Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ভাগ নকভি ভাগ! বাবরদের দুঃসহ ব্যাটিং সহ্য করতে না পেরে মাঝপথেই পালালেন পিসিবি প্রধান

    1 day ago

    লজ্জার পরিস্থিতি হতে চলেছে বুঝতে পেরে ভারত-পাক ম্যাচ শেষ করার আগেই স্টেডিয়াম ছেড়ে পালালেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি।

    বিশ্রী ক্রিকেট। অবধারিত হার। লজ্জার পরিস্থিতি হতে চলেছে বুঝতে পেরে ভারত-পাক ম্যাচ শেষ করার আগেই স্টেডিয়াম ছেড়ে পালালেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। খেলা চলাকালীনই স্টেডিয়াম থেকে বেরিয়ে যেতে দেখা গেল তাঁর গাড়ি। যে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

    এমনিতে ভারত-পাক ম্যাচে ইদানিং প্রতিদ্বন্দ্বিতা বিশেষ থাকে না। ফলে উত্তেজনাও আগের চেয়ে কমেছে। তবে শ্রীলঙ্কায় রবিবার যে মহারণ হয়ে গেল, সেটার দিকে গোটা ক্রিকেটবিশ্বের নজর ছিল। সেটা পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির সৌজন্যে। ম্যাচের আগে তিনি বয়কটের নাটক ফেঁদে নিস্প্রাণ লড়াইয়ে প্রাণ সঞ্চার করেছিলেন। শেষমেশ নিজের অবস্থান থেকে সরে এসে পাক বোর্ড রবিবার দল নামিয়েছিল। কিন্তু মাঠে নেমে সলমন আলি আঘারা যে পারফরম্যান্স দেখালেন, তাতে হয়তো নিজের সিদ্ধান্ত থেকে সরে আসায় আফসোসই হবে নকভির। এতটাই হতাশাজনক ক্রিকেট তাঁর দল উপহার দিল যে মহসিন নকভি পুরো ম্যাচটা শেষও করতে পারলেন না।

    এদিন খেলা চলাকালীন পাকিস্তানের সপ্তম উইকেটের পতন ঘটতেই ভিআইপি বক্স থেকে বেরিয়ে যান পাক বোর্ডের প্রধান। কিছুক্ষণ পরই স্টেডিয়াম থেকে কার্যত পালিয়ে যেতে দেখা যায় তাঁকে। স্টেডিয়াম থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাঁর গাড়ি। আর পালাবেন নাই বা কেন, বয়কট নাটকের পর এই ম্যাচটা নকভির জন্য ছিল প্রেস্টিজ ইস্যু। আর এ হেন ম্যাচে এত জঘন্য পারফরম্যান্স কেই বা সহ্য করতে পারে! নকভিও পারেননি। সেকারণেই পলায়নের সিদ্ধান্ত।

    এর আগে এদিন ভিভিআইপি বক্সেও ভারতীয় কর্তারা নিরাপদ দূরত্ব বজায় রেখেছিলেন নকভির সঙ্গে। এদিন ভারতীয় বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা, সচিব দেবজিৎ সইকিয়ারা একসঙ্গে বসেন। মাঝে বসেন আইসিসি সভাপতি জয় শাহ। আর তাঁদের থেকে বহু দূরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্রিকেট কর্তা নকভি। সেখানে থেকেই সসম্মানে কেটে পড়ার সিদ্ধান্ত নেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    পিচ বদলে গিয়েছিল! ভারতের কাছে হেরে উদ্ভট যুক্তি পাকিস্তান অধিনায়কের
    Next Article
    ‘নো হ্যান্ডশেক’ নীতিকে থোড়াই কেয়ার! আক্রমের সঙ্গে খোশগল্প রোহিতের, মেলালেন হাতও

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment