Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    T20 World Cup: 'এই জয় দেশের জন্য,' পাকিস্তানকে হারিয়ে বললেন সূর্যকুমার, জিতে নিলেন মন

    3 days ago

    কলম্বো: টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে দুরমুশ করে সুপার এইটের টিকিট পাকা করেছে টিম ইন্ডিয়া। বাইশ গজে পাকিস্তান-বধের পর উচ্ছ্বসিত ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav )। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন, 'আমার মনে হয় এই জয় দেশের জন্য। তবে হ্যাঁ, আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবেই ক্রিকেট খেলেছি। আমি টসের সময়ও বলেছিলাম যে, এই উইকেটে প্রথমে ব্যাট করে নেওয়াটা ভাল বিকল্প। যেভাবে ঈশান ব্যাট করেছে, যেরকম ছন্দে রয়েছে গত কয়েকটা ম্যাচে, ঘরোয়া ক্রিকেটেও যেভাবে খেলেছে, ম্যাচে সেভাবেই খেলল আর দলকে এগিয়ে নিয়ে গেল।'

    পিচ মন্থর ছিল বলে কি শুরু থেকে আগ্রাসী ব্যাটিংয়ের পরিকল্পনা? সূর্যকুমার বলছেন, 'তা ঠিক নয়। আমরা যেভাবে খেলছিলাম সেভাবেই খেলতে চেয়েছি। ঈশান আলাদা কিছু ভেবেছিল। ০ রানে এক উইকেট চলে যাওয়ার পর পাওয়ার প্লে-তে কাউকে দায়িত্ব নিতে হতো।' যোগ করেছেন, '৭ থেকে ১৫ ওভারের মাঝে একটু হোঁচট খেতে হয়েছিল। তবে এটাই টি-২০ ক্রিকেটের মজা। তারপরেও যেভাবে তিলক, শিবম ও রিঙ্কু ব্যাট করেছে, তারিফযোগ্য।'

    ১৭৫ রান যথেষ্ট বলে মনে হয়েছিল দলের সকলের? সূর্য বলছেন, 'প্রথমে ব্যাট করলে বলা শক্ত। কারণ পরে শিশির পড়বে কি না, নৈশালোকে উইকেট আরও একটু ভাল আচরণ করবে কি না, কেউ বলতে পারে না। তবে ১৭৫ তোলার পরই মনে হয়েছিল ১৫-২০ রান বেশি করেছি। আমার মনে হয় ১৫৫ রান করলেও ভাল জায়গায় থাকতাম। সেখানে ১৭৫ তুলেছি।' আরও বলেছেন, 'হার্দিক নতুন বলে শুরু করেছিল। প্রথম বল থেকেই দায়িত্ব নিয়েছে। তারপর বুমরা এসেছে। আর যেটা সবচেয়ে ভাল পারে সেটাই করেছে। ও প্রমাণ করেছে কেন ওকে বিশ্বের সেরা বোলার বলা হয়।  তারপর বরুণ, কুলদীপ, অক্ষর ও কিছুটা তিলকও বল হাতে ভাল করেছে। দলের সকলে অবদান রাখছে দেখাটাও খুব আনন্দের। '

     

    এই ধারা বজায় রাখতে কী করবেন? সূর্য বলেছেন, 'কাল থেকে এটা নিয়ে ভাবব। আগে হোটেলে ফিরি, দলের সকলের সঙ্গে একটু ভাল সময় কাটাই। তারপর কাল বিমান ধরব। আমদাবাদে পৌঁছব। তারপর পরের ম্যাচের ভাবনা শুরু করব।' 

    Click here to Read More
    Previous Article
    T20 World Cup: বিশ্বকাপের বি গ্রুপে নাটক, কোন দুই দল উঠবে সুপার এইটে? অস্ট্রেলিয়ার বিদায়? কী বলছে অঙ্ক?
    Next Article
    IND vs PAK: 'কিছু কিছু ক্ষেত্রে পারফর্মেন্সের অভাব ছিল', টিমের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন পাকিস্তানের অধিনায়ক?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment