Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    অসুস্থতা কাটিয়ে দলের সঙ্গে যোগ বুমরাহ-ওয়াশিংটনের, নামিবিয়াকে হালকাভাবে নিচ্ছে না ভারত

    16 hours ago

    ওয়াংখেড়েতে ব্যাটিং একেবারেই ভালো হয়নি। অধিনায়ক সূর্যর ওই বিধ্বংসী ইনিংসটা না হলে কী হত, সেটা বলা মুশকিল। তবে ভারতীয় টিম ওসব নিয়ে একদমই ভাবতে চাইছে না। এক-আধটা ম্যাচে ওরকম হতেই পারে। একইসঙ্গে সতর্কও গম্ভীররা।

    বৃহস্পতিবার দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামবে ভারত। সোমবার মুম্বই থেকে দিল্লি পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ভারতীয় কোচ গৌতম গম্ভীর বাড়িতে পুরো টিমকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। মঙ্গলবার দিল্লিতে পুরো দমে অনুশীলনও করেন সূর্যকুমার যাদবরা। এরই মধ্যে অভিষেক শর্মাকে নিয়ে ধোঁয়াশা রয়েছে। ভারতীয় দল অবশ্য শেষমুহূর্ত পর্যন্ত তাঁর জন্য অপেক্ষা করতে চায়। একান্তই তিনি সুস্থ না হয়ে উঠতে পারেন, তাহলে ঈশান কিষানের সঙ্গে ওপেন করতে যাবেন সঞ্জু স্যামসন। তবে ভালো দিক হল, দলের সঙ্গে যোগ দিয়েছেন জশপ্রীত বুমরাহ এবং ওয়াশিংটন সুন্দর।

    নামিবিয়ার বিরুদ্ধে খেলা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই অসুস্থতা সারিয়ে টিমের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়া বুমরাহ। কিন্তু দেখার বিষয় হল, বুমরাহ ফিরলে পেস অ্যাটাকের কম্বিনেশন কী হয়। হর্ষিতের বদলে টিমে ফেরার পর দুরন্ত বোলিং করেছেন সিরাজ। প্রথমে ম্যাচে তিনটে উইকেটও নিয়েছেন। অর্শদীপ সিংও বেশ ভালো বোলিং করেছেন। ফলে দু’জন পেসার কারা খেলবেন, সেটা নিয়ে চর্চা চলেছে। এর বাইরে অবশ্য টিমে বদল হওয়ার তেমন সম্ভাবনা নেই।

    চোট সারিয়ে ওয়াশিংটন সুন্দর দলের সঙ্গে যোগ দিয়েছেন। কিন্তু ওয়াশিংটনের ব্যাপারে কোনওরকম তাড়াহুড়ো করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। বরং গ্রুপ পর্বের শেষ দিকে তাঁকে খেলানো হতে পারে। ম্যাচটা নামিবিয়ার সঙ্গে ঠিকই। তবে ওই ম্যাচে সূর্যরা যে পাকিস্তান ম্যাচের প্রস্তুতি সারবেন, সেটা বলে দেওয়াই যায়।

    ওয়াংখেড়েতে ব্যাটিং একেবারেই ভালো হয়নি। অধিনায়ক সূর্যর ওই বিধ্বংসী ইনিংসটা না হলে কী হত, সেটা বলা মুশকিল। তবে ভারতীয় টিম ওসব নিয়ে একদমই ভাবতে চাইছে না। এক-আধটা ম্যাচে ওরকম হতেই পারে। একইসঙ্গে সতর্কও গম্ভীররা। ভারতীয় কোচ ভালো করেই জানেন, পাকিস্তান ম্যাচটা কী পরিমাণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাকিস্তান যে বয়কট নাটক করল, তারপর ওই ম্যাচ ঘিরে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। পাকিস্তান ম্যাচের আগে নামিবিয়ার বিরুদ্ধে সহজ একটা জয় চাইছে টিম ইন্ডিয়া। যাতে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে নামতে পারেন সূর্যরা।

    Click here to Read More
    Previous Article
    অবিশ্বাস্য গুরবাজেও হল না শেষরক্ষা, জোড়া সুপার ওভারে প্রোটিয়াদের কাছে হেরে ‘অপূর্ণ’ আফগান রূপকথা
    Next Article
    পাকিস্তান বয়কট তুলতেই পালটি! বিশ্বকাপে না খেলার দায় ক্রিকেটারদের ঘাড়ে চাপাল বাংলাদেশ সরকার

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment