Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    শ্রীলঙ্কার ক্রিকেটারের ‘গোপনাঙ্গে’ চোট! অশ্লীল মন্তব্য করে টি-২০ বিশ্বকাপে বিতর্কে পাক ধারাভাষ্যকার

    1 day ago

    শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরঙ্গকে নিয়ে এমন মন্তব্য করে বসলেন তিনি, তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। কেউ কেউ প্রাক্তন পাক ক্রিকেটারের মন্তব্যকে 'চূড়ান্ত অশালীন' বলেছেন।

    বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তানের। এবার বিতর্কে পাক ধারাভাষ্যকার রামিজ রাজা (Ramiz Raja)। শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরঙ্গকে নিয়ে এমন মন্তব্য করে বসলেন তিনি, তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। কেউ কেউ প্রাক্তন পাক ক্রিকেটারের মন্তব্যকে ‘চূড়ান্ত অশালীন’ বলেছেন।

    রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। বল হাতে ২৫ রানে ৩ উইকেট নিয়ে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও নিয়েছেন হাসরঙ্গ। ঘটনাচক্রে তাঁকে নিয়েই ধারাভাষ্য দেওয়ার সময় মন্তব্য করে বসেন রাজা। ঠিক কী হয়েছিল? বল করার সময় দেখা যায় তাঁর হ্যামস্ট্রিংয়ে কিছু সমস্যা হচ্ছে। সঙ্গে সঙ্গে শুশ্রূষার জন্য ছুটে আসেন ফিজিও। দেখা যায়, ট্রাউজার নামিয়ে ফিজিওকে কিছু একটা দেখাচ্ছেন লঙ্কান ক্রিকেটার।

    এই পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু হঠাৎই রামিজ রাজা মন্তব্য করে বসেন, “এবার হয়তো মালিশ করা হবে। তাতে জাদুর মতো কাজ হতে পারে।” তাঁর ভাষার ব্যবহার নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা। তাঁরা বলছেন, ‘আরও সংযত হওয়া উচিত ছিল তাঁর।’ কেউ বলছেন, ‘ইঙ্গিত খারাপ ছিল রামিজের।’ অন্য এক ইউজার লেখেন, ‘মালিশ মানে কী বলতে চাইছেন উনি? রসিকতারও একটা সীমা থাকা উচিত।’ আসলে হাসরঙ্গের সমস্যাটা হচ্ছিল গোপনাঙ্গের কাছে। ফিজিওকে ট্রাউজার নামিয়ে চোট দেখাচ্ছিলেন তিনি।

    ম্যাচ শেষে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেন “ওয়ানিন্দুর হ্যামস্ট্রিংয়ে সমস্যা হচ্ছিল। সেই নিয়েই বল করেছে। উইকেটও নিয়েছে। ও আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। আশা করি ওর সমস্যা গুরুতর নয়।” যদিও সোশাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়লেও এখনও কোনও মন্তব্য করেননি রাজা। উল্লেখ্য, শ্রীলঙ্কার দেওয়া ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একটা সময় জয়ের জন্য ৩০ বলে ৫১ রান প্রয়োজন ছিল আয়ারল্যান্ডের। হাতে ছিল ৭ উইকেট। তবে এর পরেই ম্যাচ ঘুরে যায়। শেষ ২৯ বলে বাকি উইকেট হারায় ইউরোপের দেশটি। স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন আইরিশ ব্যাটাররা।

    Click here to Read More
    Previous Article
    ইডেনে বিশ্বকাপে নেমেই সরল কাঁধের হাড়, তবু কেন হাসপাতালে ভর্তি হতে নারাজ ইটালি অধিনায়ক?
    Next Article
    ফুরফুরে মেজাজে ভারতীয় দল, দিল্লি পৌঁছে গম্ভীরের বাড়িতে নৈশভোজে সূর্যরা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment