Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IND vs NZ Innings Highlights: ঈশানের প্রলয়, সঙ্গত সূর্য-হার্দিকের, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড ভারতের

    1 day ago

    তিরুঅনন্তপুরম: ছক্কার ঝড়! বাউন্ডারির ফোয়ারা। আক্রান্ত নিউজ়িল্যান্ডের বোলিং (IND vs NZ)। বলা ভাল, তছনছ কিউয়ি শিবির।

    নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি-২০ ম্যাচে প্রলয়লীলা চালালেন ঈশান কিষাণ। এক সময় ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন। তিনি নাকি শৃঙ্খলাভঙ্গ করেছেন। বাতিল হয়ে পড়েছিলেন নির্বাচকদের খাতায়। সেই ঈশানই শনিবার ব্যাট হাতে তিরুঅনন্তপুরমে আগুন জ্বাললেন। ছক্কার পর ছক্কা মেরে করলেন সেঞ্চুরি। সঙ্গত করলেন সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ড্য। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তুলল ২৭১/৫। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে যা রেকর্ড। আগে কোনও দল নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এত রান করতে পারেনি। ভেঙে গেল অস্ট্রেলিয়ার রেকর্ড। ২০১৮ সালে অস্ট্রেলিয়া তুলেছিল ২৪৫/৫। অকল্যান্ডের সেই নজির তিরুঅনন্তপুরমে ভেঙে দিল ভারত।

    শনিবার তিরুঅনন্তপুরমে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ টি-২০ ম্য়াচ কার্যত নিয়মরক্ষার। সিরিজের ফয়সালা আগেই হয়ে গিয়েছে। অনেকে ভেবেছিলেন যে, বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচে পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটতে পারে ভারত। 

    তবে স্রোতের বিপরীতে হেঁটে এমন দল নামালেন গুরু গৌতম গম্ভীর, যে একাদশ আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের একাদশ হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের । টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সূর্যকুমার। সেটাও অনেককে চমকে দিয়েছে । কারণ, টি-২০ দলের অধিনায়ক হিসাবে এ নিয়ে মোটে চার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন স্কাই । তথ্য ও পরিসংখ্যান বলছে, এর আগে তিনবার টস জিতে ব্যাটিং নিয়ে তিন ম্যাচেই জিতে মাঠ ছেড়েছিলেন ক্যাপ্টেন স্কাই । 

     

    ইনিংস ওপেন করতে নেমে ব্যর্থ সঞ্জু স্যামসন। মাত্র ৬ রান করে ফেরেন। তবে অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রান করে ইনিংসের ভিত গড়ে দেন। আর ঈশান করলেন ৪৩ বলে ১০৩। ৪০ বলে ৯১ রানে ক্রিজে থাকার সময় পরপর দুই ছক্কা মেরে ৪২ বলে ১০৩ রানে পৌঁছন। তাঁর সেলিব্রেশনই বলে দিচ্ছিল, কতটা স্বস্তিতে রয়েছেন।

    ৩০ বলে ৬৩ সূর্যকুমার যাদবের। ১৭ বলে ৪২ করলেন হার্দিক। এবার পরীক্ষা ভারতীয় বোলিংয়ের।

    Click here to Read More
    Previous Article
    Suryakumar Yadav: বিশ্ব তালিকায় সবার আগে, তিরুবনন্তপুরমে নয়া নজির সূর্যর
    Next Article
    T20 World Cup 2026: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতই হট ফেভারিট, জানিয়ে দিলেন সৌরভ

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment