Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Purulia News: পুরুলিয়ার সরকারি মেডিক্যাল কলেজে প্রথম বর্ষের পড়ুয়াকে র‍্যাগিংয়ের অভিযোগ

    1 week ago

    সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া : পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রথম বর্ষের এক ডাক্তারি পড়ুয়াকে র‍্যাগিংয়ের অভিযোগ উঠল। অভিযোগ, গত ১ ফেব্রুয়ারি প্রথম বর্ষের এক ছাত্রকে দ্বিতীয় ও চতুর্থ বর্ষের দুই ছাত্র র‍্যাগিং ও মারধর করে। এই ঘটনায় ছাত্রের পরিবার শুক্রবার পুরুলিয়া মফস্বল থানা ও দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অভিযোগ দায়ের করেন। এরপরই হাসপাতালের অ্য়ান্টি র‍্যাগিং কমিটির বৈঠক হয়। হাসপাতাল সুপারের দাবি, অভিযুক্ত ২ পড়ুয়ার বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, র‍্যাগিংয়ের শিকার হওয়া প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়া বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, র‍্যাগিংয়ের অভিযোগ পাওয়া পর অ্য়ান্টি র‍্যাগিং কমিটির যে বৈঠক হয়েছিল সেখানে অভিযুক্ত এবং আক্রান্ত, উভয় পক্ষের ছাত্ররাই উপস্থিত ছিলেন। 

    বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে র‍্যাগিংয়ের অভিযোগ নতুন নয়। এর আগেও রাজ্যের বহু সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এমন অভিযোগ উঠেছে। কোথাও র‍্যাগিংয়ের শিকার হয়েছেন ডাক্তারি পড়ুয়া। কোথাও বা র‍্যাগিংয়ের শিকার নার্সিংয়ের পড়ুয়ারা। প্রায় সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই রয়েছে অ্যান্টি র‍্যাগিং সেল। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়। কিন্তু তাতেও অবস্থার বিশেষ উন্নতি হয়নি। পুরুলিয়ার দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অভিযোগ ফের একবার প্রমাণ দিল যে পরিস্থিতি একই রয়েছে। 

    শুধু যে মেডিক্যাল কলেজেই র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে তা কিন্তু নয়। তালিকায় রয়েছে রাজ্যের প্রথম সারির বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজও। এমনকি সাধারণ কলেজ, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা হয়, ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিক্যাল কলেজ নয়, সেখানেও রয়েছে র‍্যাগিংয়ের ছায়া। অভিযোগ শোনা যায় মাঝে মাঝেই। র‍্যাগিংয়ের অত্যাচারে ছাত্র-ছাত্রীর মৃত্যুর অভিযোগও উঠেছে বিভিন্ন কলেজে। অভিযুক্তদের বিরুদ্ধে অনেক জায়গায় ব্যবস্থা নিয়েছে কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসন। কোথাও বা ছাড় পেয়ে গিয়েছে আসল অভিযুক্ত। তবে এই সবের মধ্যেও চিন্তার বিষয় একটাই যে সময় এগোলেও পরিস্থিতির উন্নতি হয়নি বিশেষ।                         

    এর আগে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিকবার র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এমনকি অভিযোগ, র‍্যাগিংয়ের অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল, যে একাধিক ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা নিজেদের শেষ করে দেওয়ার মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, কলকাতার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আর জি কর- এও র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। দেশ কিংবা রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কবে র‍্যাগিং বন্ধ হবে, আদৌ হবে কিনা, তা নিয়ে যথেষ্ট চিন্তিত পড়ুয়ারা। উদ্বিগ্ন তাদের পরিবারের সদস্যরাও। 

    Click here to Read More
    Previous Article
    Ola Uber Strike : বড় খবর ! আজ ৬ ঘণ্টা পরিষেবা বন্ধ রাখবে ওলা, উবার এবং র‍্যাপিডোর চালকরা!
    Next Article
    Bengal SIR: "যদি একটি নামও বাদ যায়, বাড়ি জ্বালিয়ে দেব..", আতঙ্কেই BLO-র মৃত্যু ? বিস্ফোরক অভিযোগ মুর্শিদাবাদে

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment