Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    শেষ ভারতের বিশ্বকাপ স্বপ্ন? হেটমায়ারদের দাপটে আরও কঠিন হল সেমির অঙ্ক

    23 hours ago

    আহমেদাবাদে হারের পর সূর্যকুমার যাদবরা খাদের কিনারায়, সেটা আর নতুন কোনও তথ্য নয়। শুধু হার নয়, সূর্যরা রান রেটের এমন বারোটা বাজিয়ে রেখেছেন, সেটা আরও বেশি চিন্তার।

    শিমরন হেটমায়ার কিংবা রভম্যান পাওয়েলদের অতিকায় ছক্কাগুলো গিয়ে গ্যালারিতে পড়ছে, বারবার ক্যামেরায় চিন্তিত মুখগুলো ধরা পড়ছে। সোমবারের ওয়াংখেড়েতে তেমন জিম্বাবোয়ে সমর্থক চোখে পড়েনি। বরং মাঠ ভরিয়েছিলেন ভারতীয় সমর্থকরাই। আর তাঁরা মাঠ ছাড়লেন কপালে একরাশ চিন্তার ভাঁজ নিয়ে। কারণ ওয়েস্ট ইন্ডিজের দাপুটে জয়ে সমস্যা বাড়ল টিম ইন্ডিয়ার।

    আহমেদাবাদে হারের পর সূর্যকুমার যাদবরা খাদের কিনারায়, সেটা আর নতুন কোনও তথ্য নয়। শুধু হার নয়, সূর্যরা রান রেটের এমন বারোটা বাজিয়ে রেখেছেন, সেটা আরও বেশি চিন্তার। জিম্বাবোয়ে এবারের বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটিয়েছে। ভারতীয় সমর্থকরা আশা করছিলেন যদি ওয়াংখেড়েতে সেরকম কিছু হয়। তাহলে ভারত কিছুটা অক্সিজেন পাবে। আর যদি ওয়েস্ট ইন্ডিজ জেতেও, তাহলে যেন বিশাল ব্যবধানে না জেতে।

    ভারত একটা বিষয়ে প্রার্থনা করবে, তা হল দক্ষিণ আফ্রিকার জয়। বাকি থাকা দুই ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকা জেতে এবং ভারতও জেতে, তাহলে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সেমিতে যাবেন সূর্যরা।

    কিন্তু এর মধ্যে কোনওটাই হয়নি। ওয়েস্ট ইন্ডিজ শুধু ১০৭ রানে জিতেল না, জিতল রান রেট অনেক বাড়িয়ে। এদিনের পর ওয়েস্ট ইন্ডিজের রান রেট ৫.৩৫। দক্ষিণ আফ্রিকার ৩.৮। আর ভারতের -৩.৮। যার ফলে সূর্যদের কাজ আরও অনেক কঠিন হয়ে গেল। ভারতের সেমিফাইনালে যাওয়া এখন হাজারো অঙ্কের উপর দাঁড়িয়ে গেল। দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, তাহলে ঠিক আছে। কিন্তু উল্টোটা হলেই সমস্যা বাড়বে। তখন রান রেট বিচার্য হয়ে যেতে পারে। আর এখানেই ভারত অনেক পিছিয়ে। জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততেই হবে ভারতকে।

    বিরাট ব্যবধানে হারের ধাক্কা কীভাবে সামলাতে হবে? শেষ চার নিশ্চিত করতে কোন অঙ্ক মাথায় রাখতে হবে? এমন নানা সমীকরণ ঘোরাফেরা করছে ভারতীয় শিবিরে। বিশ্বকাপের পয়েন্ট টেবিলের যা পরিস্থিতি, তাহলে পরের ম্যাচ দু’টো ভারতকে জিততেই হবে। শুধু জিতলে হবে না, গ্রুপে থাকা বাকি দল অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের পারফরম্যান্সের দিকেও নজর রাখতে হবে। ভারত একটা বিষয়ে প্রার্থনা করবে, তা হল দক্ষিণ আফ্রিকার জয়। বাকি থাকা দুই ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকা জেতে এবং ভারতও জেতে, তাহলে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সেমিতে যাবেন সূর্যরা। তবে ভারতের একটা সুবিধা থাকছে, সুপার এইটে সকলের শেষ ম্যাচে নামছে তারা। যাবতীয় অঙ্ক, পরিসংখ্যান মাথায় নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে ভারত।

    Click here to Read More
    Previous Article
    সোফির সঙ্গে বিয়ের তিন দিনের মাথায় নয়া বিপত্তি! ‘অন্য নারীর’ কথা উঠতেই বিস্ফোরক ধাওয়ান
    Next Article
    রানের পাহাড় ডিঙোতে ব্যর্থ সিকন্দর রাজারা, জিম্বাবোয়েকে হারিয়ে সুপার এইট শুরু ওয়েস্ট ইন্ডিজের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment