Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Film Adamya: জলে কুমির, পাড়েই চলছে শ্যুটিং! রাতে ঘরে ঢুকল সাপ! 'অদম্য'-র ক্যামেরার পিছনের গল্প গায়ে কাঁটা দেওয়ার মতোই

    5 days ago

    কলকাতা: ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই যথেষ্ট প্রশংসিত হয়েছে। যাঁরা দেখেছেন, তাঁরা প্রত্যেকেই নাকি বলেছেন, রঞ্জন ঘোষ পরিচালিত 'অদম্য' ছবিটি অনেকদিক থেকেই ছক ভাঙা। তবে সহজ ছিল না এই ছবিটির শ্যুটিং ও! ছবির একাধিক দৃশ্যের শ্যুটিং হয়েছে গ্রাম্য এলাকায়। কিন্তু যে সমস্ত জায়গায় টিম গিয়ে শ্যুটিং করেছে, প্রাথমিকভাবে জানতেও পারেননি, সেই সমস্ত জায়গা যথেষ্ট বিপজ্জনক ও! সেই গল্পই এবিপি লাইভ বাংলাকে (ABP Live Bangla) শোনালেন পরিচালক রঞ্জন ঘোষ। 

    পরিচালক জানান, তাঁরা একটা নদীর ধারে শ্যুটিং করছিলেন গোটা টিম নিয়ে। জানতেন ও না, সেখানে ওঁৎ পেতে রয়েছে কুমির! যে জায়গায় শ্যুটিং হচ্ছে, ঠিক সেখানেই মাস ছয়েক আগেই এক গ্রামবাসীকে টেনে নিয়ে গিয়েছিল কুমিরে! গ্রামবাসীরা পরিচালককে জানান, কুমিরের স্বভাব হল, তারা মানুষ মেরে মাটির তলায় নিয়ে গিয়ে পুঁতে রাখে। প্রথমদিন সেখানে শ্যুটিং হয়ে গিয়েছে। দ্বিতীয় দিন শ্যুটিং করতে যখন গোটা টিম যায়, তখন তাঁদের ঘিরে ধরে গ্রামবাসীরা। কিছুতেই শ্যুটিং করতে দেবে না। 

    পরিচালককে যখন গ্রামবাসীরা বারণ করছেন ওখানে শ্যুটিং করার জন্য, পরিচালক তখন বলছেন, 'আর ২ মিনিট'! পরিচালকের এই দুুঃসহ সাহস দেখে কার্যত অবাক হয়ে যায় গ্রামবাসীরা! শেষে গোটা টিমকে বাঁচানোর জন্য তাঁরা ঢিল ছুঁড়তে শুরু করেন। যাতে গোটা টিম ওখান থেকে শ্যুটিং করে নিরাপদে বেরিয়ে আসতে পারেন। পরিচালক জানান, একটা সময়ে তাঁর পর্যন্ত যথেষ্ট ভয় লেগেছিল। মনে হয়েছিল, বড্ড বেশিই ঝুঁকি নিয়ে ফেলেছেন তিনি গোটা টিমটাকে নিয়ে। গ্রামবাসীরা বলেন, তাঁরা যেখানে শ্যুটিং করছিলেন, সেটাকে কুমিরের ঘর বলা হয়। কার্যত প্রাণ নিয়ে বেঁচে ফিরেছে গোটা টিম!

    পরিচালক জানান, তাঁরা শ্যুটিংয়ের সময়  গ্রামবাসীদের ঘরে থাকতেন। এতজন মানুষের একসঙ্গে খাটে শোওয়ার ব্যবস্থা ছিল না। সেই কারণে টিমের অন্যান্য ছেলেদের সঙ্গে মাটিকেই শুতেন পরিচালক। কয়েকদিন পরে একদিন রান্নাঘরে সাপ ঢুকে পড়ে রাতে। হইগই করে তাড়ানো হয় সাপ। এরপরে টিমের সবাই পরিচালককে অনুরোধ করেন, তিনি যেন অন্তত খাটে শোন। কারণ পরিচালকের কিছু হয়ে গেলে, ছবিটাই আটকে যাবে। এমনই ছোট ছোট, ক্যামেরার পিছনের ঘটনা যেন মিলে যায় ছবিটির নামের সঙ্গেই। 'অদম্য'। যাকে থামানো যায় না। ছবির পিছনে থাকা মানুষগুলোর পরিশ্রমও যেন 'অদম্য'-ই।

    Click here to Read More
    Previous Article
    Jaya Ahsan Exclusive: প্রেম আড়ালে রাখাতেই বিশ্বাসী, বাংলাদেশে অস্থির পরিস্থিতিতে কেমন ছিল সিনেমা? জয়া আহসান এক্সক্লুসিভ
    Next Article
    Tollywood Update: হাত মেলাচ্ছেন 'অনুরাগের ছোঁয়া'-র দীপা আর 'জগদ্ধাত্রী'-র স্বয়ম্ভু! জুটি বাঁধার নেপথ্যে কোন রহস্য?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment