Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ‘চরিত্রহীন’ পলাশ ভেঙেছে মেয়ের মন! আরসিবি চ্যাম্পিয়ন হতেই বিস্ফোরক পোস্ট স্মৃতির মায়ের

    1 day ago

    গত বছরের ২৩ নভেম্বর গায়ক পলাশ মুছলের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল ক্রিকেটার স্মৃতি মন্ধানার। কিন্তু সেই বিয়ে আর হয়নি।

    সাফল্যই সবচেয়ে বড় অস্ত্র। মেয়ে ব্যাট হাতে সফল হতেই তাঁর প্রাক্তন পলাশ মুছলকে নিশানা করলেন স্মৃতি মন্ধানার মা। আরসিবি আইপিএল জেতার পর সোশাল মিডিয়ায় ভাইরাল একটি মিম নিজের ইনস্টা হ্যান্ডেলে ‘রিপোস্ট’ করলেন স্মৃতির মা স্মিতা।

    বৃহস্পতিবার দ্বিতীয়বারের জন্য মহিলা আইপিএলের খেতাব জিতেছে আরসিবি। বেঙ্গালুরুর সেই জয়ের মূল কারিগর সেই স্মৃতি। শুধু অধিনায়ক হিসাবে নয়, ব্যাট হাতেও তিনি রীতিমতো চমক দেখান। প্রায় দশের উপর আস্কিং রেট নিয়ে নেমে ৪১ বলে ৮৭ রানের ইনিংস খেলেন স্মৃতি। মারেন ১৪টি বাউন্ডারি। স্মৃতির সেই ইনিংস দেখে অনেকেই বলাবলি শুরু করেন, হয়তো প্রতিপক্ষের মধ্যে নিজের প্রাক্তন পলাশকে দেখতে পাচ্ছিলেন স্মৃতি। সেকারণেই তাঁর ওই সংহার মূর্তি।

    আরসিবি চ্যাম্পিয়ন হতেই স্মৃতি এবং পলাশকে নিয়ে সোশাল মিডিয়ায় ওই সংক্রান্ত মিমের ছড়াছড়ি শুরু হয়ে যায়। তেমনই একটি ‘মিম’ নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেন স্মৃতির মা-ও। যাতে বলা হয়েছে, স্মৃতি বোধহয় দিল্লির ক্রিকেটারদের মধ্যে পলাশকে দেখতে পাচ্ছিলেন। নিতান্তই কটাক্ষমূলক ওই পোস্ট স্মৃতির মা শেয়ার করায় তাজ্জব বনে যান নেটদুনিয়ার অনেকেই। কেউ কেউ বিশ্বাসই করতে পারছিলেন না স্মৃতির মা সরাসরি এভাবে পলাশকে নিশানা করবেন। যদিও পরে স্মিতা সেই পোস্টটি ডিলিট করে দেন। 

    Smriti Mandhana's mom roasts Palash Muchhal after daughter’s WPL win
    স্মৃতির মায়ের সেই পোস্ট। ফাইল ছবি।

    উল্লেখ্য, গত বছরের ২৩ নভেম্বর গায়ক পলাশ মুছলের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল ক্রিকেটার স্মৃতি মন্ধানার। কিন্তু সেই বিয়ে আর হয়নি। এর জন্য যে পলাশের লাম্পট্য দায়ী, এমন অভিযোগও উঠেছে। সদ্যই স্মৃতির ছোটবেলার বন্ধু বিদন্যান মানে অভিযোগ করেছেন, বিয়ের আগেই অন্য মহিলার সঙ্গে বিছানায় ধরা পড়েন পলাশ। বিদন্যান বলেন, “আমি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। ওকে অন্য এক মহিলার সঙ্গে বিছানায় হাতেনাতে ধরা হয়। সে এক ভয়ানক দৃশ্য! তারপর ভারতের মহিলা দলের ক্রিকেটাররা পলাশকে বেধড়ক মারে।” স্বাভাবিকভাবেই স্মিতা মন্ধানার ওই পোস্ট শেয়ারের পর প্রশ্ন উঠছে, তাহলে কি পলাশের বিরুদ্ধে লাম্পট্যের যে অভিযোগ উঠছে, সেটাতেই কি সিলমোহর দিলেন স্মৃতির মা।

    Click here to Read More
    Previous Article
    ভারতের তরুণদের পর সফল তরুণীরাও, বাংলাদেশকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৯ মহিলা দল
    Next Article
    On Camera, Group Of Men Beat Each Other At Popular Noida Mall, 2 Injured

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment