Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক, নামিবিয়া ম্যাচে খেলবেন তরুণ তুর্কি?

    16 hours ago

    আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে থেকেই সমস্যায় ভুগছিলেন অভিষেক। ম্যাচের পর পরিস্থিতি আরও খারাপ হয়। দলের সঙ্গে অনুশীলনও করতে পারেননি।

    টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামার আগে স্বস্তি ভারতীয় শিবিরে। জানা গিয়েছে, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তারকা ব্যাটার অভিষেক শর্মা। মেগা টুর্নামেন্টের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন তিনি। তারপর হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। তবে শেষ পর্যন্ত বুধবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তারকা ব্যাটার।

    জানা গিয়েছে, অভিষেকের পাকস্থলীতে সংক্রমণ হয়েছে। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে থেকেই সমস্যায় ভুগছিলেন। ম্যাচের পর পরিস্থিতি আরও খারাপ হয়। জ্বরের জন্য উচ্চ তাপমাত্রা ছিল এবং তাৎক্ষণিক উপশমের জন্য ওষুধ দেওয়া হয়েছিল। কিন্তু তাতে সমস্যা কমেনি। দলের সঙ্গে অনুশীলনও করতে পারেননি। দিল্লিতে কোচ গৌতম গম্ভীর যে নৈশভোজের আয়োজন করেছিলেন, তাতেও কিছুক্ষণ পর বেরিয়ে যান অভিষেক। মঙ্গলবার গভীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

    অভিষেকের পাকস্থলীতে সংক্রমণ হয়েছে। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে থেকেই সমস্যায় ভুগছিলেন। ম্যাচের পর পরিস্থিতি আরও খারাপ হয়।

    তবে ২৪ ঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তরুণ তুর্কি। বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিলক বর্মা। তিনি জানান, “আমরা দিল্লি পৌঁছনোর পর কিছু পরীক্ষানিরীক্ষার জন্য অভিষেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আজ ওকে ছেড়ে দেওয়া হয়েছে। ও বেশ ভালোই আছে। ম্যাচের আগে একটা গোটা দিন রয়েছে, পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে অভিষেক নামিবিয়ার বিরুদ্ধে খেলবে কিনা।”

    বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও তার আগে দুরন্ত ফর্মে ছিলেন অভিষেক। আইসিসি ক্রমতালিকাতেও তিনি একনম্বরে রয়েছেন। মঙ্গলবার ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেছিলেন, “অভিষেকের পেটের সমস্যাটা এখনও ভোগাচ্ছেন। তবে আমরা দু’দিন বাদে ওকে মাঠে পাওয়ার ব্যাপারে আশাবাদী।” নামিবিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে হয়তো অভিষেককে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে সঞ্জু স্যামসন খেলতে পারেন। আগামী ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান ম্যাচের কথা মাথায় রেখে অভিষেককে বিশ্রাম দেওয়া উচিত বলেই ক্রিকেটমহলের একাংশের মত।

    Click here to Read More
    Previous Article
    Rajpal Yadav Case: রাজপাল যাদবকে সাহায্য করতে যোগাযোগ করেছেন সলমন, অজয়, বরুণ ও! দাবি ম্যানেজারের
    Next Article
    বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিতে চায়নি ভারতও, বিস্ফোরক দাবি বিসিবি প্রধানের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment