Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ৫১০৭ দিন পর জয় দিয়ে শুরু আইপিএল, বিরাটের রেকর্ড ভাঙলেন ‘মুম্বইচা রাজা’ রোহিত

    1 week ago

    ‘ফিট’ রোহিতই ‘হিট’ মুম্বই। বিরাটের কোন রেকর্ড ভাঙলেন হিটম্যান?

    বেঙ্গালুরুর পর মুম্বই। দু’দিন দুই কিংবদন্তির। শনিবার যদি বিরাট কোহলির হয়, রবিবার রোহিত শর্মার। তাঁর দাপুটে ইনিংসে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নজির গড়ে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। একই সঙ্গে বিরাট কোহলির রেকর্ড ভেঙেছেন হিটম্যান। 

    প্রথমেই বলে দেওয়া যাক, ৫১০৭ দিন পর জয় দিয়ে আইপিএল শুরু করল মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত মোটেই কাজে লাগেনি মুম্বইয়ের। ৪ উইকেটে ২২০ রানের বিশাল স্কোর তোলে কেকেআর। রান তাড়া করতে নেমেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন রোহিত ও রায়ান ডেভিড রিকেলটন। তাঁদের ওপেনিং জুটিতে ওঠে ৭১ বলে ১৪৮ রান। রিকেলটন ৪৩ বলে ৮১ রান করেন। সঙ্গে হাঁকান ৪টি চার ও ৮টি ছক্কা। অন্যদিকে, রোহিতের ৩৮ বলে ৭৮ রানের ইনিংস সাজানো ছিল ৬টি চার ও ৬টি ছক্কায়। শেষ পর্যন্ত পাঁচ বল হাতে রেখে জিতে নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা।

    আইপিএলে কোনও এক প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক রান এখন রোহিতের নামে। নাইটদের বিপক্ষে ১১৬১ রান করে তিনি পিছনে ফেলেছেন বিরাট কোহলিকে। কেকেআরের বিরুদ্ধে ৩৬ ম্যাচে এই রান করেছেন হিটম্যান। এর আগে কোহলির ঝুলিতে ছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১১৬০ রান। কোহলিও নিয়েছেন ৩৬ ম্যাচ। মজার ব্যাপার হল, তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানে বিরাটই। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩৬ ম্যাচে তাঁর রান ১১৫৯। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩২ ম্যাচে কোহলি করেছেন ১১৫৪ রান।

    অন্যদিকে, ২০১২ সালের পর আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল মুম্বই। এটাই তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর আগে ২০২১ সালের টুর্নামেন্টে সিএসকে’র বিরুদ্ধে ২১৯ রান তাড়া করে জিতেছিল মুম্বই। ওয়াংখেড়ের পিচে কেকেআরের দেওয়া ২২১ রানের লক্ষ্য কঠিন নয়। তার উপর যদি রোহিত শর্মাকে চেনা মেজাজে পাওয়া যায়, তো কাজটা একেবারে জলভাত! আগের দিন বিরাট কোহলি দেখিয়েছেন ‘ক্লাস’ কাকে বলে! হিটম্যানই বা পিছিয়ে থাকেন কেন? কে বলবে প্রায় একবছর তিনি টি-টোয়েন্টি খেলেন না। ‘ফিট’ রোহিতই ‘হিট’ মুম্বই।

    Click here to Read More
    Previous Article
    Pakistan Lockdown News : এপ্রিল থেকেই উইকএন্ড লকডাউন শুরু? পাকিস্তানে চরম পদক্ষেপ? সত্যিই?
    Next Article
    শেষ পডকাস্ট ইস্টবেঙ্গলের উন্নতি নিয়েই, ভক্ত রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ লাল-হলুদ শিবির

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment