Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Mamata Banerjee: 'ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন', মধ্যরাতে মুখ্যসচিব বদল, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি

    5 days ago

    Mamata Banerjee: রবিবার ১৫ মার্চ বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক করে আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ২ দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে, ২৩ এবং ২৯ এপ্রিল। আর ভোটগণনা ৪ মে। আর ভোটের দিন ঘোষণার পরেই গতকাল মধ্যরাতেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরিয়েছে নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীর বদলে রাজ্যের নতুন মুখ্যসচিব হয়েছেন দুষ্মন্ত নারিয়ালা। অন্যদিকে, জগদীশ মিনা- র জায়গায় রাজ্যের স্বরাষ্ট্রসচিব হয়েছেন সঙ্ঘমিত্রা ঘোষ। 

    এই নিয়ে আজ সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ মিছিল করেছেন তিনি। মিছিল শেষে বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'গত রাতে কী করলেন? রাত্রি ১টায় আমি মেসেজ পেলাম। মধ্যরাতে, কখনও শুনেছে, একটা স্বাভাবিক দল, কাউকে কাজে লাগিয়ে, ছুপারুস্তমের মতো, বিহাইন্ড দ্য সিন, মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। চিফ সেক্রেটারি বাঙালি মহিলা, ওরা অ্যান্টি উইমেন, আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতেন, আমরা তিনটে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এ সুয়োমোটো, যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদারি, জমিদার- জোতদার-কালোদার, আর বিজেপি সন্তুষ্ট করার জন্য, যে দেশে প্রধানমন্ত্রী নিজে আমি শুনেছি মিটিংয়ে বলেন চুন চুন কে মারেঙ্গে, আমি ওনাকে বলি দেশকে আপনি কীভাবে রক্ষা করবেন, আপনার মুখে এটা শোভা পায় না।' 

    এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তোপ দেগে আরও বলেন, 'আজকে এখানে আসার আগে আমি একটা ভিডিও দেখছিলাম। তাতে ওদের একজন নেতা বলছে, রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি আক্রান্ত হয়েছে, এরপর মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে, চারিদিকে গুন্ডা লেলিয়ে দেব, আমরা বলি বুকের পাটা থাকলে দেখা, লড়ে নেব, সবকটাকে লড়ে নেব। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। আমরা ঘাসকে জন্ম দিই এটা মাথায় রাখবেন ভাল করে। ভয় দেখিয়ে জোর করে কী করছেন আপনারা। নন্দিনী চক্রবর্তী সিএস ছিলেন। একজন বাঙালি মহিলা। আপনারা অ্যান্টি বেঙ্গলি শুধু নন, অ্যান্টি হিন্দিও। আমি প্রমাণ করে দিচ্ছি। আপনারা নন্দিনী চক্রবর্তীকে রাত্রি সাড়ে বারোটার পরে তাণ্ডব করে, তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। একবার রাজ্যকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না বিজেপির দালালি করতে গিয়ে। ধিক আপনাদের। লজ্জা আপনাদের। দুই, হোম সেক্রেটারিও বাদ। তিনি তো নন-বেঙ্গলি, কেন বাদ হল? ডিজি কে ছিলেন? পীযূষ পাণ্ডে। এককথায় বাদ? তিনি তো নন-বেঙ্গলি ছিলেন। সুপ্রতিম কে ছিল, কলকাতার পুলিশ কমিশনার, বাঙালি ছিলেন। বিনীত গোয়েল কে ছিল নন-বেঙ্গলি ছিলেন। তার মানে আপনারা শুধু বাঙালি নয়, নন-বেঙ্গলি এফিশিয়েন্ট অফিসারদেরও বাদ দিয়েছেন।' 

    এদিন মুখ্যমন্ত্রী এও বলেছেন যে, 'আপনারা দেখেছেন বিজেপির কথায় কারা কাজ করবে, তাদের দেখে দেখে চয়েস করছেন। তবে জেনে রাখুন বিনাশকালে বুদ্ধি নাশ। যে অফিসারকেই পাঠান তাঁরা সবাই আমাদের হয়েই কাজ করবেন, মানুষের হয়ে কাজ করবেন, বাংলার হয়ে কাজ করবেন। বিজেপির কথায় ডিএম চেঞ্জ করবেন, এসপি চেঞ্জ করবেন, আইসি চেঞ্জ করবেন... দেড় মাসের জন্য... তারপর? মনুষ্যত্ব কিন্তু চেঞ্জ করতে পারবেন না। মানুষকে চেঞ্জ করতে পারবেন না।' 

    Click here to Read More
    Previous Article
    Kolkata Weather Update: শোঁ শোঁ হাওয়া, কালবৈশাখীর তাণ্ডব কলকাতায়, সঙ্গে তুমুল বৃষ্টি
    Next Article
    West Bengal Assembly Election 2026 : বিধানসভা ভোটে ফের মমতা-শুভেন্দুর দ্বৈরথ ?

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment