Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Ranveer Singh: 'ডন ৩' ছাড়ায় বিশাল আর্থিক মুখে রণবীর সিংহ! দিতে হবে কোটি কোটি টাকা ক্ষতিপূরণ?

    3 days ago

    কলকাতা: বক্সঅফিসে রেকর্ড ব্যবসা করেছেন রণবীর সিংহ (Ranveer Singh) অভিনীত 'ধুরন্ধর' (Dhurandhar)। আর এই ছবি মুক্তির পরেই যেন কার্যত বদলে গিয়েছে রণবীর সিংহের কেরিয়ারের মোড়। যখন একের পর এক সিনেমা বক্সঅফিসে তেমন ব্যবসা করতে পারছিল না, সেই সময়ে কার্যত মোড় ঘুরিয়ে দিয়েছে এই ছবি। আর এই ছবির পরেই, কেরিয়ারের একের পর এক বড় সিদ্ধান্ত নিয়েছেন রণবীর। একাধিক ছবি ছেড়েছেন তিনি, এর মধ্যে অন্যতম হল 'ডন ৩' (Don 3)। জানা গিয়েছে, এই ছবিতে অভিনয় করার কথা ছিল রণবীর সিংহের। কিন্তু এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আর এর ফলে নাকি, বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে রণবীর সিংহকে!

    রিপোর্ট অনুযায়ী, রণবীরের এই সিনেমা ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণে নাকি বড় ক্ষতির মুখে পড়েছে এক্সেল এন্টারটেইনমেন্ট। আর সেই কারণেই এক্সেল এন্টারটেইনমেন্ট এই ক্ষতির জন্য, ক্ষতিপূরণ হিসেবে অভিনেতার কাছে ৪০ কোটি টাকা চেয়েছে। এক্সেল এন্টারটেইনমেন্টের দাবি, রণবীরের 'ডন ৩' ছেড়ে চলে যাওয়ার কারণে, তাঁদের আর্থিক ক্ষতি হয়েছে। এর মধ্যে ডেভেলপমেন্টে খরচ হওয়া টাকা এবং সময়সূচী, পরিকল্পনা ও কথা দিয়ে কথা না রাখার মতো সমস্যাও তৈরি হয়েছে। এছাড়াও প্রযোজনা সংস্থা অনেক বিভাগকে সরিয়ে দিয়েছে। HOD-দের বাইরে কাজ খুঁজতে বলা হয়েছে।

    অন্যদিকে, রণবীর সিংহের তরফ থেকে দাবি করা হয়েছে, তিনি এক্সেল এন্টারটেইনমেন্টকে কোনও টাকা দিতে দায়বদ্ধ নন। রণবীরের বক্তব্য, তিনি আগেও কোনও ক্ষতিপূরণ না চেয়েই প্রোজেক্ট থেকে সরে এসেছেন। এই বর্তমান পরিস্থিতিকে অন্যভাবে দেখা উচিত নয়। রণবীরের ছবির চিত্রনাট্যটাই পছন্দ হয়নি। সেই কারণে তিনি সিনেমাটি ছেড়েছেন। সূত্রের খবর, রণবীর ক্রমাগত চিত্রনাট্যে পরিবর্তনের কথা বলছিলেন। কিন্তু তাঁর ফাইনাল ড্রাফট পছন্দ হয়নি। অন্যদিকে, প্রোডাকশন হাউসের দাবি, রণবীরের চিত্রনাট্য পছন্দ হওয়ার পরে ও তিনি কাজ করতে রাজি হওয়ার পরেই ছবিটির প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছিল। রণবীর এবং প্রযোজনা সংস্থার মধ্যে শুক্রবার ২ ঘণ্টা কথা হয়। কিন্তু সেই বৈঠক নিষ্ফলা।

    আপাতত 'ধুরন্ধর ২' নিয়ে ব্যস্ত রণবীর সিংহ। ১৯ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা। সূত্রের খবর, এই ছবিটির জন্য় রণবীর নাকি ৩০ থেকে ৫০ কোটির মধ্যে পারিশ্রমিক নিয়েছেন। এই ছবিটির জন্য ও দর্শক অপেক্ষায় রয়েছেন।

    Click here to Read More
    Previous Article
    Pankaj Tripathi: 'ক্লান্ত, বিরক্ত..', অভিনয় থেকে সাময়িক অবসর নিয়ে মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী
    Next Article
    Neena Gupta: 'পয়সার প্রয়োজন', পরিচালকের অন্যায় ব্যবহার হজম করতে হয়েছিল নীনা গুপ্তাকে!

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment