Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Rajpal Yadav News: সোনু, সলমনের পরে নওয়াজুদ্দিন সিদ্দিকি, রাজপাল যাদবের দিকে সাহায্যের হাত বাড়াচ্ছেন বলি তারকারা

    1 day ago

    কলকাতা: ৯ কোটি টাকা চেক বাউন্স মামলায় আপাতত জেলে থাকতে হচ্ছে কৌতুক অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)-কে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সিনেমা তৈরির জন্য প্রচুর টাকা ধার করেছিলেন, যা তিনি শোধ করতে পারেননি। সেই কারণেই জেলে থাকতে হচ্ছে তাঁকে, নিজেই তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন অভিনেতা। আর তাঁর এই পরিস্থিতির কথা শুনতে পেরেই বলিউডের একাধিক অভিনেতা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতার দিকে। সোনু সুদ (Sonu Sood), সলমন খান (Salman Khan), অজয় দেবগণ (Ajay Devgan)-এর পরে, সেই তালিকায় নাম জুড়ল নওয়াজুদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui)।

    সূত্রের খবর, নওয়াজুদ্দিন সিদ্দিকি নাকি রাজপাল যাদবকে আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। অভিনেতা ১০ লাখ টাকা আর্থিক সাহায্য করার কথা দিয়েছেন। তবে এই কথা প্রকাশ্যে আনতে চাননি নওয়াজুদ্দিন সিদ্দিকি, তিনি এই খবর ব্যক্তিগতই রাখতে চেয়েছিলেন। রাজপাল যাদবের ম্যানেজার গোল্ডি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুধু সোনু সুদ বা মিউজিক প্রোডিউসর রাও ইন্দ্রজিৎ সিংহ যাদব-ই নন, অনেক প্রথম সারির অভিনেতাই নাকি রাজপাল যাদবকে অর্থ সাহায্য করতে চেয়ে যোগাযোগ করেছেন তাঁর ম্যানেজারের সঙ্গে। 

    সংবাদমাধ্যমের কাছে গোল্ডি দাবি করেছেন, শুধু সোনু সুদ নন, সলমন খান, অজয় দেবগণের মতো অভিনেতারা তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। প্রত্যেকেই রাজপাল যাদবকে অর্থ সাহায্য করতে চেয়েছেন। ডেভিড ধবন নাকি নিজেই ফোন করেছিলেন গোল্ডি-কে। রতন ন্যান ও বরুণ ধবনের মতো অভিনেতারাও যোগাযোগ করেছেন গোল্ডির সঙ্গে। প্রত্যেকেই রাজপাল যাদবকে অর্থ সাহায্য় করতে চেয়েছেন। রাজপাল যাদবের ম্যানেজার জানিয়েছেন, এক রাতের মধ্যে যেন অনেক কিছুই বদলে গিয়েছে। অনেকেই অভিনেতাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। 

    অন্যদিকে, সদ্যই সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করে সোনু সুদ লিখেছেন, 'রাজপাল যাদব এমন একজন অভিনেতা, যিনি বছরের পর বছর ধরে ইন্ডাস্ট্রিকে না ভোলার মতো সমস্ত কাজ উপহার দিয়েছেন। কিন্তু কিছু কিছু সময়, জীবন সবকিছু ওলট পালট করে দেয়। সেটা কোনও মানুষের প্রতিভার কারণে নয়, কারণ কিছু কিছু সময় বড় নিষ্ঠুর হয়ে যায়। উনি আমার ছবিতে অভিনয় করবেন এবং আমার বিশ্বাস, উনি আগের মতোই সবাইকে গর্বিত করবেন। আমার মনে হয়, এটাই ইন্ডাস্ট্রির সমস্ত পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের এক হওয়ার সময়। কেউ যদি সমস্যায় পড়েন, তাহলে তাঁকে বুঝিয়ে দিতে হবে যে, তিনি একা নন। তাঁর সঙ্গে গোটা ইন্ডাস্ট্রি রয়েছে। এভাবেই আমরা বোঝাতে পারব, এটা শুধু একটা ইন্ডাস্ট্রি নয়, তার বাইরে অনেক কিছু, অনেক বেশি কিছু।'

    Click here to Read More
    Previous Article
    Rajpal Yadav Case: ইতিমধ্যেই ২.৫ কোটি টাকা মিটিয়ে দিয়েছেন রাজপাল, আর কী জানাচ্ছেন অভিনেতার আইনজীবী?
    Next Article
    Rajpal Yadav: 'স্ত্রীকে দেখতে যাওয়ার কথা ছিল, বদলে ওর দেহ কাঁধে করে নিয়ে এলাম', ২০ বছরেই বিপত্নীক হয়েছিলেন রাজপাল যাদব!

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment