Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    SIR West Bengal: 'কোথায় কী হচ্ছে আমরা জানি, জুডিশিয়াল অফিসারদের স্বচ্ছতা নিয়ে বাড়াবাড়ি করলে জরিমানা, স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের

    6 days ago

    নয়া দিল্লি: আজ সুপ্রিম কোর্টে SIR-এর মূল মামলার শুনানি হয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি আর মহাদেবন ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুনানি হয়। মামলার শুনানিতে কড়া বার্তা দিলেন প্রধান বিচারপতি। 

    SIR মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, 'হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, শুনানিতে ১০ লক্ষের নিষ্পত্তি হয়েছে'। এরপর কিছুটা কড়া সুরেই প্রধান বিচারপতি জানান, 'জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন, সবাইকে বলছি তাদের নিয়ে প্রশ্ন তুলবেন না। এখনই এই ধরনের মামলা করবেন না, অপেক্ষা করুন, ভুল বার্তা যাবে। আপনারা সব জানেন না, কোথায় কী হচ্ছে আমরা জানি। জুডিশিয়াল অফিসারদের স্বচ্ছতা নিয়ে বাড়াবাড়ি করলে জরিমানা হবে'।

    এদিন এসআইআর নিয়ে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর। তবে সুপ্রিম কোর্টে সওয়াল আবেদনকারীদের আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, 'আমরা জুডিশিয়াল অফিসারদের নিয়ে কোনও অভিযোগ আনিনি'। 

    Click here to Read More
    Previous Article
    Bengaluru News: জোগান নেই গ্যাস সিলিন্ডারের, মঙ্গলবার থেকে ভারতের এই শহরে বন্ধ হতে চলেছে সমস্ত হোটেল !
    Next Article
    Election 2026: পশ্চিমবঙ্গে ক'দফায় ভোট? কীসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত? যা জানালেন জ্ঞানেশ কুমার

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment