Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Ranveer Singh: 'এমন অবস্থা করব, সাত জন্ম মনে রাখবি', ফের ভয়ানক হুঁশিয়ারি রণবীর সিংহকে! বাড়ানো হল নিরাপত্তা

    1 day ago

    কলকাতা: একজনের কাছে হুমকি ফোন, অপর জনের বাড়ি লক্ষ্য করে গুলি! নিশানায় একের পর এক বলিউড তারকারা, সন্দেহ লরেন্স বিষ্ণোই গ্যাং-এর দিকেই! মাত্র দিন কয়েক আগেই ভোর রাতে রোহিত শেট্টির (Rohit Shetty)-র বাড়ি লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি চালানো হয়। তবে সেই ঘটনায় হতাহত হয়নি কেউ। এরপরেই, রণবীর সিংহকে (Ranveer Singh) উদ্দেশ্য করে তাঁর মানেজারের কাছে একটি হুমকি ভয়েজ নোট পাঠানো হয়। সেখানে অর্থ দাবি করা হয়। এই ঘটনা জানাজানি হওয়ার পরেই, শুক্রবার ফের হুমকি বার্তা পেয়েছেন রণবীর সিংহ ও রোহিত শেট্টি। 

    পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে এক ব্যক্তি নিজেকে হ্যারি বক্সার বলে উল্লেখ করে রণবীর সিংহের উদ্দেশে একটি বার্তা পাঠায়। সেখানে বলা হয়েছে, 'ঠিক সময়ে লাইনে চলে আয়। না হলে এমন অবস্থা করব যে, তোর পরবর্তী সাত প্রজন্ম মনে রাখবে।'  এখানেই শেষ নয়, বার্তায় আরও বলা হয়েছে, 'তুই তো খুব উপদেশ দিতে ভালোবাসিস, লোকজনকে থানায় পাঠাস অভিযোগ করতে? ঠিক আছে, তুইও তো অভিযোগ করেছিস! দেখে নেব। এবার স্পষ্ট করে শুনে রাখ, তোর ম্যানেজার থেকে শুরু করে, তোর সমস্ত কর্মচারীদের সমস্ত তথ্য আমাদের কাছে রয়েছে। ওরা কখন বাড়ি ফেরে, কখন পরিবারের সঙ্গে থাকে, সবকিছুই আমাদের নখদর্পণে। এবার তোকে সরাসরি কিছু বলব না, তোর কর্মীদের একে একে শেষ করব। তখন তোর টনক নড়বে।'

    পুলিশের তরফ থেকে এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। পুলিশের তরফে খবর, হ্যারি বক্সার আসলে হরি চাঁদ নামের এক ব্যক্তি। তবে এই যে হুমকি হুঁশিয়ারি চলছে, তার মাস্টারমাইন্ড যে লরেন্স বিষ্ণোই এটাও মনে করছে পুলিশ। রণবীর সিংহের নিরাপত্তা বাড়ানো হয়েছে। গোটা বিষয়টাকেই খতিয়ে দেখা হচ্ছে।

    ক্রাইম ব্রাঞ্চ ইতিমধ্যেই রণবীর সিংহের ম্যানেজারের বয়ান রেকর্ড করেছে। সূত্রের খবর, হুমকি পাঠানোর জন্য ভিপিএন নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছিল এবং এই পর্যন্ত তদন্তে হুমকি বার্তা যেখান থেকে পাঠানো হয়েছিল, সেই লোকেশন বিদেশে বলে দেখাচ্ছে। এই লোকেশনকে সনাক্ত করতে ইন্টারপোলের সাহায্য নেওয়া হচ্ছে। আসলে ক্রাইম ব্রাঞ্চ এটা জানার চেষ্টা করছে যে, যে সময়ে হুমকি পাঠানো হয়েছিল, সেই সময়ে ভিপিএন-এর নেটওয়ার্ক কোন দেশের ছিল। রেকর্ড করা হয়েছে, আয়ুষ শর্মার বয়ান ও। তাঁর কাছেও টাকা চেয়ে ফোন গিয়েছে।

    Click here to Read More
    Previous Article
    Dhurandhar: আইনত বড়পর্দায় নিষিদ্ধ, এদিকে পাকিস্তানে মাত্র ১৬ টাকায় দেদার বিকোচ্ছে 'ধুরন্ধর'-এর সিডি!
    Next Article
    Ranveer Singh: বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিংহ? টাকা চেয়ে কোথা থেকে এসেছে ভয়েজ নোট? খোঁজ করছে পুলিশ

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment