Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Rajpal Yadav Case: রাজপাল যাদবকে সাহায্য করতে যোগাযোগ করেছেন সলমন, অজয়, বরুণ ও! দাবি ম্যানেজারের

    16 hours ago

    কলকাতা: চেক বাউন্স মামলায় সমস্যায় অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ঋণ নিয়ে একটি সিনেমা তৈরি করেছিলেন প্রায় ১ দশক আগে। সেই সিনেমা তৈরি হয়ে মুক্তি পেলেও, অভিনেতা এখনও পর্যন্ত টাকা ফেরত দিতে পারেননি। সময়ের সঙ্গে সঙ্গে, এই টাকার পরিমাণ বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে ৯ কোটি টাকা। দিল্লি হাইকোর্টের হাছে অভিনেতা বারে বারে ঋণ মেটানোর জন্য সময় সময় চাইলেও, আদালত তা দেয়নি। এর ফলে, এবার তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন রাজপাল যাদব।

    এই ঘটনায়, ইতিমধ্যেই রাজপাল যাদবের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন সোনু সুদ (Sonu Sood)। তিনি জানিয়েছেন, পরিস্থিতি যতই খারাপ হোক, রাজপাল যাদব তাঁর ছবিতে অভিনয় করবেন। পাশাপাশি, মিউজিক প্রোডিউসর রাও ইন্দ্রজিৎ সিংহ যাদব (Rao Inderjeet Singh Yadav) রাজপাল যাদবকে মোটা অঙ্কের অর্থ সাহায্য ঘোষণা করেছেন। আর এবার, রাজপাল যাদবের ম্যানেজার গোল্ডি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুধু সোনু সুদ বা মিউজিক প্রোডিউসর রাও ইন্দ্রজিৎ সিংহ যাদব-ই নন, অনেক প্রথম সারির অভিনেতাই নাকি রাজপাল যাদবকে অর্থ সাহায্য করতে চেয়ে যোগাযোগ করেছেন তাঁর ম্যানেজারের সঙ্গে। 

    সংবাদমাধ্যমের কাছে গোল্ডি দাবি করেছেন, শুধু সোনু সুদ নন, সলমন খান (Salman Khan), অজয় দেবগণ (Ajay Devgan)-এর মতো অভিনেতারা তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। প্রত্যেকেই রাজপাল যাদবকে অর্থ সাহায্য করতে চেয়েছেন। ডেভিড ধবন নাকি নিজেই ফোন করেছিলেন গোল্ডি-কে। রতন ন্যান ও বরুণ ধবনের মতো অভিনেতারাও যোগাযোগ করেছেন গোল্ডির সঙ্গে। প্রত্যেকেই রাজপাল যাদবকে অর্থ সাহায্য় করতে চেয়েছেন। রাজপাল যাদবের ম্যানেজার জানিয়েছেন, এক রাতের মধ্যে যেন অনেক কিছুই বদলে গিয়েছে। অনেকেই অভিনেতাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। 

    অন্যদিকে, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করে সোনু সুদ লেখেন, 'রাজপাল যাদব এমন একজন অভিনেতা, যিনি বছরের পর বছর ধরে ইন্ডাস্ট্রিকে না ভোলার মতো সমস্ত কাজ উপহার দিয়েছেন। কিন্তু কিছু কিছু সময়, জীবন সবকিছু ওলট পালট করে দেয়। সেটা কোনও মানুষের প্রতিভার কারণে নয়, কারণ কিছু কিছু সময় বড় নিষ্ঠুর হয়ে যায়। উনি আমার ছবিতে অভিনয় করবেন এবং আমার বিশ্বাস, উনি আগের মতোই সবাইকে গর্বিত করবেন। আমার মনে হয়, এটাই ইন্ডাস্ট্রির সমস্ত পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের এক হওয়ার সময়। কেউ যদি সমস্যায় পড়েন, তাহলে তাঁকে বুঝিয়ে দিতে হবে যে, তিনি একা নন। তাঁর সঙ্গে গোটা ইন্ডাস্ট্রি রয়েছে। এভাবেই আমরা বোঝাতে পারব, এটা শুধু একটা ইন্ডাস্ট্রি নয়, তার বাইরে অনেক কিছু, অনেক বেশি কিছু।'

    Click here to Read More
    Previous Article
    Govinda: 'এত নায়িকার সঙ্গে কাজ করেছি, কেউ বলতে পারবে না...', বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন গোবিন্দ
    Next Article
    হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক, নামিবিয়া ম্যাচে খেলবেন তরুণ তুর্কি?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment