Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    T20 World Cup Exclusive: মেয়ে নিসকে নিয়ে ইডেনে এসেছিলেন, স্কটল্যান্ডের জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠ ছাড়লেন স্কটিশ রডি

    3 days ago

    কলকাতা: কলকাতা থেকে স্কটল্যান্ডের দূরত্ব প্রায় ৮ হাজার কিলোমিটার। সেই দূরত্ব অতিক্রম করেই প্রথমবার ইডেন গার্ডেন্সে খেলা দেখতে এসেছিলেন মেয়ে নিসকে নিয়ে। ইতালির (Italy vs Scotland) বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) ইতালির বিরুদ্ধে খেলতে নেমেছিল স্কটল্যান্ড। সেই ম্য়াচেই ৭৩ রানে জয় ছিনিয়ে নিয়েছে স্কটিশরা। নিজের দেশের ক্রিকেটের মাঠে প্রথম বিশ্বকাপের মত মঞ্চে জয়। আর সেই জয় ইডেনের গ্যালারি থেকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন রডি। মেয়েকে নিয়ে এসেছিলেন। সঙ্গে ছিলেন লন্ডন থেকে আসা তাঁর বন্ধু হ্যারিও। এবিপি লাইভের সঙ্গে এক্সক্লিউসিভ সাক্ষাৎকারে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন তিনজন। শুনলেন গৌতম রায়--

    রডির বাড়ি স্কটল্যান্ডে। স্ত্রী কলকাতায় কাজের সূত্রে এসেছিলেন। রবিনসন স্ট্রিটে এক পরিচিতর বাড়িতে উঠেছেন। স্কটল্যান্ড আচমকাই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে যাওয়ায় হঠাৎ করেই পরিকল্পনা। স্ত্রী-র সঙ্গেই মেয়েকে নিয়ে সোজা কলকাতা পাড়ি দিয়েছিলেন রডি। ইডেনে প্রেস বক্সের নীচে স্ট্যান্ডে বসে এবিপি লাইভের সঙ্গে একান্ত সাক্ষাতে রডি বলেন, ''স্কটল্যান্ডে ক্রিকেট এখন ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। তবে আমরা বেশিরভাগ ফুটবল, টেনিস, গল্ফ নিয়েই মেতে থাকি। বাংলাদেশ এই টুর্নামেন্ট খেললে তো আমাদের এখানে আসার সৌভাগ্যই হত না। এটা সত্য়িই অন্য়রকম অনুভূতি। প্রথমবার ইডেনে এসেছি। আগে বন্ধুদের থেকে শুনতাম এখানকার কথা। আজ মাঠে এসেছি স্কটল্যান্ডের খেলা দেখতে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারতে হয়েছিল। তবে এই ম্য়াচ জিতেছি আমরা। আমার মেয়েও খুশি।''

    আগামী শনিবার ১৪ তারিখ ইংল্য়ান্ডের সঙ্গে ম্য়াচ রয়েছে স্কটল্যান্ডের। সেই ম্য়াচ স্ত্রী-কে নিয়ে আসার কথা রডির। তবে মেয়ে নিস ফিরে যাবেন দেশে। কথা বলার ফাঁকেই ইডেন গার্ডেন্স ও মাঠ, গ্যালারির দর্শকদের উন্মাদনা সবকিছুর ভিডিও ক্লিপ বন্ধুদের পাঠাচ্ছিলেন বছর তেইশের তরুণী। তিনি বলছেন, ''আমার বন্ধুরা ক্রিকেট নিয়ে খুব আগ্রহী। মুন্সির ব্যাটিং দারুণ লাগে আমাদের। বন্ধুদের কথা দিয়েছিলাম যে মাঠ থেকে লাইভ ভিডিও পাঠাব, তাই ওদের সঙ্গেই হোয়াটসঅ্য়াপে কথা বলছি। কাজের থেকে ছুটি নিয়ে এসেছিলাম। আমাকে ফিরে যেতে হবে। তবে আইপিএল ম্য়াচ দেখার খুব ইচ্ছে রয়েছে। কখনও সময়-সুযোগ হলে অবশ্যই আসব।''

    রডির বন্ধু হ্যারির মুখে অবশ্য বারবার অ্য়াশেজের কথা। রবিবার নেপালের বিরুদ্ধে যেভাবে কোনওমতে জিতেছে ইংল্যান্ড, সেই প্রসঙ্গে তুলতেই লন্ডন নিবাসী হ্যারি বলছেন, ''আমাদের কাছে বিশ্বকাপের থেকেও অ্য়াশেজের গুরুত্ব বেশি। ইংল্যান্ডের টেস্ট দল একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড ভাল খেলবে আগামী ম্য়াচগুলোয়।''

    হ্যারির আইপিএল দেখার অভিজ্ঞতা থাকলেও রডি ও তাঁর মেয়ে নিস এখনও আইপিএল দেখেননি। বাবাকে নিয়েই তাই আইপিএল দেখতে আসতে চান নিস। আর হ্যাঁ, শাহরুখ খানকে দেখার ইচ্ছেও প্রকাশ করলেন। 

    Click here to Read More
    Previous Article
    T20 World Cup: সাহস আর আত্মবিশ্বাস কী করতে পারে দেখাল নেপাল, হার এড়াল ইংল্যান্ড, মুগ্ধ যুবরাজ-অশ্বিনরা
    Next Article
    Rohit Shetty: নতুন ছবি নিয়ে ভুয়ো খবরে জেরবার রোহিত শেট্টি, কী পদক্ষেপ নিলেন?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment