Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    রো-কো যখন ‘ফ্যামিলি মেন’! ছেলের সঙ্গে ‘হাঁটি হাঁটি পা পা’ রোহিত-কোহলির, ভিডিওয় মুগ্ধ নেটপাড়া

    4 days ago

    রোহিত শর্মা ও বিরাট কোহলি, দু'জনেই নিজেদের ছেলেকে নিয়ে ব্যস্ত। রোহিত যখন ছেলে আহানকে নিয়ে ছোটদের পার্কে দিব্যি টয় ট্রেন চড়ছেন। অন্যদিকে লন্ডনে ছেলে অকায়কে নিয়ে হাঁটতে বেরিয়েছেন কোহলি।

    এই মুহূর্তে ক্রিকেটের ব্যস্ততা নেই। টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় বিশ্বকাপ থেকেও বহু দূরে। এখন পুরোপুরি ‘ফ্যামিলি টাইম’। রোহিত শর্মা ও বিরাট কোহলি, দু’জনেই নিজেদের ছেলেকে নিয়ে ব্যস্ত। রোহিত যখন ছেলে আহানকে নিয়ে ছোটদের পার্কে দিব্যি টয় ট্রেন চড়ছেন। অন্যদিকে লন্ডনে ছেলে অকায়কে নিয়ে হাঁটতে বেরিয়েছেন কোহলি।

    ২০২৪-র নভেম্বরে জন্ম রোহিত ও ঋতিকা সাজদের ছেলে আহানের। তার প্রায় পাঁচ মাস পর খুদে আহানের ছবি প্রকাশ্যে আনেন রোহিত। তবে বেশ কয়েকবার দেখা গিয়েছে, আহানকে কোলে নিয়ে বিমানবন্দরে যাওয়া-আসা করছেন হিটম্যান। এবার খুদেকে নিয়ে পার্কে ঘুরতে বেরোলেন রোহিত। এখনও টলমলে পা। বাবার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে। আবার কখনও ছোটদের টয় ট্রেনে বাবার কোলে বসে ঘুরছে। মিষ্টি ভিডিও দেখে নেটপাড়া বলছে, ‘কী মিষ্টি!’ আবার অনেকে বলছেন, ‘এ তো পুরো রোহিতের জেরক্স।’

    অন্যদিকে কোহলি এখন লন্ডনে। তাঁর ও অনুষ্কা শর্মার ছেলে অকায়ের জন্ম ২০২৪-র ফেব্রুয়ারিতে। অর্থাৎ বছর দুয়েক বয়স হয়ে গিয়েছে বিরুষ্কা-পুত্রের। তবে এখনও সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি তাঁরা। ব্যক্তিগত জীবনেও গোপনীয়তা বজায় রাখেন কোহলিরা। লন্ডনে থাকার এটাও একটা কারণ বলে মনে করা হয়। এবার ছেলেকে নিয়ে লন্ডনের রাস্তায় ঘুরতে বেড়ালেন কোহলি। ছোট্ট ছোট্ট পা ফেলে দিব্যি হাঁটছে অকায়। মাঝে কয়েকজনের সঙ্গে তার ‘আলাপও’ করিয়ে দেন কোহলি। তবে অকায়ের মুখ প্রকাশ্যে আনা হয়নি।

    আইপিএলের দিনকয়েক পরেই ফের একসঙ্গে মাঠে ফিরতে চলেছে ‘রো-কো’। জাতীয় দলের জার্সিতে তাঁরা শেষবার একসঙ্গে খেলেছিলেন চলতি বছর জানুয়ারি মাসে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচের ঠিক পাঁচ মাস পর আবারও নীল জার্সি পরে মাঠে নামবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন তাঁরা।

    Click here to Read More
    Previous Article
    বিশ্বকাপ সেমিতে ভারতের ম্যাচের আম্পায়ারও ‘ভারতীয়’, ম্যাচ রেফারির দায়িত্বে শ্রীনাথ
    Next Article
    বেঙ্গল সুপার লিগের পর এবার নয়া দায়িত্বে ব্যারেটো, সঙ্গী অ্যালভিটো মুসা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment