Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    T20 World Cup: টি-২০ বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভারতীয় শিবিরে, চোটের জন্য মাঠেই নামতে পারলেন না তারকা

    4 days ago

    বিশাখাপত্তনম: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) আর বেশি দেরি নেই । তার আগে ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে নিয়েছে ভারত । প্রথম তিন ম্যাচ জেতায় সিরিজ সূর্যকুমার যাদবদের পকেটে । শেষ দুই ম্যাচ কার্যত নিয়মরক্ষার ।

    তবে বিশাখাপত্তনমে চতুর্থ ম্যাচে বড় ধাক্কা খেল ভারত । চোটের জন্য এই ম্যাচে খেলতে পারছেন না দুরন্ত ফর্মে থাকা ঈশান কিষাণ । ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টসের পরই জানালেন সেই দুঃসংবাদ । বললেন, 'আগের ম্য়াচে চোট পেয়েছে ঈশান কিষাণ । ওর পরিবর্তে অর্শদীপ সিংহ খেলছে ।' চোটের জন্য এই ম্যাচেও খেলছেন না অক্ষর পটেল । সূর্য জানিয়েছেন, অক্ষর এখনও পুরো ফিট নন । হয়তো পরের ম্যাচে খেলতে পারবেন । বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন স্কাই । শুরুতে ব্যাটিং করতে পাঠালেন নিউজ়িল্যান্ডকে ।  

     

    একটা সময় ভারতের বিশ্বকাপের নকশায় ছিলেন না ঈশান । তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে বড় রান করে ফের নির্বাচকদের নজরে আসেন । তাঁকে দলে ফেরানো হয় । রায়পুরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে তিনি বিধ্বংসী হাফসেঞ্চুরি করে ভারতের জয়ে বড় অবদান রাখেন । তবে গুয়াহাটিতে টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে চোট পান তিনি ।

    ভারতীয় একাদশ

    অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, হর্ষিত রানা, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ ও যশপ্রীত বুমরা                    

    নিউজ়িল্যান্ডের একাদশ

    টিম সিফার্ট (উইকেটকিপার), ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপ্স, মার্ক চাপম্যান, ডারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জাকারি ফুল্কেস, ম্যাট হেনরি, ঈশ সোধি ও জেকব ডাফি     

     

    Click here to Read More
    Previous Article
    IND vs NZ Innings Highlights: ওপেনিং জুটিতেই একশো! ভারতের সামনে চতুর্থ টি-২০ ম্যাচে কত রানের লক্ষ্য দিল নিউজ়িল্যান্ড?
    Next Article
    IND vs NZ Live: ১৫ বলে হাফসেঞ্চুরি শিবমের, তবু বড় হার ভারতের, ম্যাচের লাইভ আপডেট

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment