Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ফেরারির চালকের আসনে বসে মহাফ্যাসাদে হার্দিক! আইপিএলে নামার আগে মাথায় হাত তারকার

    4 days ago

    আইপিএলে মাঠে নামার আগেই ‘স্পিড ব্রেকার ড্রামা’য় শিরোনামে হার্দিক পাণ্ডিয়া। ১২ কোটির ঝকঝকে ফেরারি নিয়ে মুম্বইয়ের রাস্তায় বেরিয়ে পড়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। কিন্তু ফেরারির চেয়ে কঠিন ‘মুম্বই স্পিড ব্রেকার’! আইপিএলে নামার আগে ভাইরাল হার্দিকের ড্রাইভিং শো।

    আইপিএলে মাঠে নামার আগেই ‘স্পিড ব্রেকার ড্রামা’য় শিরোনামে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। ১২ কোটির ঝকঝকে ফেরারি নিয়ে মুম্বইয়ের রাস্তায় বেরিয়ে পড়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। কিন্তু শহরের চিরচেনা স্পিড ব্রেকারই যেন বড় বাধা হয়ে দাঁড়াল। ফেরারির চালকের আসনে বসে মহাফ্যাসাদে পড়লেন তিনি। 

    ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, শহরের একটি স্পিড ব্রেকার পার করতে হিমশিম খেতে হল তাঁকে। সিগন্যালে পুলিশ হার্দিকের ফেরারিকে থামান। এরপর লো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কারণে গাড়িটি সোজাসুজি না চালিয়ে আড়াআড়িভাবে ধীরে ধীরে স্পিড ব্রেকার পার করেন হার্দিক। তাঁর এই ‘স্মার্ট ড্রাইভিং’ নজর কেড়েছে নেটিজেনদের। স্পিড ব্রেকার পেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই রাস্তার ধারে থাকা পুলিশ কর্মীদের সঙ্গে হালকা আড্ডায় মেতে ওঠেন তিনি। তাঁদের মুখেও তখন চওড়া হাসি। ফেরারি আর হার্দিক, একসঙ্গে যে রোজ দেখা যায় না!

    নেটিজেনরাও মজার সব মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘মুম্বইয়ের রাস্তা: ১, ফেরারি: ০!’ আবার আরেকজনের খোঁচা, “হার্দিক ভাই, আইপিএলের আগে ‘স্পিড ব্রেকার প্র্যাকটিস’ দরকার।” অন্যজনের কথায়, ‘ফেরারির চেয়ে কঠিন মুম্বই স্পিড ব্রেকার!’ সোশাল মিডিয়ায় একটাই প্রশ্ন, ‘ম্যাচের আগে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জটা কি তবে স্পিড ব্রেকারই ছিল?’ এক নেটিজেনের কথায়, ‘ফেরারি কেনার আগে মুম্বইয়ের রাস্তা নিয়ে ভাবা উচিত ছিল।’ কেউ আবার লিখেছেন, ‘স্পিড ব্রেকারও আজ হার্দিকের সামনে হার মানল।’ রসিকতা করে এক ইউজার বলেন, ‘এটাই আসল অলরাউন্ডার। ব্যাট, বল, গাড়ি – সব সামলায়।’ যেভাবে ‘ক্রিকেটীয় কৌশল’ ব্যবহার করে যেভাবে স্পিড ব্রেকার পার করছেন পাণ্ডিয়া, তা দেখে অনেকেই বলছেন, ব্যাটের বদলে স্টিয়ারিং দিয়ে যেন কভার ড্রাইভ খেলছেন।

    টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিজেকে গাড়ি উপহার দিয়েছিলেন হার্দিক। তিনি কিনেছিলেন ঝকঝকে এক সুপারকার, ‘ফেরারি ১২ সিলিন্ড্রি’। ইটালির বিখ্যাত গাড়ি নির্মাতা ফেরারির অত্যাধুনিক এই মডেলটি তাঁর বিলাসবহুল গ্যারাজে জায়গা করে নিয়েছিল। গতি ও সৌন্দর্যের এক দুর্লভ সমন্বয় এটি। মডেলটিকে অনায়াসেই লাক্সারি স্পোর্টস কার বলা যায়। বিলাসবহুল গাড়ির প্রতি পাণ্ডিয়ার অনুরাগ অবশ্য নতুন কিছু নয়। তাঁর ব্যক্তিগত গ্যারাজে ইতিমধ্যেই রয়েছে রোলস-রয়েস ফ্যান্টম, অডি এ৬, রেঞ্জ রোভার ভোগ, ল্যাম্বোরগিনি উরুস এসই এবং মার্সিডিজ-বেঞ্জের বেশ কয়েকটি মডেল। ভাইরাল এক ভিডিওয় হার্দিককে নতুন ফেরারি চালাতে দেখা গিয়েছে। উল্লেখ্য, মাঠের লড়াইয়েও প্রস্তুত পাণ্ডিয়া ব্রিগেড। পাঁচবারের চ্যাম্পিয়নরা পাঁচ বছরের খরা কাটিয়ে ষষ্ঠ শিরোপার খোঁজে। রবিবাসরীয় সন্ধ্যায় মুম্বইয়ের সামনে কেকেআর।

    Click here to Read More
    Previous Article
    ‘এই বয়সেও সব সময় দ্বিতীয় রানের জন্য তৈরি থাকে’, কোহলির ফিটনেসে মুগ্ধ অশ্বিন
    Next Article
    WB Assembly Election 2026: প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, বহরমপুরে অধীর, ভবানীপুরে প্রদীপ প্রসাদ, তালিকায় আর কারা?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment