে ? এই প্রশ্নের উত্তরে শঙ্কর ঘোষ বলেন, "রাজনীতি একটা চলমান প্রক্রিয়া। নদীতে যেমন জল ভেসে যায়, একই জায়গায় দাঁড়িয়ে আপনি ডুব দিলও একই জলে আপনার মাথার চুল ভিজবে না। ফলে, রাজনৈতিক প্রক্রিয়া নদীর মতো বহমান । কিন্তু, সেই প্রক্রিয়ার একটা দিকনির্দেশ থাকে।"

    Click here to Read More
    Previous Article
    Mamata Banerjee: 'ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন', মধ্যরাতে মুখ্যসচিব বদল, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি
    Next Article
    West Bengal BJP Candidate List 2026 : ২টি আসনে লড়ছেন শুভেন্দু, দিলীপকে নিয়ে কী সিদ্ধান্ত ? বামেদের পর প্রার্থীতালিকা প্রকাশ বিজেপিরও

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment