Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    সোফির সঙ্গে বিয়ের তিন দিনের মাথায় নয়া বিপত্তি! ‘অন্য নারীর’ কথা উঠতেই বিস্ফোরক ধাওয়ান

    1 day ago

    প্রথম বিয়ের শেষটা ভালো হয়নি। এবার সোফি শাইনের নতুন সংসার পেতেছেন শিখর ধাওয়ান। কিন্তু বিবাহিত জীবনের তিন দিনের মাথায় নতুন বিপত্তি। যে কারণে সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট দিতে বাধ্য হলেন প্রাক্তন ক্রিকেটার।

    প্রথম বিয়ের শেষটা ভালো হয়নি। এবার সোফি শাইনের নতুন সংসার পেতেছেন শিখর ধাওয়ান। কিন্তু বিবাহিত জীবনের তিন দিনের মাথায় নতুন বিপত্তি। যে কারণে সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট দিতে বাধ্য হলেন প্রাক্তন ক্রিকেটার। তাঁর অতীত জীবন ও সম্পর্ককে নিয়ে যেভাবে ভুয়ো তথ্য ছড়ানো চলছে, তাতে রীতিমতো অসন্তুষ্ট। সেই নিয়ে নেটিজেনদের সাবধানও করে দিচ্ছেন তিনি।

    ২০১২ সালে অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় ধাওয়ানের। তাঁদের একটি পুত্রও আছে। কিন্তু অত্যন্ত তিক্ততার মধ্যে আয়েশার সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবন শেষ হয়। তবে চল্লিশ পেরিয়ে আবারও ভালোবাসার সন্ধান পেয়েছেন শিখর। তাঁর জীবনে নতুন ইনিংস শুরুর ইঙ্গিত মেলে ২০২৪ সালের শেষের দিকে। অবশেষে গত ২৩ ফেব্রুয়ারি ঘরোয়া অনুষ্ঠানে শিখর-সোফির চারহাত এক হয়।

    কিন্তু শিখরের অতীত নিয়ে একাধিক ভুয়ো পোস্ট ঘুরছে সোশাল মিডিয়ায়। এমনকী তাঁকে উদ্ধৃত করে ভুয়ো তথ্য ঘুরছে। এরকম একটি পোস্ট ধাওয়ানের উক্তিতে লেখা হয়েছে, ‘যখন আমার প্রথম স্ত্রী ছেড়ে যায়, তখন বলেছিল অন্য কোনও নারী আমাকে বিয়ে করবে না। এখন নতুন বিয়ের পর তাঁকে যোগ্য জবাব দিয়েছে। কী, এবার আমাকে শুভেচ্ছা জানাবে?’

    কিন্তু এই ধরনের পোস্টকে ভুয়ো বলে উড়িয়ে দিলেন ‘গব্বর’। এক্স হ্যান্ডলে ভক্তদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘আমার অতীত নিয়ে কিছু ভুয়ো পোস্ট সোশাল মিডিয়ায় ঘুরছে। অতীত নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। সেটা মাঠে হোক বা মাঠের বাইরে। আমার অতীতকে সম্মান করেই এতো শক্তিশালী হয়েছি। নতুন জীবন শুরুর সঙ্গে অনেকের শুভেচ্ছা পেয়েছি। আমি সবাইকে অনুরোধ করব, আমার নামে যেন কোনও ভুয়ো, অসংবেদনশীল পোস্ট না করা হয়। ধন্যবাদ।’

    Click here to Read More
    Previous Article
    Rajpal Yadav: 'যে কেউ এসে খেতে পারতেন ওঁর বাড়ি', নওয়াজুদ্দিনের কথার কী উত্তর দিলেন রাজপাল যাদব?
    Next Article
    শেষ ভারতের বিশ্বকাপ স্বপ্ন? হেটমায়ারদের দাপটে আরও কঠিন হল সেমির অঙ্ক

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment