Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    বিশ্বকাপে ‘সিমেন্ট কারখানা’য় অনুশীলনে বাবররা! নেট দুনিয়ায় ট্রোলের শিকার পাকিস্তান

    14 hours ago

    বিশ্বকাপে 'সিমেন্ট কারখানা'য় অনুশীলনে বাবর আজমরা? শুনতে অবাক লাগলেও সোশাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও। দেখা যাচ্ছে, গোটা পাক দলকে অপরিচ্ছন্ন এলাকা থেকে বের হতে। অনেকের দাবি, জায়গাটা অনেকটা সিমেন্ট কারখানার মতো। সেখানেই নাকি অনুশীলন করছে পাক দল।

    বিশ্বকাপে ‘সিমেন্ট কারখানা’য় অনুশীলনে বাবর আজমরা? শুনতে অবাক লাগলেও সোশাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও। দেখা যাচ্ছে, গোটা পাক দলকে অপরিচ্ছন্ন এলাকা থেকে বের হতে। অনেকের দাবি, জায়গাটা অনেকটা সিমেন্ট কারখানার মতো। সেখানেই নাকি অনুশীলন করছে পাক দল। আচমকা এমন জায়গায় পাক ক্রিকেটারদের দেখে তাজ্জব হয়ে নেটিজেনরা আইসিসি ও শ্রীলঙ্কার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে ট্রোলও হয়েছেন সলমন আলি আঘারা।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ নিয়ে পাকিস্তানের বিস্তর নাটকের সাঙ্গ হয়েছে। বাংলাদেশ বাদ পড়ার তাদের প্রতি ‘সহমর্মিতা’ দেখিয়ে টুর্নামেন্ট খেলা নিয়ে নাটক শুরু করেছিল তারা। অবশেষে আইসিসি’র সঙ্গে বৈঠকের পর উষ্মার বরফ গলেছে। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ভিডিওটিতে দেখা যাচ্ছে, কলম্বোয় সলমন আঘা, বাবর আজম, শাহিন আফ্রিদি, সাইম আয়ুবরা টিম বাস থেকে নেমে ধুলোমাখা এবড়ো-খেবড়ো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। পথিমধ্যে আবর্জনা ও কাদামাটির স্তূপ। পিচহীন রাস্তার ধারে জরাজীর্ণ বাড়ি। ছড়িয়ে-ছিটিয়ে মরচে পড়া ধাতব যন্ত্রাংশ। জায়গাটাকে অনেকটা কারখানার শেডের মতো দেখতে লাগছে।

    পাক দলকে দ্বীপরাষ্ট্রে এমন ‘করুণ’ অবস্থায় দেখে এক পাক নেটিজেন লিখছেন, ‘এই হল শ্রীলঙ্কা এবং আইসিসি কর্তৃক কলম্বোতে পাকিস্তান ক্রিকেট দলের প্রতি আচরণের নমুনা! এটা কেমন আতিথেয়তা? এমন সুযোগ-সুবিধা পাচ্ছেন ক্রিকেটাররা! দেখে তো মনে হচ্ছে, তাঁরা কোনও সিমেন্ট কারখানা থেকে বেরিয়ে আসছেন।’ কেউ লিখছেন, ‘ক্রিকেটারদের পক্ষে এমন পরিবেশে থাকাটা খুবই চ্যালেঞ্জিং। তাঁদের আরও ভালো সুযোগ-সুবিধা পাওয়া উচিত।’ অনেকেই আবার একে ‘আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য এমন জায়গা একেবারে অনুপযুক্ত’ বলে সুর চড়িয়েছেন। তবে তাঁরা জরাজীর্ণ এই এলাকা সংলগ্ন মাঠে অনুশীলন করেছেন কি না, তা স্পষ্ট নয়। 

    অনেকে আবার পাক দলকে ট্রোল করতেও ছাড়েননি। একজন লিখেছেন, ‘মজদুর মজদুরি করকে ওয়াপাস ঘর জাতে হুয়ে।’ (শ্রমিক তার মজুরি পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন)। আরেকজন লিখছেন, “পার্ট-টাইম কাজ শেষ। এখন আবার ক্রিকেট খেলতে যাচ্ছে।” অন্য ইউজারের কথায়, ‘ওরা এটারই যোগ্য।’ উল্লেখ্য, প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানকে ঠিক যতটা নড়বড়ে মনে হচ্ছিল, দ্বিতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঠিক ততটাই সাবলীল দেখিয়েছে শাহিন আফ্রিদিদের। আমেরিকাকে মঙ্গলবার ৩২ রানে হারিয়েছেন বাবররা। ৪১ বলে ৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেন সাহিবজাদা ফারহান। দীর্ঘদিন বাদে এদিন রান পেয়েছেন বাবর। আত্মবিশ্বাসী হয়েই রবিবার ভারতের বিরুদ্ধে নামবে পাকিস্তান। তবে এশিয়া কাপে টানা তিনটে হার, ফাইনালেও পরাজয়ের স্মৃতি পাকিস্তানকে মানসিকভাবে পিছিয়ে রাখবে।

    Click here to Read More
    Previous Article
    পাকিস্তান বয়কট তুলতেই পালটি! বিশ্বকাপে না খেলার দায় ক্রিকেটারদের ঘাড়ে চাপাল বাংলাদেশ সরকার
    Next Article
    ‘ভারতীয়দের ব্যাটে রবার লাগানো’, বিস্ফোরক দাবি শ্রীলঙ্কার ক্রিকেটারের, চাপে পড়ে খেলেন পালটিও

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment