Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ভারতের তরুণদের পর সফল তরুণীরাও, বাংলাদেশকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৯ মহিলা দল

    1 day ago

    শুক্রবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারতের অনূর্ধ্ব-১৯ পুরুষ দল। আর শনিবাসরীয় বিকেলে আরও এক ট্রফিজয়।

    শুক্রবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারতের অনূর্ধ্ব-১৯ পুরুষ দল। আর শনিবাসরীয় বিকেলে আরও এক ট্রফিজয়। নেপালের পোখরা রঙ্গশালায় ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা দলের ত্র্যহস্পর্শে পুড়ে ছারখার হয়ে গেল বাংলাদেশ। ৪-০ গোলে পদ্মাপারের দেশকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়ন হল নীল বাঘিনীরা।

    চলতি বছরের শুরুতে অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলকে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে নেতৃত্ব দিয়েছিলেন জুলান নংমাইথেন। তিনিই ৪২ মিনিটে ভারতের হয়ে ডেডলক ভাঙেন। প্রীতিকা বর্মনের কাছ থেকে পাস পেয়ে বল জালে জড়াতে ভুল করেননি ইয়ং টাইগ্রেসদের অধিনায়ক। সেই শুরু। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। যদিও প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল ভারত।

    দ্বিতীয়ার্ধে শুরু থেকেই বাংলাদেশের গোলমুখে মুহুর্মুহু আক্রমণ চালায় ভারত। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে নিখুঁত স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এলিজাবেদ লাকরা। গোলের পর আরও উজ্জীবিত হয়ে ওঠেন ভারতের মেয়ারা। ৬৮ মিনিটে বিপক্ষ গোলরক্ষক ইয়ারজান বেগমের কাছ থেকে বল কেড়ে নিয়ে জালে জড়িয়ে দেন পার্ল ফার্নান্দেজ। গোটা টুর্নামেন্টে চারটি গোল করে তিনিই দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

    ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়া বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি। শেষের দিকে ভারত আবারও আক্রমণ শানায়। বক্সের মধ্যে সেঞ্জামের নিচু ক্রস থেকে অসাধারণ গোল করেন অন্বিতা রঘুরামন। শেষ পর্যন্ত ৪-০ গোলে বাংলাদেশকে পর্যুদস্ত করে মাঠ ছাড়ে নীল বাঘিনীরা। ইয়ং টাইগ্রেসরা রাউন্ড-রবিন পর্বে নেপালকে ১-০ এবং ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিল। তবে এই বাংলাদেশের কাছেই ২-০ গোলে হারতে হয়েছিল ভারতকে। এবার পদ্মাপারের দেশকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়ে দু’বছর পর ফের সাফ শিরোপা ঘরে তুলল ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দল।

    Click here to Read More
    Previous Article
    ইডেনে বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক! একপেশে ম্যাচে হার বাংলাদেশের বদলি স্কটল্যান্ডের
    Next Article
    ‘চরিত্রহীন’ পলাশ ভেঙেছে মেয়ের মন! আরসিবি চ্যাম্পিয়ন হতেই বিস্ফোরক পোস্ট স্মৃতির মায়ের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment