Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bengaluru News: জোগান নেই গ্যাস সিলিন্ডারের, মঙ্গলবার থেকে ভারতের এই শহরে বন্ধ হতে চলেছে সমস্ত হোটেল !

    1 week ago

    Bengaluru News: আচমকাই বন্ধ হয়ে গিয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের সাপ্লাই। আর তার জেরে সম্ভবত মঙ্গলবার থেকে বন্ধ হতে চলেছে বেঙ্গালুরুর সমস্ত হোটেল। একটি নোটিস জারি করেছে বেঙ্গালুরুর হোটেল অ্যাসোসিয়েশন। সেখানে বলা হয়েছে, বাণিজ্যিক কাজের জন্য ব্যবহার করা হয় যেসব গ্যাস সিলিন্ডার, তার সরবরাহ আজ থেকে বন্ধ হয়ে গিয়েছে। যেহেতু হোটেলের উপর অনেক মানুষ প্রতিদিনের জীবনযাত্রায় নির্ভরশীল থাকেন, তাঁদের সমস্যায় পড়তে হবে। হোটেল ইন্ডাস্ট্রি একটি জরুরি পরিষেবা। সাধারণ মানুষ, বয়স্ক লোকজন, ছাত্রছাত্রীরা, মেডিক্যাল পেশায় যুক্ত মানুষরা - অনেক অনেক মানুষ প্রতিদিন বিভিন্ন ভাবে নির্ভর করেন হোটেল-রেস্তোরাঁর উপর। আচমকা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধায় পড়বেন সকলেই। স্বাভাবিক ভাবে পরিষেবা চালু না হওয়া পর্যন্ত যে সমস্যা চলবে সেই আন্দাজও করছে হোটেল অ্যাসোসিয়েশন। 

    বেঙ্গালুরুর হোটেল অ্যাসোসিয়েশন এও জানিয়েছে যে, তেল কোম্পানিগুলি আগে জানিয়েছিল যে ৭০ দিন পর্যন্ত গ্যাস সরবরাহে কোনও প্রভাব পড়বে না। কিন্তু তারপরেও এভাবে আচমকা কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছে। তার ফলে প্রভূত সমস্যার সম্মুখীন হতে চলেছে হোটেল ইন্ডাস্ট্রি এবং তার সঙ্গে জড়িয়ে থাকা, তার উপর নির্ভর করা মানুষজন। বেঙ্গালুরুর হোটেল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় মন্ত্রীদের কাছেও সাহায্য চেয়েছে। তারা বলেছে, কেন্দ্রীয় মন্ত্রীরা যেন অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করেন এবং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের পরিষেবা ঠিকভাবে চালু করার ব্যবস্থা করেন। নাহলে সত্যিই প্রচুর সমস্যা দেখা দেবে। 

    ১০ দিন ধরে যুদ্ধ পরিস্থিতি বজায় রয়েছে পশ্চিম এশিয়ায়। ইরান এবং ইজরায়েল ও আমেরিকা আক্রমণ, প্রতি-আক্রমণের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে। অনেক দেশের জ্বালানির ভাণ্ডারে টানও পড়েছে। ভারতেও দাম বেড়েছে রান্নার গ্যাস সিলিন্ডার এবং বাণিজ্যিক কাজে ব্যবহারের গ্যাস সিলিন্ডারের। এমনকি গ্যাস বুকিংয়ের নিয়মের ক্ষেত্রেও কড়াকড়ি করেছে সরকার। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী যেখানে দিয়ে বিশ্বের বাজারের বেশিরভাগ তেলের আমদানি-রপ্তানী হয়। আর তার প্রভাবেই জ্বালানি এবং গ্যাস নিয়ে এই সঙ্কট দেখা দিয়েছে। 

    Click here to Read More
    Previous Article
    RG Kar Case: RG কর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে এবার দিল্লিতে গেল অভয়া মঞ্চ
    Next Article
    SIR West Bengal: 'কোথায় কী হচ্ছে আমরা জানি, জুডিশিয়াল অফিসারদের স্বচ্ছতা নিয়ে বাড়াবাড়ি করলে জরিমানা, স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment