Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Suryakumar Yadav: বিশ্ব তালিকায় সবার আগে, তিরুবনন্তপুরমে নয়া নজির সূর্যর

    1 day ago

    তিরুবনন্তপুরম: টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি ছন্দে ফিরেছেন। এর থেকে বড় খুশির খবর ভারতীয় ক্রিকেটের জন্য আর কিছু হতেই পারত না। সূর্যকুমার যাদব নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি টোয়েন্টি সিরিজে তৃতীয় অর্ধশতরান হাঁকিয়ে ফেললেন ভারত অধিনায়ক। শুধু তাইই নয়, আরও একটি রেকর্ড এই ফর্ম্যাটে গড়ে ফেললেন সূর্যকুমার। 

    টি টোয়েন্টি ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বল খেলে ৩ হাজার রান করার কৃতিত্ব অর্জন করলেন সূর্য। তিনিই ক্রিকেট খেলিয়ে পূর্ণ সদস্যের দলগুলোর প্লেয়ারদের তালিকার মধ্যে সবার আগে রয়েছেন। ৩ হাজার রান পূরণ করার জন্য সূর্যকুমার সময় নেন ১৮২২ বল। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জস বাটলার। ইংল্যান্ড তারকা ২০৬৮ বল খেলেছিলেন। অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ ২০৭৮ বল খেলেছিলেন তিন হাজার রান পূরণ করতে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার ২১১৩ বল খেলেছিলেন। প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা ২১৪৯ বল খেলেছিলেন। বিরাট কোহলি ২১৬৯ বল খেলেন। 

    পাকিস্তান ক্রিকেটের বিতর্ক 

    টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার সঙ্গে শ্রীলঙ্কায় একইসঙ্গে উড়ে যাওয়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু পিসিবির অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেই সামনে আসে। কিন্তু তারপরেই পিসিবি প্রেস বিজ্ঞপ্তি থেকে এই অংশটি বাদ দিয়ে নতুন করে আবার প্রকাশিত করে। ফেব্রুয়ারির ২ তারিখ ডেটলাইন দিয়ে রেখেছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি নিশ্চিতভাবেই খেলতে চায় পাকিস্তান, তা জানিয়ে দিতে হবে। কিন্তু তাঁরা যে শ্রীলঙ্কায় আসার জন্য তৈরি, সেই চ্যাট কোনও অফিশিয়াল বিবৃতি দেওয়ার আগেই ফাঁস হয়ে যায়। যা নিয়ে অস্বস্তিতে পড়েছে পাকিস্তান ক্রিকেট। এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড শনিবার পাক দলের বিশ্বকাপ জার্সির লঞ্চ অনুষ্ঠান বাতিল করে দিয়েছে। উল্লেখ্য, লঞ্চ ইভেন্ট পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচের ঠিক আগে হওয়ার কথা ছিল। পাকিস্তান সরকারের বিদেশ মন্ত্রক থেকে অনুমোদন না পাওয়ার কারণে জার্সি লঞ্চ ইভেন্ট বাতিল করা হয়েছে। আশা করা হচ্ছে, আগামী সোমবার ২ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার টি-২০ বিশ্বকাপ নিয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে। এখনও পর্যন্ত পিসিবি-ও কিছু স্পষ্ট করেনি। পাকিস্তান অবশ্য টি-২০ বিশ্বকাপের দল আগেই ঘোষণা করে দিয়েছে। বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা, তবে এই দলের বিশ্বকাপে খেলা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।

    Click here to Read More
    Previous Article
    IND vs NZ Record: ছক্কার বিশ্বরেকর্ড, ঈশ্বরের দেশে একের পর এক কীর্তি ভেঙে তছনছ করল ভারত
    Next Article
    IND vs NZ Innings Highlights: ঈশানের প্রলয়, সঙ্গত সূর্য-হার্দিকের, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড ভারতের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment