Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Tollywood Update: হাত মেলাচ্ছেন 'অনুরাগের ছোঁয়া'-র দীপা আর 'জগদ্ধাত্রী'-র স্বয়ম্ভু! জুটি বাঁধার নেপথ্যে কোন রহস্য?

    5 days ago

    কলকাতা: আলাদা আলাদা ধারাবাহিকে অভিনয় করেছেন তাঁরা, ২ ধারাবাহিক ই দীর্ঘদিন ধরে টিআরপি-র একেবারে শীর্ষে থেকেছে। আর এবার, একই ধারাবাহিকে জুটি বাঁধছেন তাঁরা। জি বাংলায় (Zee Bangla) আসছে নতুন ধারাবাহিক, 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'। এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় আসছে এক নতুন জুটি। স্বস্তিকা ঘোষ এবং সৌম্যদীপ মুখোপাধ্যায় এবার জুটি বাঁধছেন ছোটপর্দায়। ধারাবাহিক 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'-রা তে জুটি বাঁধছেন দুই টিআরপি টপার ধারাবাহিকের নায়ক নায়িকা!

    ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-তে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা। দীর্ঘদিন ধরে চলেছিল এই ধারাবাহিক। টিআরপি-র তালিকাতেও বেশ ওপরের দিকে জায়গা ছিল এই ধারাবাহিকের। অন্যদিকে, ধারাবাহিক 'জগদ্ধাত্রী'-তে স্বয়ম্ভু অর্থাৎ নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল সৌম্যদীপ মুখোপাধ্যায়কে। জগদ্ধাত্রী অঙ্কিতার সঙ্গে পর্দায় তাঁর রসায়ন জমজমাট। সেই ধারাবাহিক ও দীর্ঘদিন ধরেই টিআরপি-র একেবারে ওপরের দিকে ছিল। আর সেই ২ ধারাবাহিকের নায়ক নায়িকাই এবার জুটি বাঁধছেন নতুন গল্পে।

    ধারাবাহিকের মূল গল্প আবর্তিত হয়েছে, এক সাহসী এবং স্বাবলম্বী নারীকে ঘিরে। তার নামই ‘অন্নপূর্ণা’। সেই চরিত্রই ধারাবাহিকের কেন্দ্রে। সমাজে পুত্রসন্তান না হওয়ার গ্লানি এবং স্বামীর ত্যাগের শিকার হয়েও অন্নপূর্ণা হার মানেননি। নিজের অদম্য ইচ্ছা ও মানসিক দৃঢ়তা নিয়ে তিনি একাই বড় করে তুলেছেন নিজের ৩ মেয়েকে। ধারাবাহিকের এই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন প্রবীণ অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। ভাতের হোটেল চালান অন্নপূর্ণা।

    অন্নপূর্ণার তিন মেয়ের মধ্যে দুই মেয়ের চরিত্রের থাকছেন স্বস্তিকা ও ইপ্সিতা মুখোপাধ্যায়। ধারাবাহিকে, অন্নপূর্ণার আরেক মেয়ে কে হবে, সেটি এখনও খোলসা করা হয়নি। গল্পের মোড় স্বস্তিকা ও সৌম্যদীপের সম্পর্কের রসায়নকে কীভাবে তুলে ধরবে, তা নিয়ে এখনও রহস্য বজায় রেখেছে নির্মাতারা। স্বস্তিকা ও সৌম্যদীপ, উভয়েই এর আগে মেগা হিট ধারাবাহিকের মুখ ছিলেন। তাই তাঁদের এই নতুন জুটি দর্শকদের কাছে কতটা সমাদৃত হয়, এখন সেটাই দেখার বিষয়।

    ধারাবাহিকে স্বস্তিকার লুক একেবারে সাদামাটা। সালোয়ার কামিজ, মাঝখানে সিঁথি করে বাঁধা চুল, কপালে ছোট্ট টিপ আর একেবারে সাদামাটা রূপটানে নজর কেড়েছেন স্বস্তিকা। অন্যদিকে সৌম্যদীপের চরিত্র নিয়েও তেমন কিছু খোলসা করা হয়নি। এক মাতৃভক্ত ছেলের ভূমিকায় দেখা যাবে তাঁকে। কবে থেকে এই ধারাবাহিকের সম্প্রচার শুরু, তা এখনও চ্যানেলের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়নি। প্রকাশ্যে আনা হয়নি ধারাবাহিকের টাইম স্লট ও!

    Click here to Read More
    Previous Article
    Film Adamya: জলে কুমির, পাড়েই চলছে শ্যুটিং! রাতে ঘরে ঢুকল সাপ! 'অদম্য'-র ক্যামেরার পিছনের গল্প গায়ে কাঁটা দেওয়ার মতোই
    Next Article
    Shiboprosad Mukherjee: সুমন ঘোষের পরিচালনায় 'ফ্যামিলিওয়ালা'-র শ্যুটিং শেষ করলেন শিবপ্রসাদ, কেমন অভিজ্ঞতা নায়ক আর পরিচালকের?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment