Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    বিশ্বকাপ সেমিতে ভারতের ম্যাচের আম্পায়ারও ‘ভারতীয়’, ম্যাচ রেফারির দায়িত্বে শ্রীনাথ

    4 days ago

    ভারতের ম্যাচের ম্যাচ রেফরির বিরুদ্ধেও অতীতে ভারতের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এশিয়া কাপ চলাকালীন এই পাইক্রাফটের বিরুদ্ধেই ভারতের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তোলে পাকিস্তান। 

    গ্রুপ পর্ব ও সুপার এইট শেষ। জমজমাট টি-২০ বিশ্বকাপ অন্তিম পর্বে। আর মাত্র ৩ ম্যাচ বাকি। এবার মেগা সেমিফাইনালের জন্য আম্পায়ার ও ম্যাচ রেফারিদের প্যানেল ঘোষণা করল আইসিসি। মোট ১০ জনের প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দু’জন ভারতীয় ও একজন ভারতীয় বংশোদ্ভূত।

    আগামী ৪ মার্চ ইডেনে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ওই ম্যাচে আম্পায়ার হিসাবে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফ। এই ম্যাচ থার্ড আম্পায়ার হিসাবে থাকবেন ভারতের নীতীন মেনন। ম্যাচ রেফারি হিসাবেও কাজ করবেন ভারতেরই জভগল শ্রীনাথ। অর্থাৎ প্রথম ম্যাচের সঙ্গে দুই ভারতীয় যুক্ত থাকবেন। চতুর্থ আম্পায়ার হিসাবে কাজ করবেন রড টাকার।

    দ্বিতীয় সেমিফাইনালে আগামী ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে-তে ইংল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ওই ম্যাচে আম্পায়ার হিসাবে থাকবেন ক্রিস গ্যাফেনি ও আল্লাহউদ্দদিন পালেকর। থার্ড আম্পায়ার থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক। চতুর্থ আম্পায়ার পল রাইফেল। ম্যাচ রেফারি হিসাবে থাকবেন অ্যান্ডি পাইক্রফট।

    মজার কথা হল, ভারত ম্যাচের অন ফিল্ড আম্পায়ার আল্লাহউদ্দদিন পালেকরের ভারত যোগ রয়েছে। তাঁর জম্ম মহারাষ্ট্রের রত্নগিরিতে। তবে এখন তিনি থাকেন দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকা থেকেই আইসিসির প্যানেলে সুযোগ পান তিনি। এ পর্যন্ত ৮টেস্ট, ৩০ ওয়ানডে, ৭২টি টি-২০, ১৩টি মহিলাদের ওয়ানডে, ৪টি মহিলাদের টি-২০ খেলিয়েছেন। ২০১৯ থেকে তিনি আইসিসি ইভেন্টেও আম্পায়ারিং করেছেন। মজার কথা, ম্যাচ রেফরি অ্যান্ডি পাইক্রাফটের বিরুদ্ধেও অতীতে ভারতের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এশিয়া কাপ চলাকালীন এই পাইক্রাফটের বিরুদ্ধেই ভারতের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তোলে পাকিস্তান। 

    Click here to Read More
    Previous Article
    পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১১ জনের, এক বছর বাদে সেই মাঠেই আইপিএলের ফাইনাল!
    Next Article
    রো-কো যখন ‘ফ্যামিলি মেন’! ছেলের সঙ্গে ‘হাঁটি হাঁটি পা পা’ রোহিত-কোহলির, ভিডিওয় মুগ্ধ নেটপাড়া

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment