Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Gold Price Today: বাড়ার বদলে রোজই কমছে সোনার দাম, বিনিয়োগ করবেন নাকি এখনই?

    4 days ago

    যুদ্ধের আবহে ক্রমশই কমছে সোনার দাম। যদিও সোনার এই ভাবে দাম কমায় বিনিয়োগকারীদের চিন্তা বাড়লেও বেশ খুশি হচ্ছেন সাধারণ মধ্যবিত্ত। কারণ, এই মুহূর্তে গোটা দেশে চলছে বিয়ের মরসুম। আর এই সময় স্বাভাবিক ভাবেই সোনার চাহিদা থাকে বেশ কিছুটা বেশি। গত ২ দিন ধরে কমার পর আজ ৬ মার্চ কত হয়েছে সোনার দাম? চলুন দেখে নিই।

    ২৪ ক্যারেট সোনা

    গতকাল অর্থাৎ ৫ মার্চের তুলনায় প্রতি গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৮০ টাকা। অর্থাৎ ১ গ্রামের দাম হয়েছে ১৫ হাজার ৯৩০ টাকা।

    ২২ ক্যারেট সোনা

    দাম কমেছে গয়না তৈরির ২২ ক্যারেট সোনারও। আপনি যদি আজ সোনার গয়না তৈরি করতে চান, তাহলে আজ আপনাকে গতকালের তুলনায় গ্রাম প্রতি ৭৫ টাকা কম দিতে হবে। অর্থাৎ প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার জন্য আপনাকে খরচ করতে হবে প্রায় ১ লক্ষ ৫১ হাজার ৩৫০ টাকা।

    তবে, আপনি যদি আপনার কাছে থাকা পুরনো সোনার গয়না বিক্রি করতে চান, তাহলে আপনি গ্রাম প্রতি পাবেন ১৪ হাজার ৪৯৬ টাকা। যা গতকালের তুলনায় প্রায় ৭৩ টাকা কম।

    ১৮ ক্যারেট সোনা

    গতকালের থেকে সস্তা হয়েছে ১৮ ক্যারেট সোনাও। গ্রাম প্রতি ৬৫ টাকা দাম কমে গিয়েছে এই  সোনার দাম। ১৮ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে গ্রাম প্রতি ১২ হাজার ৪২৫ টাকা।

    রুপোর দাম

    দাম কমেছে আরও এক মূল্যবান ধাতু রুপোর। প্রতি কেজিতে ২ হাজার ৯০ টাকা দাম কমেছে রুপোর। এই ধাতুর প্রতি কেজিতে দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ৬৮ হাজার ৮০ টাকা।

    সোনা ওজন দাম (টাকায়)
    ২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৫৯৩০
    ২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১৫১৩৫
    ২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১৪৪৯৬
    ১৮ ক্যারেট ১ গ্রাম ১২৪২৫
    রুপো (৯৯৯) ১ কেজি ২৬৮০৮০

    তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।

    Click here to Read More
    Previous Article
    Renault Bridger: ভারতের জন্য নতুন SUV রেনোর? হতেই পারে আপনার স্বপ্নের গাড়ি!
    Next Article
    Indian Stock Market: গত কয়েকদিন হুড়মুড়িয়ে পড়ার পর আজ ঘুরে দাঁড়াল ভারতের শেয়ার বাজার!

    Related ব্যবসা-বাণিজ্য Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment