Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Partha Chatterjee: দল কি তাঁকে টিকিট দেবে? বিশেষ সাক্ষাৎকারে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

    1 week ago

    কৃষ্ণেন্দু অধিকারী,  কলকাতা: নিয়োগ দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগে তিন বছর জেল খাটার পর গত নভেম্বরে জামিনে মুক্ত হয়েছেন!এ মাসেই যাবেন নিজের বিধানসভা এলাকায়। এদিন পার্থ চট্টোপাধ্য়ায় বললেন, দল বিষাক্ত হলে তাদের বোঝাব। সেই বিষাক্তর দায়িত্ব আমার না। তৃণমূল প্রার্থী না করলে, নির্দল প্রার্থী হিসাবে লড়ারও ইঙ্গিত দিয়েছেন একদা তৃণমূলের নম্বর টু। তিনি বলেন,  ঝাঁকে ঝাঁকে লোক আসছে। পাতা দাঁড়ালেও আপনি জিতবেন এসব। 

    এবার পার্থ চট্টোপাধ্যায়কে টিকিট দেবে তৃণমূল ?

    নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগে বিদ্ধ, তিন বছর জেল খাটার পর কয়েক মাস আগেই জামিনে মুক্ত হয়েছেন!এই আবহেই দল নিয়ে ভয়ঙ্কর মন্তব্য় করলেন পার্থ চট্টোপাধ্যায়।সেই সঙ্গে তৃণমূল প্রার্থী না করলে, নির্দল প্রার্থী হিসাবে লড়ারও ইঙ্গিত দিলেন একদা তৃণমূলের নম্বর টু। পার্থ চট্টোপাধ্য়ায় বলেন,  আমি প্রথমবার যখন দাঁড়িয়েছিলাম, তখন আমি ৪৬% ভোট পেয়েছিলাম প্রদত্ত ভোটের। আমি যখন গ্রেফতার হলাম, ২০২১-এ, আমি ৫২% ভোট পেয়েছিলাম। আমার দল কিন্তু ৫২% ভোট পায়নি। দলের প্রাপ্ত ভোট সব জায়গা মিলিয়ে তার থেকে তো আমার ভোটের শতাংশ অনেক উপরে ছিল। আমি তো দলের অবস্থান জানি না। ঝাঁকে ঝাঁকে লোক আসছে। পাতা দাঁড়ালেও আপনি জিতবেন এসব...এরকম দেখে ভাল লাগে। ২০২১-এ যখন আমি দাঁড়িয়েছিলাম। তখন চতুর্থ লিস্টে আমার নাম ছিল। 

    আমার কাছে মনে হয়েছে, যদি হারি বেহালার মানুষই আমায় হারাবে : পার্থ চট্টোপাধ্যায়

    তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, আমার এখনও পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যটা কানে ভাসে। এই যে আমরা এখানে বক্তৃতা দিচ্ছি নেতারা, সামনে এত মানুষ দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন, তার কারণ পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং সিম্বলটা আছে বলে। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং সিম্বল সরে যাবে, সেদিন দুটো লোকও আমাদের বক্তৃতা শোনার জন্য অপেক্ষা করবে না। আজকে যদি উনি মনে করে থাকেন, জোড়া পাতা নিয়ে উনি দাঁড়াবেন, বা অন্য কিছু (প্রতীক) নিয়ে দাঁড়াবেন...ব্যক্তিগত অভিমত, গণতান্ত্রিক অধিকার সকলের রয়েছে।এরইসঙ্গে আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য়ও করেছেন পার্থ চট্টোপাধ্য়ায়। তিনি বলেছেন,"২৫ বছর একই জায়গায়...আমি তো কোনও স্থান পরিবর্তন করে ২৫ বছর বিধায়ক থাকিনি। আমি ২৫ বছর একই জায়গায় থেকে বিধায়ক হয়েছি। অনেকে অনেক পদ নিয়ে থাকতে পারে। আমার কাছে মনে হয়েছে, যদি হারি বেহালার মানুষই আমায় হারাবে।"

    এরপর কি নতুন করে কোনও ভূমিকায় দেখা যাবে পার্থ চট্টোপাধ্য়ায়কে?

    নানা মহলে প্রশ্ন উঠছে, এই মন্তব্য় করে পার্থ চট্টোপাধ্য়ায় বিশেষ কারও দিকে ইঙ্গিত করলেন? বিশেষ কিছু বলতে চাইলেন? নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলযাত্রা। বান্ধবীর বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা-গয়না উদ্ধার। সদ্য় জামিন পেয়েছেন। এখন প্রশ্ন হল, এরপর কি নতুন করে কোনও ভূমিকায় দেখা যাবে পার্থ চট্টোপাধ্য়ায়কে? দল কি তাঁকে টিকিট দেবে? না কি নিজেই বেহালা পশ্চিমে ভোটে লড়তে নেমে পড়বেন একদা তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী?

    Click here to Read More
    Previous Article
    Bengal SIR: "যদি একটি নামও বাদ যায়, বাড়ি জ্বালিয়ে দেব..", আতঙ্কেই BLO-র মৃত্যু ? বিস্ফোরক অভিযোগ মুর্শিদাবাদে
    Next Article
    Lakshnir Bhandar : অ্যাকাউন্টে ঢুকল লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা !

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment