Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    WB Election 2026: ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষ পদে রদবদল, DG পদ থেকে সরানো হল পীযূষ পাণ্ডেকে, কলকাতার পুলিশ কমিশনারও বদল

    1 day ago

    অতনু হালদার, রুমা পাল, ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষ পদে রদবদল। পীযূষ পাণ্ডের জায়গায় রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি-র দায়িত্ব নিচ্ছেন সিদ্ধিনাথ গুপ্তা। কলকাতার পুলিশ কমিশনারও বদল। সুপ্রতিম সরকারের জায়গায় দায়িত্বে এলেন অজয় কুমার নন্দ। দুপুর ৩টের মধ্যে নতুন পুলিশ আধিকারিকদের দায়িত্ব নিতে হবে, জানিয়ে দিল নির্বাচন কমিশন। এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে সরানো হল বিনীত গোয়েলকে, তার জায়গায় এলেন অজয় মুকুন্দ রাণাডে। ডিজি কারেকশনাল সার্ভিসেসের দায়িত্বে এলেন এন আর বাবু। 


    [yt]https://youtu.be/hbQDdG_bPs4?si=J3ZxYzFNqNvepohk[/yt]

    আরও পড়ুন, প্রার্থী তালিকা ঘোষণার আগেই শুভেন্দুর নামে দেওয়াল লিখন শুরু নন্দীগ্রামে

    আগেও রাজ্য পুলিশের ডিজির পদে, সিপি-র পদেও পরিবর্তন হয়েছে, নির্বাচনের আগে সিপি-ডিজি বা এই ধরণের আইএএস- আইপিএস অফিসারদের পরিবর্তন করা হয়েছে। কিন্তু এবারের পরিবর্তনের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেটা, যে রাজ্যের মুখ্যসচিবকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবারে অফিসারদের পরিবর্তন করা হচ্ছে, উপরের টপ লেভেল থেকে। আইএসএস অফিসারদের মধ্যে যারা টপ লেভেলে রয়েছেন, তাঁদের দায়িত্ব পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি আইপিএস অফিসারদের মধ্যে যারা টপ লেভেলে রয়েছেন, তাঁদেরও দায়িত্ব পরিবর্তন করা হয়েছে।

    অর্থাৎ একটা বিষয়, জাতীয় নির্বাচন কমিশন , তারা শুরুতেই একটা বার্তা দিতে চাইছে, যেকোনও ধরণের আমলাই হোক না কেন, এই ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসনকে একটা বার্তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তগুলি দেখে যা মনে হচ্ছে, জাতীয় নির্বাচন কমিশন এইবার ভোটের সময়, পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ নিজের মতো চালাবে। এবং নিজের মতো পছন্দের অফিসার, বিভিন্ন জায়গায় দায়িত্বে রাখবেন। এটা গতকাল থেকেই পরিষ্কার হয়ে গেছে।

    মূলত, এসআইআর পর্ব থেকেই জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের পুলিশ প্রশাসনের এই সংঘাত শুরু। এসআইআর পর্ব চলাকালীন রাজ্যের কয়েকজন অফিসারের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে, সেইসময় কিন্তু, সময়ে কেন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না ?  তার জন্য প্রথমে এর আগের মুখ্যসচিব যিনি ছিলেন,  তাঁকে ডেকে পাঠানো হয়। কৈফয়ত তলব করা হয়। মনোজ পন্থ অবসর নেওয়ার পর যখন নন্দিনী চক্রবর্তী মুখ্যসচিব পদে দায়িত্ব নেন, তখন তাঁকে ডেকে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। তার কাছেও কৈফিয়ত তলব চাওয়া হয়।অর্থাৎ একের পর এক ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশন, রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে সংঘাতের পথে গিয়েছে।

     

    Click here to Read More
    Previous Article
    LPG Price Hike : 'মমতা এবং তাঁর টিমকে হরমুজ প্রণালী পাহারার জন্য পাঠানো উচিত', খোঁচা শুভেন্দুর
    Next Article
    Not Gold, Not US Dollar, This Asset Has Surged The Most During Iran War

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment