Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Uttar Pradesh News: বিয়ের প্রস্তাবে রাজি হননি প্রেমিকা, খুন করে তরুণীর মাথা কেটে খালে ফেলল প্রেমিক !

    5 days ago

    Uttar Pradesh News: শিউরে ওঠার মতো ঘটনা উত্তরপ্রদেশের আগ্রাতে। অভিযোগ, ৩০ বছরের এক যুবক খুন করেছেন তাঁর প্রেমিকাকে। এখানেই শেষ। অভিযোগ, খুনের পর প্রেমিকা দেহ টুকরো করে কেটেছেন ওই যুবক। তারপর একটি বস্তায় তরুণীর মাথা ভরে তা ফেলে এসেছেন একটি খালে। এমন নৃশংস ঘটনা শুনে চমকে গিয়েছেন তদন্তকারী দুঁদে পুলিশকর্তারাও। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে উদ্ধার করা হয়েছে। তবে মৃতের ওই মাথার খোঁজ এখনও পাওয়া যায়নি। খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। 

    আগ্রার ডিসিপি সৈয়দ আলি আব্বাস জানিয়েছেন, মৃত তরুণীর নাম মিঙ্কি শর্মা। তাঁর বয়স ৩০ বছর। একটি বেসরকারি সংস্থার এইচআর ম্যানেজার পদে কর্মরত ছিলেন তিনি। আগ্রাতেই ছিল তরুণীর অফিস। বিনয় নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। পুলিশ জানিয়েছে, মিঙ্কি এবং বিনয় একই সংস্থায় কর্মরত ছিলেন। বিনয় কাজ করতেন একজন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে। মিঙ্কিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিনয়। তবে রাজি হননি মিঙ্কি। এই নিয়েই বচসা শুরু হয় তাঁদের মধ্যে, এমনটাই জানিয়েছে পুলিশ। 

    পুলিশ সূত্রে খবর, ঝগড়ার পর মিঙ্কির উপর চড়াও হয়েছিলেন বিনয়। অভিযোগ, নারকেল কাটার দা জাতীয় ধারালো অস্ত্র দিয়ে বারংবার মিঙ্কিকে আঘাত করেন বিনয়। সাংঘাতিক ভাবে কোপ বসান তরুণীর ঘাড়ে। এরপর টুকরো টুকরো করে কাটেন পুরো দেহ। তারপর প্লাস্টিকের একটি ব্যাগে দেহাংশ ভরে তার মুখ আটকে দেন পার্সেল বন্ধ করার শক্ত টেপ জাতীয় জিনিস দিয়ে। অন্য বস্তায় ভরেন তরুণীর মাথা। পুলিশ সূত্রে খবর, ২৪ জানুয়ারি বেশ রাতের দিকে মিঙ্কিকে খুন করেন বিনয়। তারপর বস্তায় দেহ ভরে ফেলতে যান যমুনা নদীতে। কিন্তু মাঝপথেই ব্রিজের উপর দেহ ফেলে রেখে চম্পট দেন অভিযুক্ত। তবে অন্য কালো রঙের প্যাকেটে ভরা তরুণীর মাথা ফেলে দেন খালে, জানিয়েছে পুলিশ। ডুবুরিরা সেই দেহাংশের খোঁজ চালাচ্ছেন এখনও। 

    একাধিক সিসিটিভি ফুটেজ দেখে এবং অফিসে পাওয়া প্রচুর প্রমাণের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বিনয়কে গ্রেফতার করেছে ২৫ জানুয়ারি। ময়নাতদন্তে পাঠানো হয়েছে তরুণীর দেহ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় (খুন, প্রমাণ লোপাট, ভুয়ো তথ্য দেওয়া) মামলা রুজু করা হয়েছে। যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছে এবং যাতায়াতের জন্য যে স্কুটার ব্যবহার করা হয়েছিল, সেই সময় অভিযুক্ত যা পোশাক পরে ছিল, সবই উদ্ধার করেছে পুলিশ।  

    Click here to Read More
    Previous Article
    Maharashtra News: তিন নাবালকের ঝগড়া, গাড়ি নিয়ে স্কুটিতে ধাক্কা মেরে 'বদলা' নিতে চাইল সরকারি অফিসারের ছেলে
    Next Article
    Social Media Ban: ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হতে পারে ভারতের এই রাজ্যে, জোরকদমে চলছে প্রস্তুতি

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment