Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    WB Assembly Election 2026: প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, বহরমপুরে অধীর, ভবানীপুরে প্রদীপ প্রসাদ, তালিকায় আর কারা?

    4 days ago

    কলকাতা: ২৮৪ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের। বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। ভবানীপুরে কংগ্রেস প্রার্থী প্রদীপ প্রসাদ। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী সেখ জারিয়াতুল হোসেন। মানিকতলায় কংগ্রেস প্রার্থী সুমন রায়চৌধুরী। যাদবপুরে কংগ্রেস প্রার্থী শ্যামল মণ্ডল। দমদমে কংগ্রেস প্রার্থী সুস্মিতা বিশ্বাস। টালিগঞ্জে কংগ্রেস প্রার্থী মানস সিনহা রায়। গতকালই কংগ্রেসের তরফে বলা হয়েছিল যে রবিবার তাঁরা ২৮৪ আসনে প্রার্থীর নাম ঘোষণা করবেন। সেই মতই এদিন ২৮৪ টি আসনে প্রার্থী করল কংগ্রেস।

    একনজরে কংগ্রেসের প্রার্থী তালিকা

    বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী
    রাসবিহারীতে কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়
    ভবানীপুরে কংগ্রেস প্রার্থী প্রদীপ প্রসাদ
    নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী সেখ জারিয়াতুল হোসেন
    মানিকতলায় কংগ্রেস প্রার্থী সুমন রায়চৌধুরী
    যাদবপুরে কংগ্রেস প্রার্থী শ্যামলী মণ্ডল 
    দমদমে কংগ্রেস প্রার্থী সুস্মিতা বিশ্বাস
    টালিগঞ্জে কংগ্রেস প্রার্থী মানস সিনহা রায়
    বালিগঞ্জে কংগ্রেস প্রার্থী রোহন মিত্র 
    কসবায় কংগ্রেস প্রার্থী মহম্মদ জিশান আহমেদ
    কাশীপুর-বেলগাছিয়ায় কংগ্রেস প্রার্থী তারক পাল 
    চুঁচুড়ায় কংগ্রেস প্রার্থী মইনুল হক 
    হাসনে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ 
    বাগমুণ্ডিতে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো ---
    বালিতে কংগ্রেস প্রার্থী প্রিয়ঙ্কা চৌধুরী 
    চাকুলিয়ায় কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজ 
    ইটাহারে কংগ্রেস প্রার্থী অমল আচার্য 
    হরিশ্চন্দ্রপুরে কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম 
    মালতিপুরে কংগ্রেস প্রার্থী মৌসম নুর 
    ডোমকলে কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ বেগম

    কিছু আসন এখনও পর্যন্ত কংগ্রেস রেখে দিয়েছে। তাঁদের আলাপ আলোচনা চলছে। প্রথমে বামফ্রন্ট তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করে। এরপর তৃণমূল ও বিজেপি তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করে। কংগ্রেস সবার পরে প্রার্থী তালিকা ঘোষণা করে সবচেয়ে বেশি আসনে প্রার্থীর নাম জানিয়ে দিল। কংগ্রেসের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে যাঁরা বুথ স্তরের কর্মী, তাঁদেরই এবার প্রার্থী হিসেবে তালিকায় রাখা হবে। সেই মতই এবার বামেদের সঙ্গে কোনও জোটেও যায়নি কংগ্রেস। এর আগে কখনও তৃণমূল কংগ্রেস ও কখনও সিপিএমের সঙ্গে জোট করে লড়েছিল কংগ্রেস। তবে বহু বছর পরে কোনও জোট ছাড়াই প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। বেশ কিছু নাম নিয়ে আলাপ আলোচনা চলছে এই মুহূর্তে। প্রদেশ কংগ্রেসের আর কোনও কোন হেভিওয়েট নেতা আদৌ লড়বেন কি না, তা নিয়েও আলোচনা চলছে। 

    তৃণমূলের অনেকেই এবার টিকিট পাননি। সেরকম বেশ কয়েকজন কংগ্রেস প্রার্থী করার বিষয়ে চিন্তাভাবনা করছে, তবে তা প্রাথমিক স্তরে রয়েছে। বাদুরিয়াতে এবার আব্দুর রহিম তৃণমূলের হয়ে টিকিট না পেয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। তাঁকে কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড় করাতে পারে কংগ্রেস। 

    Click here to Read More
    Previous Article
    ফেরারির চালকের আসনে বসে মহাফ্যাসাদে হার্দিক! আইপিএলে নামার আগে মাথায় হাত তারকার
    Next Article
    WB Assembly Election 2026: জগদ্দলে তৃণমূলের প্রচারে 'লক্ষ্মীর ভাণ্ডার', সোমনাথ শ্য়াম বলছেন, 'মানুষের সেবা করেছি ৫ বছর'

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment