Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    শেষ পডকাস্ট ইস্টবেঙ্গলের উন্নতি নিয়েই, ভক্ত রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ লাল-হলুদ শিবির

    1 week ago

    ইস্টবেঙ্গল ক্লাবের তরফে শোকজ্ঞাপন করা হয়েছে তারকা অভিনেতার মৃত্যুতে। বলা হয়েছে, 'সারাজীবন ধরে লালহলুদের একনিষ্ঠ সমর্থক ছিলেন অভিনেতা রাহুল। তাঁর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।

    অভিনেতা, লেখক-প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্য়োপাধ্যায় নানা রূপে ধরা দিয়েছেন। তাঁর আরেকটি পরিচয়, তিনি আর পাঁচটা বাঙালির মতোই ফুটবল পাগল। ঘোষিতভাবে ইস্টবেঙ্গলের সমর্থক। মনেপ্রাণে লাল-হলুদ শিবিরের উন্নতি চাইতেন। এমনকি তাঁর জনপ্রিয় পডকাস্ট ‘সহজ কথা’র শেষ এপিসোডটিতেও কথা বলেছিলেন প্রিয় ইস্টবেঙ্গলকে নিয়েই। প্রতিভাবান অভিনেতার প্রয়াণে শোকের আঁধার নেমেছে লালহলুদ শিবিরেও।

    রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন ৪৩ বছরের অভিনেতা। তালসারিতে জলে নামেন তিনি। সেই সময় জোয়ার চলে আসে। তখনই তলিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই চিরঘুমে চলে যান অভিনেতা। তাঁর অকাল প্রয়াণে ভেঙে পড়েছে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি। বামমনস্ক রাহুলের মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলেও। ক্রীড়াদুনিয়াতেও নামল শোকের আঁধার। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে শোকজ্ঞাপন করা হয়েছে তারকা অভিনেতার মৃত্যুতে। বলা হয়েছে, ‘সারাজীবন ধরে লালহলুদের একনিষ্ঠ সমর্থক ছিলেন অভিনেতা রাহুল। তাঁর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।

    তাৎপর্যপূর্ণভাবে, জীবনের শেষ পডকাস্টেও রাহুলের আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিল প্রিয় ক্লাব ইস্টবেঙ্গল। পুত্র সহজের নামে বেশ কিছুদিন ধরে পডকাস্ট শুরু করেছিলেন রাহুল। সেই ‘সহজ কথা’র শেষ এপিসোডে অতিথি হিসাবে এসেছিলেন অভিনেতা তথা বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাহুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কয়েকমিনিট আগেই সহজ কথার ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করা হয় ব্রাত্য বসুর সঙ্গে তাঁর কথোপকথনের কিছু অংশ। সেই ক্লিপেই দেখা যায়, ইস্টবেঙ্গলের উন্নতি নিয়ে আলোচনা করছেন দুই অভিনেতা। কোন পথে এগনো উচিত ক্লাবের, কর্তাদের মানসিকতায় কী পরিবর্তন দরকার-সমস্ত নিয়েই কথা হয়।

    ব্রাত্যর সঙ্গে সহজ কথার পডকাস্টটি রিলিজ হয় শুক্রবার। তার মাত্র দু’দিন পরেই না ফেরার দেশে চলে গেলেন রাহুল। থেকে গেল ইস্টবেঙ্গলের প্রতি তাঁর ভালোবাসা, ক্লাবের উন্নতি নিয়ে তাঁর চিন্তা। ক্লাবের দীর্ঘদিনের সমর্থককে হারিয়ে শোকাহত লালহলুদ ভক্তকুলও।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Shohoj Katha (@shohojkatha)

    Click here to Read More
    Previous Article
    ৫১০৭ দিন পর জয় দিয়ে শুরু আইপিএল, বিরাটের রেকর্ড ভাঙলেন ‘মুম্বইচা রাজা’ রোহিত
    Next Article
    কোহলিকে নিয়ে উদ্দীপ্ত আরসিবি, ‘বিরাটের বড় ভক্ত আমি’, বলছেন বেঙ্গালুরু অধিনায়ক

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment