Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ‘প্রলোভনে পা দিও না’, ছোটদের বিশ্বজয়ী অধিনায়ক আয়ুষকে জার্সি উপহার দিয়ে পরামর্শ শচীনের

    1 day ago

    স্বয়ং শচীন তেণ্ডুলকরের থেকে উপহার! সঙ্গে বিশেষ বার্তা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আয়ুষ মাত্রের আনন্দ দেখে কে! শচীনের বাড়িতে সপরিবারে গিয়ে শুধু উপহার পেলেন না, পেলেন আশীর্বাদ ও ভবিষ্যতে সফল হওয়ার মন্ত্র।

    স্বয়ং শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) থেকে উপহার! সঙ্গে বিশেষ বার্তা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আয়ুষ মাত্রের (Ayush Mhatre) আনন্দ দেখে কে! দেশে ফেরার পর রাজকীয় সংবর্ধনা পেয়েছে অনূর্ধ্ব-১৯ দল। আর আয়ুষ আমন্ত্রণ পেয়েছিলেন একেবারে মাস্টার ব্লাস্টারের বাড়িতে। সেখানে সপরিবারে গিয়ে শুধু উপহার পেলেন না, পেলেন আশীর্বাদ ও ভবিষ্যতে সফল হওয়ার মন্ত্র।

    ছোটদের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে একেবারে দুরমুশ করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বৈভব সূর্যবংশী ১৭৫ রানের ইনিংস খেলে। টুর্নামেন্ট জুড়ে ভালো পারফর্ম করে আয়ুষও। এরপর আইপিএলে নামবেন চেন্নাই সুপার কিংসের হয়ে। তার আগে শচীন তেণ্ডুলকরের বাড়িতে আমন্ত্রণ। তিনি আয়ুষকে নিজের একটি টেস্ট জার্সি উপহার দেন। সেই জার্সিতে লেখা ছিল, ‘প্রিয় আয়ুষ, ভবিষ্যৎ কেরিয়ারের জন্য তোমায় অনেক শুভেচ্ছা।’

    তার সঙ্গে শচীন পরামর্শ দেন, “পরিশ্রম করতে থাকো। মনঃসংযোগ হারিয়ে ফেলো না। লোকের কথায় ভেসে যেও না। অনুশীলন করে থাকো। চারদিকে অনেক প্রলোভন আসবে। সেগুলোয় কান দেবে না।” শচীনের বাড়িতে উপস্থিত ছিলেন আয়ুষের মা, বাবা ও দাদা।

    পরে সোশাল মিডিয়ায় ১৮ বছর বয়সি ক্রিকেটার লেখেন, ‘টিভির পর্দায় আপনাকে দেখে বড় হয়েছি। আজ আপনার সফরের একটা অংশ হাতে ধরে আপনার বাড়িতে দাঁড়িয়ে। এই সম্মানের জন্য ধন্যবাদ। ভারতীয় ক্রিকেটকে আপনি যেভাবে বছরের পর বছর সম্মান দিয়েছেন, আমিও সেই সম্মান বজায় রাখব।’ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৭ ইনিংসে ২১৪ রান করেছেন আয়ুষ। ফাইনালে ৫১ বলে ৫৩ এবং সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে ৫৯ বলে ৬২ রান করেছেন।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Ayush Mhatre (@ayush_m255)

    Click here to Read More
    Previous Article
    বয়কট তুলতে বাংলাদেশকে দিয়ে ‘অনুরোধে’র চিঠি লিখিয়েছেন নকভিই! ফাঁস পাক বোর্ডের চাল
    Next Article
    'US Used Pakistan Then Threw Away Like Toilet Paper': Khawaja Asif's Big Admission

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment