Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    WB Election 2026: "সিপিএম খুঁজে খুঁজে এমন প্রার্থী দিয়েছে, যাতে তৃণমূলকে জেতানো যায় "! বরানগরে BJP-র প্রার্থী পদ পেয়েই বিস্ফোরক সজল

    4 days ago

    কলকাতা:  গতকালই প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। আর প্রার্থী পদ পাওয়ার পর, এবিপি আনন্দ-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। 

    [yt]https://youtu.be/Xqk3GUSz8f8?si=WaFosiFcNVNik6ny[/yt]

    আরও পড়ুন, "১০০ শতাংশ জিতব", প্রচারে বেরিয়ে সিপিএম প্রার্থীর প্রশংসা সজলের মুখে !

    বিজেপি প্রার্থী সজল ঘোষ: দল আমাকে প্রার্থী করেছে। দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। এবং নিজের জীবনটাকে বাজি রেখে বলতে পারব, যে ওখান থেকে বিজেপিকে জেতাবো। 

    প্রশ্ন: বরানগর কেন্দ্রে আমরা জানি, প্রায় ২ লক্ষ ১৮ হাজারেরও বেশি ভোটার রয়েছেন। এর আগে যখন, আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, ৮ হাজারের কিছু বেশি ভোটে, আপনি পরাজিত হয়েছিলেন, উপনির্বাচনে। তো এইবার আপনি কী এক্সপেক্ট করছেন ?

    বিজেপি প্রার্থী সজল ঘোষ: ২০ হাজারের  নীচে জিতলে, সেটাকে প্রত্যাষিত নয় বলে মনে করব। কমপক্ষে ২০ হাজার ভোটে জিতব।আমি জিতব না, দল জিতবে। ২০ হাজার মার্জিনে ভারতীয় জনতা পার্টি জিতবে, তৃণমূল ও সিপিএম-কে হারিয়ে। আমি জানি, সিপিএম আবারও খুঁজে খুঁজে যাতে তৃণমূলকে জেতানো যায়, এমন প্রার্থী আবার দিয়েছে ! 

    প্রশ্ন: ঠিক এখানে আপনার কাছে প্রশ্ন,  বামফ্রন্টের তরফেও সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র , তিনি বরানগরে দাঁড়াচ্ছেন, সেটা ঘোষণা করা হয়েছে। 

    বিজেপি প্রার্থী সজল ঘোষ: আমি সায়নদীপকেও অভিনন্দন জানাচ্ছি। আশা করি বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দিতা হবে। মানুষের রায়ের শিরোধার্য করা হবে। কিন্তু আমি কাউকে, কোনও ব্যক্তিকে লক্ষ্য করে নয়, দল লক্ষ্য করে বলতে পারি, আসলে সিপিএমের লক্ষ্য হচ্ছে, তৃণমূলকে জিততে সহযোগিতা করা। তৃণমূলের জয়ের ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে, করানোর চেষ্টা করানো হবে সিপিএম-কে দিয়ে। কিন্তু আমি বিশ্বাস রাখি, সিপিএম এর ভোটাররা এই ভুলটা আর করবে না। 

    প্রশ্ন: এর আগে যখন আপনি উপনির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছিলেন, তখন আমরা দেখেছি তন্ময় ভট্টাচার্য, প্রায় ২৬ হাজারের মত ভোট পেয়েছিলেন, আপনার হারার ব্যবধান, ৮ হাজারেরও কিছু বেশি। তো এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন ? সায়নদীপ মিত্র একটা পরিচিত মুখ, সিপিআইএম এর তরফ থেকে, ওই বরানগর কেন্দ্রেই। যে বরানগর কেন্দ্রে একটা সময় জ্যোতি বসু , তিনি জিততেন।অমর চৌধুরি, তিনি জিতেছিলেন বা তিনি দীর্ঘদিনের সেখানকার বিধায়ক ছিলেন। 

    বিজেপি প্রার্থী সজল ঘোষ: নানা, ওই সব ইতিহাস দিয়ে তো আর বর্তমান চলে না। একসময় তো এখানে সারা বাংলায়, লালে লাল ছিল। তার আগে কংগ্রেস ছিল। এগুলি সব ইতিহাস। সব ইতিহাসের সঙ্গে তুলনা, ব্যাখ্যা চলে না। ক্যামিক্যাল রিয়েকশন নয়, যে দুভাগ হাইড্রোজেন, একভাগ অক্সিজেন দিলেই জল হয়ে যাবে।রাজনীতিতে এই সব হয় না। আমি যেটা বলছি, আসলে, সিপিএম এর উদ্দেশ্য হচ্ছে, বিজেপিকে হারানো। ওরা তো জিততে পারবে না। বিজেপিকে হারানো। আমাদের উদ্দেশ্য হচ্ছে তৃণমূলকে হারানো।এবং যেখানে আমরা জিততে পারবো না, সেখানেও আমরা তৃণমূলকে হারাবো। দুর্ভাগ্যের বিষয়, বামপন্থীরা সেই মানসিকতায় চলছে না।

     

    Click here to Read More
    Previous Article
    US-India Relations: RSS, RAW-কে নিষিদ্ধ, সম্পত্তি বাজেয়াপ্ত করার সুপারিশ, রিপোর্ট গেল ট্রাম্প সরকারের কাছে, ভারত বলল…
    Next Article
    WB Election 2026: "১০০ শতাংশ জিতব", প্রচারে বেরিয়ে সিপিএম প্রার্থীর প্রশংসা সজলের মুখে !

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment