Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Renault Bridger: ভারতের জন্য নতুন SUV রেনোর? হতেই পারে আপনার স্বপ্নের গাড়ি!

    4 days ago

    এবার ব্রিজার (Renault Bridger) নামের এক নতুন গাড়ি নিয়ে আসতে চলেছে ফরাসি গাড়ি প্রস্তুতকারী সংস্থা রেনো। জানা গিয়েছে, এসইউভি বা স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (Sports Utility Vehicle) হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে এই গাড়ি। জন গিয়েছে, আগামী ১০ মার্চ এই কনসেপ্ট গাড়িটি রিভিল করা হবে। যদিও এই গাড়ি লঞ্চ হলেও এখনই ভারতে আসছে না।

    রেনোর এই নতুন গাড়ি রেনো ব্রিজার (Renault Bridger) আসলে ডিজাইন করা হয়েছে ভারতেই। জানা গিয়েছে, নতুন এই গাড়িটি হতে চলেছে একটি সাব ৪ মিটার এসইউভি। এ ছাড়াও এটি হবে ৪x৪। রেনো ডাস্টারের ঠিক নীচের সারিতেই রাখা হবে এই গাড়িটিকে। এই গাড়ির পিছনের চাকা রেনোর অন্য গাড়িগুলোর তুলনায় অনেকটা মোটা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়াও এই গাড়িটিতে থাকতে পারে অল হুইল ড্রাইভও। ফলে, এই গাড়িটি এক প্রকারে মাহিন্দ্রার থার ও মারুতি সুজুকির জিমনির সঙ্গে প্রতিযোগিতা করবে।

    নতুন এই স্পোর্টস ইউটিলিটি ভেহিকলটি রেনোর কিগারের থেকে একটু উপরের স্তরে থাকবে। যদিও এই গাড়ি কিন্তু ডাস্টারের থেকে নীচেই থাকবে বলে জানা গিয়েছে। তবে, এখনই কিন্তু নতুন এই গাড়িকে ভারতে দেখতে পাওয়ার সম্ভাবনা কম। জানা গিয়েছে, ১ বছর বা ২ বছর পরই ভারতের রাস্তায় দেখতে পাওয়া যাবে রেনোর এই গাড়িকে। এই গাড়ি দেখতে আরও বক্সি। এ ছাড়াও এই গাড়ির প্রোপোর্শন একেবারে ডাস্টারের মতো সরল। কিন্তু এই গাড়ি ডাস্টারের তুলনায় সম্পূর্ণ অন্য রকম। যাতে এই গাড়িকে দেখলেই মনে হয় যে এটি একটা এসইউভি।

    ভারতের মতো এসইউভি এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা গাড়ি। কারণ, ভারতে বড় গাড়ির আলাদা একটা ক্রেজ আছে। যে কারণে ভারতে হ্যাচব্যাক বা সেডানের মতো গাড়ির বদলে এখন এসইউভির বাজার অনেক বড় হয়ে গিয়েছে। এ ছাড়াও ভারতের মতো দেশের রাস্তাতেও অন্য গাড়ির তুলনায় এসইউভি সহজে চলতে পারে। এই গাড়ি হয়তো সম্পূর্ণ ভাবে ভারতে তৈরিও হবে এবং শুরুতে ভারত থেকেই রফতানি হবে।

    রেনো বর্তমানে তার অন্যতম বিখ্যাত গাড়ি ডাস্টারকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়াও নতুন ডাস্টারকে আগের থেকে অনেক বেশি ফিচারও যেমন যোগ করা হয়েছে। তেমনই এই গাড়ি পুরনো চেহারাকেও সম্পূর্ণ বদলে ফেলা হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    Investment in Volatile Market: যুদ্ধ লেগেছে, টালমাটাল বাজারে কি SIP-এ বিনিয়োগ বন্ধ করে দেওয়া উচিৎ?
    Next Article
    Gold Price Today: বাড়ার বদলে রোজই কমছে সোনার দাম, বিনিয়োগ করবেন নাকি এখনই?

    Related ব্যবসা-বাণিজ্য Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment