Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ‘ভারতীয়দের ব্যাটে রবার লাগানো’, বিস্ফোরক দাবি শ্রীলঙ্কার ক্রিকেটারের, চাপে পড়ে খেলেন পালটিও

    13 hours ago

    ভারতীয় ক্রিকেটারদের ব্যাটে নাকি রবার লাগানো আছে। তাই এতো বিস্ফোরক ব্যাটিং করেন সূর্যকুমাররা! এরকমই দাবি শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপক্ষের।

    ভারতীয় ক্রিকেটারদের ব্যাটে নাকি রবার লাগানো আছে। তাই এতো বিস্ফোরক ব্যাটিং করেন সূর্যকুমাররা! এরকমই দাবি শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপক্ষের। পরে অবশ্য পালটিও খেলেন তিনি। শেষমেশ চাপের মুখে ভানুকার সাফাই, ভারতীয় ব্যাটারদের প্রশংসা করার জন্যই ‘রবার লাগানোর’ প্রসঙ্গে এনেছেন।

    ভারতীয় ব্যাটারদের তাণ্ডবকে ভয় পান সব দেশের বোলাররাই। বিশ্বকাপে প্রথম ম্যাচে সেভাবে ব্যাট চলেনি অভিষেক শর্মা, রিঙ্কু সিংদের। কিন্তু যে কোনও দিন সেই বিস্ফোরণের অপেক্ষা। অনেকে মনে করেন, টি-টোয়েন্টিতে ৩০০ রানও করে ফেলতে পারে টিম ইন্ডিয়া।

    এর মাঝেই বিতর্কিত মন্তব্য রাজাপক্ষের। তিনি বলেন, “আমরা যে ব্যাট নিয়ে মাঠে নামি, ভারতীয়রা তার থেকে অনেক ভালো ব্যাট ব্যবহার করে। আমার তো মনে হয়, যেন ব্যাটে একটা রবারের স্তর লাগানো আছে। আমি জানি না সেটা কীভাবে সম্ভব। অন্য প্লেয়াররা জানে যে, এই ব্যাট আর কেউ কিনতে পারবে না।” স্বাভাবিকভাবেই এই মন্তব্যে বিতর্ক শুরু হয়। যা পরিষ্কার ‘ব্যাট ট্যাম্পারিং’য়ের অভিযোগ। তবে এই ধরনের বক্তব্যের কোনও ভিত্তি নেই।

    চাপে পড়ে যান রাজাপক্ষেও। পরে সোশাল মিডিয়ায় রাজাপক্ষ লেখেন, ‘আমার সাম্প্রতিক সাক্ষাৎকারের ভুল ব্যাখ্যা হয়েছে। আমি বলতে চেয়েছিলাম, ভারতীয় ক্রিকেট কতটা উন্নত। ওদের পরিকাঠামো, সিস্টেম ও সরঞ্জাম কত আধুনিক। যাঁরা ব্যাট তৈরি করেন, তাঁরা বিশ্বের সেরা। বিষয়টা পরিষ্কার করে দিতেই এই ব্যাখ্যা। ভারতীয় ক্রিকেটের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে।”

    Click here to Read More
    Previous Article
    বিশ্বকাপে ‘সিমেন্ট কারখানা’য় অনুশীলনে বাবররা! নেট দুনিয়ায় ট্রোলের শিকার পাকিস্তান
    Next Article
    ভারত-পাকিস্তান বড় ম্যাচ নয়! বয়কট তুলতেই হুঙ্কার ‘ভারতবিদ্বেষী’ পাক ব্যাটারের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment