Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ফুরফুরে মেজাজে ভারতীয় দল, দিল্লি পৌঁছে গম্ভীরের বাড়িতে নৈশভোজে সূর্যরা

    1 day ago

    সোমবার ভারতীয় দলকে অনুশীলন থেকে ছুটি দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'সোমবার অনুশীলন থেকে ছুটি দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনও হবে না।'

    আমেরিকার বিরুদ্ধে ম্যাচটা যতটা সহজ ভাবা হয়েছিল, তা হয়নি। প্রথমে ব্যাট করতে নেমে শেডলি ভ্যান শাকউইক নামের এক ‘নিরীহ’ মিডিয়াম পেসারের সামনে অসহায়ের মতো ধসে গিয়েছিল ভারতের ব্যাটিং অর্ডার। অধিনায়ক সূর্যকুমার যাদব না থাকলে কপালে দুঃখ ছিল। তবে অভিষেক শর্মাদের ব্যর্থতা ঢেকেছিলেন বোলাররা। বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার সামনে নামিবিয়া। তার আগে দিল্লি পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। রাজধানীতে পৌঁছেই হেডকোচ গৌতম গম্ভীরের বাড়িতে নৈশভোজে গেলেন সূর্যকুমার, বুমরাহরা। 

    রবিবার দিল্লিতে নেমেই আলাদা গাড়িতে বাড়ি যান গম্ভীর। এর কিছুক্ষণ পর টিমবাসে চেপে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরাও পৌঁছন গম্ভীরের বাড়ি। রাজেন্দ্র নগরের বাড়িতে তাঁদের স্বাগত জানান কোচ স্বয়ং। সঙ্গে ছিলেন গম্ভীরের দুই কন্যা আজিন এবং আনাইজা। ছিলেন স্ত্রী নাতাশা জৈনও। প্রথমে গম্ভীরের সহকারীরা গাড়ি থেকে নামেন। এরপর ক্রিকেটাররাও একে একে প্রবেশ করেন। গোটা ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।

    সেখানে ভারতীয় দলকে বেশ চনমনে দেখা যায়। অনেকে গম্ভীরের দুই কন্যার সঙ্গে খুনসুটি করেন। কেউ আবার নাতাশার সঙ্গে করমর্দনও করেন। নৈশভোজে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। গম্ভীরের নয়াদিল্লির বাসভবনে নৈশভোজের নিমন্ত্রণ এই প্রথম নয়। গত বছর অক্টোবরে তিন দিনের কম সময়ে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরেও নিমন্ত্রণ রক্ষা করতে গম্ভীরের বাড়িতে গিয়েছিলেন ভারতীয় দলের সকলেই।

    অন্যদিকে জানা গিয়েছে, সোমবার ভারতীয় দলকে অনুশীলন থেকে ছুটি দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সোমবার অনুশীলন থেকে ছুটি দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনও হবে না।’ কিন্তু কেন অনুশীলন হবে না? আসলে মঙ্গলবার দিল্লিতেই রয়েছে নেদারল্যান্ডস বনাম নামিবিয়া ম্যাচ। সেই কারণে সোমবার দুই দল এই মাঠে অনুশীলন করবে। সকালে অনুশীলনে নামবে নামিবিয়া। বিকেলে নেদারল্যান্ডস। মঙ্গলবার দুই দলের ম্যাচ সকাল ১১টায়। ভারতীয় দলের অনুশীলনের নামার কথা সন্ধ্যা ৬টায়। তিন ঘণ্টার প্র্যাকটিস সেশন চলবে টিম ইন্ডিয়ার।

    Click here to Read More
    Previous Article
    শ্রীলঙ্কার ক্রিকেটারের ‘গোপনাঙ্গে’ চোট! অশ্লীল মন্তব্য করে টি-২০ বিশ্বকাপে বিতর্কে পাক ধারাভাষ্যকার
    Next Article
    ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে খেলতে রাজি পাকিস্তান, তবে রয়েছে তিনটি শর্ত! কবে চূড়ান্ত সিদ্ধান্ত?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment