Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    LPG Price Hike : 'মমতা এবং তাঁর টিমকে হরমুজ প্রণালী পাহারার জন্য পাঠানো উচিত', খোঁচা শুভেন্দুর

    1 day ago

    কলকাতা : রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে এদিন আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, "আমি অনেক আগে বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর টিমকে হরমুজ প্রণালী পাহারা দেওয়ার জন্য পাঠানো উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো উচিত হরমুজ প্রণালী পাহারা দেওয়ার জন্য যাতে ইরান সেখানে কোনও ভারতীয় তৈল বা গ্যাসবাহী আমাদের যে জাহাজ তাকে না আটকাতে পারে। এসব ড্রামাবাজি। মমতা বন্দ্যোপাধ্যায়ের...পেট্রোল-ডিজেলের দাম অন্য রাজ্যের থেকে ১০ টাকা এখানে বেশি। বিজেপিকে যেদিন আনবেন, সেদিন বিহার, উত্তরপ্রদেশ-দিল্লিতে যে দামে পেট্রোল-ডিজেল পান, সেই দামে এখানে পাবেন।" রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ পথে নামছেন তৃণমূলনেত্রী। বিকেল চারটেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন তিনি। ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধের মধ্য়েই বাড়ানো হয়েছে রান্নার গ্য়াসের দাম। গ্য়াস সঙ্কট নিয়ে উদ্বেগ বেড়েছে গোটা দেশে। সেই নিয়ে আগেই সরব হয়েছেন মুখ্য়মন্ত্রী। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। আর এবার গ্য়াসের মূল্য়বৃদ্ধির প্রতিবাদে পথে নামছেন মুখ্য়মন্ত্রী।

    কোথাও রাত ৩টে থেকে লাইন। তো কোথাও দিনের পর দিন লাইনে দাঁড়িয়েও গ্য়াস না পাওয়ার অভিযোগ ! পশ্চিম বর্ধমান থেকে পুরুলিয়া, বীরভূম, কোচবিহার - দিকে দিকে দেখা গেছে ভোগান্তি ও ক্ষোভের ছবি। গ্যাসের আকালে দুর্ভোগের ছবি সামনে এসেছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে।

    দেশজুড়ে গ্যাসের আকালের মধ্যে কিছুটা স্বস্তির খবর মেলে গত পরশু। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতের দ্বিতীয় LPG-জাহাজ। অন্যদিকে, ইরানি সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর দাবি, হরমুজ প্রণালী দিয়ে ২টি তেলের ট্যাঙ্কারের নিরাপদ যাতায়াত নিশ্চিত করায় ভারত ৩টি ইরানি তেলের ট্যাঙ্কারকে ছেড়ে দিয়েছে। একদিকে, আমেরিকার 'অপারেশন এপিক ফিউরি' আর ইজরায়েলের 'অপারেশন লায়ন্স রোর'। অন্যদিকে,ইরানের 'অপারেশন ট্রু প্রমিস'-কে। চরমে সংঘাত। হামলা-পাল্টা হামলায় রক্তাক্ত পশ্চিম এশিয়া। 

    এদিকে সাম্প্রতিক প্রকাশিত একটি রিপোর্ট বলছে, পশ্চিম এশিয়ায় চলতে থাকা এই যুদ্ধের জেরে আর্থিকভাবে লাভবান হচ্ছে দু'টি দেশ। সেই দু'টি দেশ হল- রাশিয়া ও চিন। এমনই রিপোর্ট প্রকাশ করেছে Jefferies। তারা তুলে ধরেছে, কীভাবে ভূ-রাজনৈতিক উত্তেজনা বিশ্বের জ্বালানি পরিস্থিতি ও আর্থিক পরিকাঠামোকে আকার দিচ্ছে।

    রিপোর্টে উল্লেখ করা হচ্ছে, বিশ্বজুড়ে তেলের দাম বাড়তে থাকায়, বিশ্বের জ্বালানি মার্কেটে রাশিয়ার অবস্থান মজবুত হচ্ছে। তেলের দাম দ্রুত বাড়ায়, রাশিয়া তা থেকে লাভবান হচ্ছে আর্থিকভাবে। একইভাবে, লাভবান হচ্ছে চিনও। চিনের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল হচ্ছে। যা তাদের আর্থিক পরিকাঠামোকে মজবুত করবে।

    Click here to Read More
    Previous Article
    WB Election 2026: "যা ইচ্ছে বদলান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বদলাতে পারবেন না", চ্যালেঞ্জ কুণালের
    Next Article
    WB Election 2026: ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষ পদে রদবদল, DG পদ থেকে সরানো হল পীযূষ পাণ্ডেকে, কলকাতার পুলিশ কমিশনারও বদল

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment