Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Shyamoupti Mudly: বিয়ের পিঁড়িতে বসার আগেই শ্যামৌপ্তির বধূ বেশ প্রকাশ্যে! সবটা ফাঁস করে দিলেন শিবপ্রসাদ

    4 days ago

    কলকাতা: সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। আজই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)-র সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। আজ সন্ধেয় দক্ষিণ কলকাতায় বিয়ের আসর বসবে রণজয় আর শ্যামৌপ্তির। পর্দায় অনেকবারই বধূবেশে সেজেছেন তিনি, তবে আজ বাস্তবে বধূ সেজে ওঠার পালা তাঁর। বিয়ের দিন একেবারে আলাদাভাবে সাজতে চেয়েছেন শ্যামৌপ্তি। পরবেন না বেনারসি, তবে শাড়িতে থাকবে লালের ছোঁয়া। অভিনেতা অভিনেত্রীকে বর বধূ বেশে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। আর তাঁদের বিয়ের সকালেই, শ্যামৌপ্তির জন্য বিশেষ চমক পরিকল্পনা করলেন অভিনেতা পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। 

    ২০২৬ সালে যেমন জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন শ্যামৌপ্তি, ঠিক তেমনই কেরিয়ারেও নতুন ইনিংস শুরু করেছেন তিনি। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় (Nandita Roy)-এর প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ়' (Windows) -এর হাত ধরে বড়পর্দায় পা রেখেছেন শ্যামৌপ্তি। 'ফুলপিসি ও এডওয়ার্ড'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্যামৌপ্তি মুদলিকে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। সিনেমায় তাঁকে কেমন চরিত্রে দেখা যাবে, তা নিয়ে মুখ খুলতে চাননি শ্যামৌপ্তি। তবে তাঁর বিয়ের দিন, সিনেমায় শ্যামৌপ্তির বধূ বেশের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন খোদ পরিচালক।

    আজ সোশ্যাল মিডিয়ায় শ্যামৌপ্তির ২ টি বধূবেশের ছবি শেয়ার করে নিয়েছেন শিবপ্রসাদ। সঙ্গে লিখেছেন, ''ফুল পিসি ও এডওয়ার্ড' সিনেমায় বড় পর্দায় প্রথমবারের জন্য অভিনয় করলেন শ্যামৌপ্তি মুদলি। প্রথম অভিনয়ে শ্যামৌপ্তি সব কলাকুশলীর মন জয় করেছেন। আমার বিশ্বাস তার অভিনয় আপনাদেরও কাছে সমাদৃত হবে। আজ শ্যামৌপ্তির বিয়ের দিন। বড় পর্দায় কনে বেশে তার ছবি আপনাদের সাথে ভাগ করে নিলাম। রনজয় ও শ্যামৌপ্তির বিয়ের দিনে তাদেরকে আগাম শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি ও উইনডোজ পরিবারের সব সদস্য। তাদের আগামী দিন সুখের হোক।'

    ছবিতে দেখা যাচ্ছে, একেবারে সাবেকি ধাঁচে বধূবেশে সেজেছেন শ্য়ামৌপ্তি। সোশ্যাল মিডিয়া শ্যামৌপ্তির এই বধূবেশ দেখে সকলেই উচ্ছ্বসিত। তবে অভিনেত্রীকে বাস্তবে বধূবেশে কেমন লাগে, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সবাই।

    এর আগে, এই সিনেমায় অভিনয় করা নিয়ে এবিপি লাইভ বাংলাকে শ্যামৌপ্তি বলেছিলেন, ডিসেম্বরেই আমার কাছে 'উইন্ডোজ়'-এর তরফ থেকে ফোন আসে। বলা হয়, একটা নতুন কাজ শুরু হচ্ছে আর সেখানে একটা চরিত্রে আমায় ভাবা হয়েছে। আমি ওঁদের অফিসে গিয়ে শিবুদাদের সঙ্গে একটা মিটিং করি, খুব ভাল কথাবার্তা হয়। শিবুদা নন্দিতাদি ভীষণ মাটির কাছাকাছি থাকা মানুষ। তবে কিছুদিন পরে আমায় ফের ফোন করে জানানো হয়, যে চরিত্রটার জন্য আমায় ভাবা হয়েছিল, সেটা বদলে গিয়েছে। তার থেকে বেশি দৈর্ঘ্যের একটা চরিত্রে আমায় কাস্ট করতে চান ওঁরা। প্রায় ১৩ দিনের শিডিউল। চরিত্রটাও বেশ অন্যরকম আর গুরুত্বপূর্ণ। আমার রাজি না হওয়ার কোনও কারণই ছিল না।'

     

    Click here to Read More
    Previous Article
    Priyanka Chopra: মাত্র ৪ বছর বয়সে মেয়ের জন্য নিরাপত্তারক্ষী রেখেছেন প্রিয়ঙ্কা চোপড়া! কেন এই সিদ্ধান্ত?
    Next Article
    Palash Muchhal: বম্বে হাইকোর্টে স্বস্তি পলাশ মুচ্ছলের, স্মৃতির বন্ধুকে বড় নির্দেশ!

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment