Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Rajpal Yadav Case: ইতিমধ্যেই ২.৫ কোটি টাকা মিটিয়ে দিয়েছেন রাজপাল, আর কী জানাচ্ছেন অভিনেতার আইনজীবী?

    1 day ago

    কলকাতা: ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় আপাতত জেলে থাকতে হচ্ছে কৌতুক অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)-কে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সিনেমা তৈরির জন্য প্রচুর টাকা ধার করেছিলেন, যা তিনি শোধ করতে পারেননি। সেই কারণেই জেলে থাকতে হচ্ছে তাঁকে, নিজেই তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন অভিনেতা। তবে সদ্যই অভিনেতার আইনজীবীর তরফ থেকে আনা হয়েছে একটি নতুন তথ্য। সেখানে বলা হয়েছে, অভিনেতা ৯ কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই ২.৫ কোটি টাকা শোধ করে দিয়েছেন রাজপাল যাদব। বাকি টাকাও তিনি যতটা তাড়াতাড়ি সম্ভব শোধ করে দেওয়ার চেষ্টা করছেন। 

    আদালতের বাইরে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজপাল যাদবের অভিনেতা ভাস্কর বলেছেন, 'আমাদের বিরোধী পক্ষ আমাদের জামিনের আপিলের কোনও উত্তর দেয়নি। সেই কারণেই আমাদের আবেদন নাকচ করা হয়েছে। আমরা রাজপাল যাদবের সঙ্গে জেলে দেখা করার জন্য আবেদন করেছি। তবে আদালত এই মামলা নিয়ে ভীষণ কড়া পদক্ষেপ নিয়েছে। আমরা চাইছি, আদালত নতুন করে আমাদের মামলাটা শুনুক। আমরা আশা করছি, সোমবার আমরা আদালতের থেকে কিছু না কিছু একটা রায় শুনতে পাব।'

    ভাস্করের আইনজীবীর তরফ থেকে জানানো হয়েছে, আদালত বা পুলিশ, যখনই বলেছে তখনই রাজপাল যাদব হাজিরা দিয়েছেন, উত্তর দিয়েছেন। পাশাপাশি রাজপাল যাদবের আইনজীবী আরও জানিয়েছেন যে, রাজপাল যাদব বিরোধী পক্ষকে বেশ কিছু টাকা আরও দিতে চেয়েছিলেন। কিন্তু বিরোধী পক্ষ তা নিতে চায়নি, চার্জশিটে সেই কথাও উল্লেখ করা হয়েছে। ২০১২ সাল থেকে এই মামলাটা চলছে এবং সোমবার আদালত কিছু না কিছু রায় দেবে এমনটাই আশা রাজপাল যাদবের।

    আইনজীবীর তরফ থেকে আরও জানানো হয়েছে, রাজপাল যাদবের সঙ্গে জেলে কথা বলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এতে কোনও লাভ হয়নি। তবে জেলে আলাদাভাবে রাজপাল যাদবের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। আইনিজীবীর দাবি, যদি টাকাটা দিয়ে দেওয়া যায়, তাহলে আর মামলা লড়ার কোনও প্রয়োজন নেই, গোটা বিষয়টা নিয়েই সেটলমেন্ট হয়ে যাবে অর্থাৎ মিটমাট হবে। রাজপাল যাদব আসলে ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে তা বেড়ে ১১ কোটি টাকা হয়ে গিয়েছে। আইনজীবী আরও জানিয়েছেন, যখন, সেভাবে টাকা জোগাড় হচ্ছে, সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে বলেই জানিয়েছেন আইনজীবী। 

     

    Click here to Read More
    Previous Article
    Kiara Advani: কেরিয়ারের শুরুতে ছিলেন শিক্ষিকা, প্রিয়ঙ্কা চোপড়াকে দেখে বদলেছিলেন নাম! কিয়ারা আডবাণীর ফিটনেসের রহস্য কী?
    Next Article
    Rajpal Yadav News: সোনু, সলমনের পরে নওয়াজুদ্দিন সিদ্দিকি, রাজপাল যাদবের দিকে সাহায্যের হাত বাড়াচ্ছেন বলি তারকারা

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment