Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Ranveer Singh: বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিংহ? টাকা চেয়ে কোথা থেকে এসেছে ভয়েজ নোট? খোঁজ করছে পুলিশ

    1 day ago

    কলকাতা: বলিউড তারকারা একের পর এক হুমকি হুঁশিয়ারির মতো বার্তা পাচ্ছেন বেশ কিছুদিন ধরেই। কখনও সলমন খানের (Salman Khan) বাড়িতে গুলি চলার মতো ঘটনা থেকে শুরু করে তাঁর আত্মীয়র কাছে টাকা দাবি করা.. কখনও রোহিত শেট্টি (Rohit Shetty)-র বাড়ির সামনে গুলি চলার মতো ঘটনা, কখনও আবার রণবীর সিংহের (Ranveer Singh) মতো অভিনেতার কাছে টাকা চেয়ে ফোন.. সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রত্যেকটা ঘটনারই জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ।

    সদ্যই কোটি টাকা চেয়ে একটি ভয়েজ নোট পাঠানো হয়েছিল রণবীর সিংহকে (Ranveer Singh)। তবে এই মেসেজ সরাসরি রণবীর সিংহের কাছে আসেনি, তাঁর নাম করে, তাঁর ম্যানেজারকে পাঠানো হয়েছিল এই ভয়েজ নোট। পুলিশ সূত্রে খবর, বর্তমানে বিষ্ণোই গ্যাংয়ের প্রধান গুন্ডাদের মধ্যে একজন, হ্যারি বক্সার নামের এক ব্যক্তিই নাকি ভয়েস নোট পাঠিয়ে রণবীর সিংকে হুমকি দিয়েছিল। শুধু তাই নয়, রণবীর সিংহের ম্যানেজারের মারফত এক কোটি টাকা চেয়েছিল।

    প্রসঙ্গত, রোহিত শেট্টির বাড়িতে গুলি চলার ঘটনার পরেই, রণবীর সিংহকে তাঁর ম্যানেজারের মাধ্যমে হুমকি ভয়েজ নোট পাঠানো হয়েছে ও মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। বাড়ানো হয়েছে রণবীর সিংহের নিরাপত্তা। ক্রাইম ব্রাঞ্চ ইতিমধ্যেই রণবীর সিংহের ম্যানেজারের বয়ান রেকর্ড করেছে। সূত্রের খবর, হুমকি পাঠানোর জন্য ভিপিএন নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছিল এবং এই পর্যন্ত তদন্তে হুমকি বার্তা যেখান থেকে পাঠানো হয়েছিল, সেই লোকেশন বিদেশে বলে দেখাচ্ছে। এই লোকেশনকে সনাক্ত করতে ইন্টারপোলের সাহায্য নেওয়া হচ্ছে। আসলে ক্রাইম ব্রাঞ্চ এটা জানার চেষ্টা করছে যে, যে সময়ে হুমকি পাঠানো হয়েছিল, সেই সময়ে ভিপিএন-এর নেটওয়ার্ক কোন দেশের ছিল। রেকর্ড করা হয়েছে, আয়ুষ শর্মার বয়ান ও। তাঁর কাছেও টাকা চেয়ে ফোন গিয়েছে।

    একের পর এক এই ঘটনায় এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে চিঠি লিখল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়। সেখানে উল্লেখ রয়েছে, বেশ কিছুদিন ধরেই একের পর এক বলিউড তারকারা হুমকির সম্মুখীন হচ্ছেন। একের পর এক হুমকিতে তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। শুধু অভিনেতাদের মধ্যে নয়, অভিনেতারা যে সমস্ত এলাকায় থাকেন, সেখানেও আতঙ্ক ছড়াচ্ছে। অভিনেতাদের বাড়ির সামনে এলোপাথাড়ি গুলি চলছে, এর ফলে আতঙ্কিত থাকছেন ওই অভিনেতার বাড়ির আশেপাশে যে সমস্ত সাধারণ মানুষ থাকেন তাঁরাও! 

     

    Click here to Read More
    Previous Article
    Ranveer Singh: 'এমন অবস্থা করব, সাত জন্ম মনে রাখবি', ফের ভয়ানক হুঁশিয়ারি রণবীর সিংহকে! বাড়ানো হল নিরাপত্তা
    Next Article
    Urmila Matondkar: ছোটবেলায় কখনও জন্মদিন উদযাপন করেননি, বিয়ে করেছেন ১০ বছরের ছোট ব্যবসায়ীকে! অজানা ঊর্মিলা

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment