Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Social Media Ban: ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হতে পারে ভারতের এই রাজ্যে, জোরকদমে চলছে প্রস্তুতি

    5 days ago

    ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে চলেছে অন্ধ্রপ্রদেশ সরকার। এই নিয়ে যথেষ্ট তৎপর অন্ধ্র সরকার। বুধবার এই বিষয়ে একদল মন্ত্রীর আলোচনা করার কথা রয়েছে। মন্ত্রীদের এই দলের নেতৃত্ব দেবেন অন্ধ্রপ্রদেশের আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স মন্ত্রী নারা লোকেশ। থাকবেন আরও অনেক মন্ত্রীই। তাঁরা সকলে মিলিত ভাবে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। বুধবার অর্থাৎ ২৮ জানুয়ারি, ২০২৬ তারিখেই এই বৈঠক হওয়ার কথা রয়েছে। 

    Social Media Ban: বিশ্বের বিভিন্ন প্রান্তে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত একাধিক বিধিনিষেধ রয়েছে। এই ধরনের বিভিন্ন মডেল নিয়ে রীতিমতো পড়াশোনা করেছেন সরকারি আধিকারিকরা। আর তার ভিত্তিতে বুধবারের বৈঠকে আলোচনার জন্য তৈরি করেছেন একাধিক নোট। এইসবে নোটে মূলত বলা হয়েছে যে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হলে তাদের মনঃসংযোগ বৃদ্ধি পাবে এবং অন্যান্যদের সঙ্গে সহজভাবে সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবে ওই বয়সী ছেলেমেয়েরা। এর পাশাপাশি ওইসব নোটে এও বলা হয়েছে যে, ১৬ বছর বয়সে আচমকা সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচিত হলে তার কুপ্রভাব শিশুমনে পড়তে পারে যা সুখকর অভিজ্ঞতা নাও হতে পারে। 

    প্রসঙ্গত উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের ক্ষমতায় থাকা তেলুগু দেশম পার্টির পরিবারের মহিলা সদস্যদের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা হয়েছিল গত বছর। এই ঘটনার পর বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে গত বছর অর্থাৎ ২০২৫ সালের অক্টোবর মাসে মন্ত্রীদের একটি দল গঠন করা হয়। এই দলের কাজ ছিল সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে একটি নিয়ন্ত্রিত পরিকাঠামো নির্মাণ করা। এই দলে অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভি অনিতা, গৃহমন্ত্রী কে পার্থ সারথী, স্বাস্থ্য মন্ত্রী সত্য কুমার যাদব এবং ভোক্তা বিষয়ক মন্ত্রী এন মনোহরের মতো সদস্যরা রয়েছেন। 

    অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য আগেই নিষিদ্ধ হয়েছে সোশ্যাল মিডিয়া। সেই পথেই হাঁটতে চাইছে অন্ধ্রপ্রদেশ। অনলাইনে নানা ভাবে প্রতারণার শিকার হতে পারে বাচ্চারা। অজান্তেই জড়িয়ে পড়তে পারে খারাপ সঙ্গে। ঘটে যেতে পারে মারাত্মক বিপদ। শিশুমনে এইসব পরিস্থিতির সাংঘাতিক খারাপ প্রভাব পড়তে পারে। এইসব পরিস্থিতি থেকে বাচ্চাদের দূরে রাখার জন্যই কঠিন পদক্ষেপ নিতে চলেছে অন্ধ্রপ্রদেশ সরকার। অন্ধ্রপ্রদেশের পাশাপাশি গোয়াতেও এই নিয়ম চালু হতে পারে বলে শোনা যাচ্ছে। 

    Click here to Read More
    Previous Article
    Uttar Pradesh News: বিয়ের প্রস্তাবে রাজি হননি প্রেমিকা, খুন করে তরুণীর মাথা কেটে খালে ফেলল প্রেমিক !
    Next Article
    Kolkata News: সাতসকালে কলকাতায় CBI হানা ! এবার কার বাড়িতে পৌঁছে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা ?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment