Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IND vs NZ Innings Highlights: ওপেনিং জুটিতেই একশো! ভারতের সামনে চতুর্থ টি-২০ ম্যাচে কত রানের লক্ষ্য দিল নিউজ়িল্যান্ড?

    4 days ago

    বিশাখাপত্তনম: টি-২০ সিরিজ দুই ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে ভারত (India vs New Zealand )। শেষ দুই ম্যাচ কার্যত নিয়মরক্ষার। তবে টি-২০ বিশ্বকাপের আগে যে এই দুই ম্য়াচকে হাল্কাভাবে নিচ্ছে না ভারত, বরং শেষ মুহূর্তের প্রস্তুতির বড় সুযোগ হিসাবেই দেখা হচ্ছে, তা প্রথম একাদশ বাছা থেকেই স্পষ্ট । কারণ, বিশাখাপত্তনমে নিয়মরক্ষার ম্যাচেও যশপ্রীত বুমরাকে খেলাচ্ছে ভারত।

    তবে চতুর্থ ম্যাচে বেশ চাপে টিম ইন্ডিয়া । টস জিতে নিউজ়িল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন সূর্যকুমার যাদব । বিশাখাপত্তনমের ব্যাটিং সহায়ক পিচে শুরুতে ব্যাটিং করে নিউজ়িল্যান্ড তুলল ২১৫/৭ । 

    ঝোড়ো শুরু করেছিলেন নিউজ়িল্যান্ডের দুই ওপেনার - টিম সিফার্ট ও ডেভন কনওয়ে । মাত্র ৮.২ ওভারে ১০০ রান তোলেন দুজনে । ২৩ বলে ৪৪ তোলেন কনওয়ে । সিফার্ট পরের আইপিএলে খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে । এদিন তাঁর ব্যাটে ঝড় দেখে খুশি হবেন নাইট কর্তারা । ৩৬ বলে ৬২ রান করলেন কিউয়ি উইকেটকিপার । 

    মাঝে পরপর উইকেট হারালেও শেষ বেলায় ফের ঝড় তুললেন ডারিল মিচেল । ১৮ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত রইলেন তিনি। এছাড়া রান পেয়েছেন গ্লেন ফিলিপ্স । ১৬ বলে ২৪ করেন তিনি । 

     

    ওয়াশিংট সুন্দরের চোট রয়েছে। তিনি টি-২০ বিশ্বকাপে খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তাঁর পরিবর্ত হিসাবে যাঁকে তৈরি রাখছে টিম ম্যানেজমেন্ট, সেই রবি বিষ্ণোই বুধবার বল হাতে নজর কাড়তে পারলেন না। ৪ ওভারে ৪৯ রান খরচ করে নিলেন ১ উইকেট। তাঁর টি-২০ কেরিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ রান খরচ করা বোলিং। বিষ্ণোই কেরিয়ারে সবচেয়ে বেশি রান খরচ করেছিলেন এই মাঠেই। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খরচ করেছিলেন ৫৩ রান।

    ভারতীয় বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন অর্শদীপ সিংহ ও কুলদীপ যাদব। একটি করে উইকেট নিয়েছেন বুমরা ও  বিষ্ণোই। 

     

    Click here to Read More
    Previous Article
    T20 World Cup: বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে বিতর্কিত মন্তব্য, বিদ্রুপের শিকার পাক তারকা
    Next Article
    T20 World Cup: টি-২০ বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভারতীয় শিবিরে, চোটের জন্য মাঠেই নামতে পারলেন না তারকা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment